যে-কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমস্ত প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে ব্যবস্থাপনা ও সংগঠন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলেও সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য (Difference between Organization and Management) বিভিন্নভাবে পরিলক্ষিত হয়।
সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কি বোঝো তা এখানে সংক্ষেপে আলোচনা করা হলো।
সংগঠন (Organization)
সংগঠন (Organization) বলতে একটি দল বা গ্রুপকে বোঝায়, যাদের একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য অর্জনের জন্য তারা একত্রে কাজ করে। এটি একটি সামাজিক কাঠামো, যেখানে সদস্যরা নির্দিষ্ট ভূমিকা, দায়িত্ব ও কাজ ভাগ করে নিয়ে সম্মিলিতভাবে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে।
চার্লস মান (Charles Mann) বলেছেন – “An organization is a group of people who work together in a structured way to achieve one or more goals.” অর্থাৎ সংগঠন হল একটি গোষ্ঠী যারা এক বা একাধিক লক্ষ্য অর্জনের জন্য কাঠামোবদ্ধ উপায়ে বা কাঠামোগতভাবে একত্রে কাজ করে।”
ব্যবস্থাপনা (Management)
ব্যবস্থাপনা হল কৌশলের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনা করা। অর্থাৎ কর্মীদের সাহায্য ও সহযোগিতা প্রতিষ্ঠানের কার্য সম্পাদন করিয়ে নেবার সুপরিকল্পিত পদ্ধতি হল ব্যবস্থাপনা। বার্নাডের মতে – ব্যবস্থাপনার একটি আচরণ মূলক জ্ঞান।
আবার এল ব্রেক বলেছেন – ব্যবস্থাপনা হলো কার্যসম্পাদনের তত্ত্বাবধান। এটি পরিকল্পনা কেন্দ্রিক এবং কার্যসম্পাদনের প্রতি নির্দেশ দানের সঙ্গে সম্পর্কিত।
শিক্ষায় সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আলোচনা | Difference between Organization and Management in Education
শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা (Management) এবং সংগঠন (Organization)—এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করা হলেও বাস্তবে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, সম্পদের ব্যবহার এবং মানবসম্পদ পরিচালনার ক্ষেত্রে এই দুইয়ের ভূমিকা আলাদা হলেও পরস্পর নির্ভরশীল।
সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য (Difference between Organization and Management) যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
ধারণাগত পার্থক্য
ব্যবস্থাপনা একটি কার্যভিত্তিক ধারণা। যেকোনো প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য মানবিক ও অন্যান্য উপাদানের সমন্বয় করে কার্যসম্পাদনের সুপরিকল্পিত নীতি, পদ্ধতি ও তত্ত্বাবধান হল ব্যবস্থাপনা।
আবার, সংগঠন একটি কাঠামোগত পদ্ধতি যার মাধ্যমে একটি সহযোগী মানব গোষ্ঠী তাদের মধ্যে দায়িত্ব বন্টন করেন, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলেন এবং উদ্দেশ্যে পূরণের জন্য তাদের বিভিন্ন কার্যকলাপকে এক সূত্রে গ্রথিত করেন।
সংজ্ঞাগত পার্থক্য
ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে Harold Koontz বলেছেন – Management is the process of planning, organizing, directing and controlling the efforts of people to achieve organizational goals.” অর্থাৎ ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিকল্পনা, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা হয়।
আর অপরদিকে সংগঠনের সংজ্ঞা হিসেবে হেনরি ফেয়ল (Henri Fayol) বলেছেন – “Organization is the process of bringing together and arranging the necessary resources (such as men, money, materials, etc.) to achieve the objectives of the enterprise.” অর্থাৎ সংগঠন হল কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ (যেমন – মানুষ, সম্পদ, উপকরণ ইত্যাদি) একত্রিত করা এবং ব্যবস্থা করার প্রক্রিয়া।
বৈশিষ্ট্যগত পার্থক্য
ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হল – এটি সর্বজনীন প্রক্রিয়া, নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক প্রক্রিয়া, সমন্বয়মূলক ও সামাজিক প্রক্রিয়া।
আর অপরদিকে সংগঠনের বৈশিষ্ট্য হল – এটি মানবিক পদ্ধতি, কর্তৃত্বের মধ্যে সম্পর্ক সাধন, সামাজিক পদ্ধতি এবং এটি একটি ব্যবস্থাপনার প্রক্রিয়া।
কাজ
পূর্বনির্ধারিত নীতি ও পরিকল্পনা অনুযায়ী কর্মীগোষ্ঠীকে সঠিকভাবে পরিচালনা করে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা ব্যবস্থাপনার অন্যতম কাজ।
সংগঠন ব্যবস্থাপনার বিভিন্ন কাজ ও কর্মীর মধ্যে সম্পর্কের প্রতি চিত্র তৈরি করে। অর্থাৎ সংগঠন মানব শরীরের মতো ব্যবস্থাপনার প্রাণস্বরূপ। গঠনের কাজ হল কর্মী ও কর্মধারার মধ্যে সুষম সমন্বয় সাধন করা।
এখানে ছকের মাধ্যমে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যের (Difference between Organization and Management) আরও বিষয়গুলি তুলে ধরা হল –
| ব্যবস্থাপনা | সংগঠন |
|---|---|
| ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে কর্ম সম্পাদনের পদ্ধতি। | সংগঠন কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয় সাধন করে থাকে। |
| ব্যবস্থাপনা হলো বিষয়গত প্রক্রিয়া। | সংগঠন হলো মানবিক প্রক্রিয়া। |
| ব্যবস্থাপনা গতিশীল (Dynamic) প্রকৃতির। | সংