যে-কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কৌশল। ব্যবস্থাপনার মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান সাফল্য লাভ করতে পারে। ব্যবস্থাপনা কাকে বলে, সংজ্ঞা ও মূলনীতি (Meaning, Definition and 14 Principles of Management) বিস্তারিতভাবে আলোকপাত করা হলো।
ব্যবস্থাপনা কাকে বলে? What is Management?
ব্যবস্থাপনা একটি সুসংগঠিত, পরিকল্পিত এবং লক্ষ্যনির্ভর প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ ও সম্পদের সঠিক সমন্বয় ঘটিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফলভাবে অর্জন করা হয়।
ব্যবস্থাপনা বলতে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়। তবে গভীর অর্থে ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের মানবসম্পদ ও অন্যান্য সম্পদকে সঠিকভাবে পরিচালনা করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত প্রক্রিয়া।
ব্যবস্থাপনার সংজ্ঞা | Definition of Management
বিভিন্ন চিন্তাবিদের মতামত থেকে বোঝা যায় যে, ব্যবস্থাপনা শুধু কাজ করানো নয়, বরং এটি একটি সুসংগঠিত কার্যপদ্ধতি। ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলি হল –
- G.R. Terry-এর মতে, ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মধ্যে পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে মানবিক ও ভৌত সম্পদকে ব্যবহার করে নির্ধারিত লক্ষ্য অর্জন করা হয়।
- অধ্যাপক S.S. Chatterjee-এর মতে, ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণের জন্য কর্মীদের দ্বারা সম্পাদিত কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলির সমষ্টি। অর্থাৎ, এখানে কাজগুলো নির্দিষ্টভাবে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক।
- Henri Fayol এর মতে “To manage is to forecast and plan, to organize, to command, to coordinate and to control.” অর্থাৎ ব্যবস্থাপনা হল ভবিষ্যৎ পরিকল্পনা করা, সংগঠিত করা, নির্দেশ প্রদান, সমন্বয় করা এবং নিয়ন্ত্রণ করা।
উপরের সংজ্ঞাগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে, ব্যবস্থাপনা একটি বহুমাত্রিক ও সমন্বিত প্রক্রিয়া, যার মূল লক্ষ্য হলো সংগঠনের উদ্দেশ্য সফলভাবে অর্জন করা। বিভিন্ন চিন্তাবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনাকে ব্যাখ্যা করলেও তাদের বক্তব্যে একটি সাধারণ ঐক্য লক্ষ্য করা যায়।
ব্যবস্থাপনার উদ্দেশ্য | Objectives of Management
ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক ও পদ্ধতিকেন্দ্রিক কাজ। ব্যবস্থাপনার উদ্দেশ্য বহুবিধ। সেগুলি হল –
- 👉 লক্ষ্য অর্জন (Achievement of Goals) – সংগঠনের নির্ধারিত লক্ষ্য পরিকল্পিতভাবে ও সঠিকভাবে পূরণ করা।
- 👉 সম্পদের দক্ষ ব্যবহার (Optimum Use of Resources) – প্রতিষ্ঠানের মধ্যে সম্পদকে সর্বোচ্চ কার্যকারিতায় ব্যবহার করা।
- 👉 কর্মদক্ষতা বৃদ্ধি (Efficiency Improvement) – কম সময়ে বেশি ও উন্নত মানের কাজ সম্পন্ন করা।
- 👉 সংগঠনের উন্নয়ন (Growth and Development) – প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও সম্প্রসারণ নিশ্চিত করা।
- 👉 মানবসম্পদের উন্নয়ন (Development of Human Resources) – কর্মীদের দক্ষতা, জ্ঞান ও মনোবল বৃদ্ধি করা।
- 👉 সমন্বয় স্থাপন (Coordination) – বিভিন্ন কাজ ও বিভাগের মধ্যে ধারাবাহিকভাবে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। সামাজিক
- 👉 সামাজিক দায়িত্ব পালন (Social Responsibility) – সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা।
ব্যবস্থাপনার মূলনীতি | 14 Principles of Management
ব্যবস্থাপনা বিভিন্ন মূলনীতির উপর ভিত্তি করে গঠিত। মূলত ব্যবস্থাপনার ১৪টি মূল নীতি পরিলক্ষিত হয়। যেগুলি ব্যবস্থাপনাকে কার্যকরীভাবে গড়ে তোলে। ব্যবস্থাপনার মূলনীতি গুলি হল নিম্নলিখিত –
১. কাজের বিভাজন (Division of Work)
ব্যবস্থাপনার অন্যতম নীতি হলো কাজের বিভাজনের নীতি। এই নীতি অনুযায়ী কাজকে ছোট ছোট অংশে ভাগ করলে দক্ষতা বৃদ্ধি পায়। বিশেষায়িত কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন হয়।অভিজ্ঞতা বাড়ার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এটি সময় ও শ্রম সাশ্রয়ে সহায়ক।
২. কর্তৃত্ব ও দায়িত্ব (Authority and Responsibility)
ব্যবস্থাপনার দ্বিতীয় অন্যতম নীতি হিসেবে কর্তৃত্ব ও দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ কর্তৃত্ব ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়। যার উপর দায়িত্ব দেওয়া হবে, তাকে ক্ষমতাও দিতে হবে। দুটির মধ্যে ভারসাম্য থাকা জরুরি। এতে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
৩. শৃঙ্খলা (Discipline)
শৃঙ্খলা হল ব্যবস্থাপনার একটি অন্যতম মূলনীতি। কারণ যেকোনো সংগঠনের নিয়ম-কানুন মেনে চলা আবশ্যিক ও অপরিহার্য। শৃঙ্খলা বজায় থাকলে কাজের গতি বাড়ে। অবাধ্যতা কাজের ক্ষতি করে। নেতৃত্ব ও নিয়ন্ত্রণ শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ।
৪. সুস্পষ্ট নির্দেশিকা বা মতামত (Unity of Command)
সুস্পষ্ট নির্দেশিকা ব্যবস্থাপনার একটি অন্যতম মূলনীতি। এখানে একজন কর্মী একজন বসের কাছ থেকেই নির্দেশ পাবে। একাধিক নির্দেশ বিভ্রান্তি সৃষ্টি করে। এতে দ্বন্দ্ব ও দায়িত্বহীনতা বাড়ে। তাই স্পষ্ট কর্তৃত্ব কর্মক্ষমতা বাড়ায়।
৫. নির্দেশের সুনির্দিষ্টতা (Unity of Direction)
নির্দেশের সুনির্দিষ্টতা বা একতা ব্যবস্থাপনার একটি মূলনীতি। একই লক্ষ্যসম্পন্ন কাজের জন্য একটি পরিকল্পনা থাকবে। একজন প্রধানের অধীনে কাজ পরিচালিত হবে। এতে সমন্বয় বজায় থাকে। সংগঠনের লক্ষ্য অর্জন সহজ হয়।
৬. ব্যক্তিগত স্বার্থের উপর কম গুরুত্ব (Subordination of Individual Interest)
ব্যক্তিগত স্বার্থের উপর কম গুরুত্ব আরোপ করা ব্যবস্থাপনার একটি অন্যতম নীতি। কারণ ব্যক্তিগত স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থ বড়। তাই ব্যক্তিগত লাভের জন্য সংগঠনের ক্ষতি করা উচিত নয়। অর্থাৎ সমষ্টিগত বা গোষ্ঠীগত লক্ষ্যকে অগ্রাধিকার দিতে হবে। এতে ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে।
৭. পারিশ্রমিক প্রদানের নীতি (Remuneration)
পারিশ্রমিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। তাই কর্মীদের পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক বা মূল্য দিতে হবে। কারণ উপযুক্ত মজুরি কর্মীদের উৎসাহিত করে। আবার অন্যায়ভাবে কম বেতন অসন্তোষ সৃষ্টি করে তাই উপযুক্ত পারিশ্রমিক প্রদান যে-কোনো ব্যবস্থাপনার কাজের মান উন্নত করে।
৮. কেন্দ্রীকরণ (Centralization)
ব্যবস্থাপনার অন্যতম নীতি হলো কেন্দ্রীকরণ ব্যবস্থা। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কতটা কেন্দ্রীভূত হবে তা নির্ধারণ করতে হয়। সব সিদ্ধান্ত শীর্ষ পর্যায়ে থাকলে কেন্দ্রীকরণ বেশি হয়। তাই কখনও বিকেন্দ্রীকরণও প্রয়োজন হতে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী ভারসাম্য রাখা উচিত।
৯. স্কেলার চেন (Scalar Chain)
স্কেলার চেন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ নীতি। এই নীতি অনুযায়ী সংগঠনের মধ্যে কর্তৃত্বের একটি ধারাবাহিক শৃঙ্খল থাকে। এটি উপর থেকে নিচ পর্যন্ত আদেশ প্রবাহিত হয়। এটি যোগাযোগের সঠিক পথ নির্দেশ করে। তবে জরুরিতে শর্টকাট ব্যবহৃত হতে পারে।
১০. শৃঙ্খলাবদ্ধতা বা সুশৃঙ্খল ব্যবস্থা (Order)
শৃঙ্খলাবদ্ধতা বা কোন কাজের সুশৃঙ্খল ব্যবস্থা ব্যবস্থাপনার একটি অন্যতম নীতি হিসেবে পরিগণিত হয়। কারণ প্রতিটি জিনিস ও ব্যক্তির নির্দিষ্ট স্থান থাকা উচিত। তাই সঠিক জায়গায় সঠিক ব্যক্তি থাকলে কাজ সহজ হয়। আবার বিশৃঙ্খলা সময় নষ্ট করে। সুতরাং শৃঙ্খলাবদ্ধতা কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।
১১. ন্যায়বিচার (Equity)
ন্যায়বিচার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ নীতি। কারণ প্রতিটি কর্মীদের সাথে ন্যায্য আচরণ করা উচিত। আবার বৈষম্য কর্মীদের অসন্তুষ্ট করে। তাই ব্যবস্থাপনা পরিচালনার সময় সদয়তা ও ন্যায়পরায়ণতা প্রয়োজন। এতে কর্মীরা উৎসাহিত হয় ও কোনো কাজ দ্রুত সংঘটিত হয়।।
১২. কর্মীদের স্থায়িত্ব (Stability of Tenure)
যে-কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালনা করতে গেলে কর্মীদের স্থায়িত্বের নীতির উপর গুরুত্ব আরোপ করতে হয়। কারণ চাকরির স্থায়িত্ব কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় ও স্থায়ি অভিজ্ঞ কর্মী প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। ফলে এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
১৩. উদ্যোগ (Initiative)
ব্যবস্থাপনার একটি নীতি হলো উদ্যোগ গ্রহণ করা। এটি মাধ্যমে কর্মীদের নতুন ধারণা দিতে উৎসাহিত করতে হবে। কারণ নিজস্ব উদ্যোগ কাজের মান উন্নত করে। তাই স্বাধীনতা কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায়। এটি উদ্ভাবনকে উৎসাহ দেয়।
১৪. দলগত চেতনা (Esprit de Corps)
দলাগত চেতনা বা সহযোগিতা ব্যবস্থাপনার একটি অন্যতম নীতি। দলগত ঐক্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। কারণ দলগত একতা সংগঠনের শক্তি বাড়ায় ও সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের সাহায্য করে। তাই সংগঠনের সদস্যদের মধ্যে ভাল সুসম্পর্ক সংগঠনকে শক্তিশালী করে।
উপসংহার | Conclusion
ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা কোনো সংগঠনের সাফল্যের মূল ভিত্তি। Henri Fayol-এর ১৪টি মূলনীতি আজও আধুনিক সংগঠন পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করে। সঠিকভাবে এই নীতিগুলো প্রয়োগ করলে প্রতিষ্ঠান আরও দক্ষ, সংগঠিত এবং সফল হয়ে ওঠে।
👉 আপনি যদি এই ধরনের শিক্ষামূলক কনটেন্ট নিয়মিত পেতে চান
🌐 Edubitan.in ভিজিট করুনএবং এখনই বন্ধুদের শেয়ার করুন
তথ্যসূত্র | Reference
- বন্দ্যোপাধ্যায়, পি. (2010). শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন. কলকাতা: রীতা বুক এজেন্সি।
- মুখোপাধ্যায়, এস. (2014). শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা. কলকাতা: প্রগ্রেসিভ পাবলিশার্স।
- Bush, T. (2003). Theories of educational leadership and management (3rd ed.). Sage Publications.
- Hoy, W. K., & Miskel, C. G. (2013). Educational administration: Theory, research, and practice (9th ed.). McGraw-Hill Education.
- Lunenburg, F. C., & Ornstein, A. C. (2012). Educational administration: Concepts and practices (6th ed.). Wadsworth Cengage Learning.
- Sergiovanni, T. J., Burlingame, M., Coombs, F., & Thurston, P. (2009). Educational governance and administration (6th ed.). Pearson Education.
- Online Sources
প্রশ্ন – আধুনিক ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর – আধুনিক ব্যবস্থাপনা হল এমন প্রক্রিয়া যারমাধ্যমে একটি প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা (Planning), সংগঠন (Organizing), নেতৃত্ব (Leading) এবং নিয়ন্ত্রণ (Controlling)—এই চারটি প্রধান কার্যাবলিকে বৈজ্ঞানিক, মানবিক দৃষ্টিভঙ্গিতে সমন্বিতভাবে প্রয়োগ করা হয়।
প্রশ্ন – আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর – আধুনিক ব্যবস্থাপনার জনক (Father of Modern Management) হিসেবে Peter Drucker-কে গণ্য করা হয়।
প্রশ্ন – ব্যবস্থাপক কাকে বলে?
উত্তর – যিনি সম্পূর্ণ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে তদারকি করেন বা ব্যবস্থাপনাকে প্রয়োগ করেন তাকে ব্যবস্থাপক বলা হয়।
Latest Education Articles
- উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্য গুলি আলোচনা | 10 Characteristics of Good Management
- নেতৃত্ব কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও নেতৃত্বের বৈশিষ্ট্য | What is Leadership and Characteristics of Leadership
- নেতৃত্বের তত্ত্ব হিসেবে আচরণগত তত্ত্ব ও ট্রেইট বা সংলক্ষন তত্ত্ব | Theory of Leadership in Educational Management
- নেতৃত্বের পরিধি আলোচনা | Scope of Leadership in Management
- নেতৃত্বের প্রকারভেদ – গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও উদাসীন নেতৃত্ব | Types of Leadership Styles
- ব্যবস্থাপনা কাকে বলে ও ব্যবস্থাপনার 14 মূলনীতি আলোচনা | Meaning, Definition and 14 Principles of Management
ব্যবস্থাপনা কাকে বলে, সংজ্ঞা ও মূলনীতি | Meaning, Definition and 14 Principles of Management সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





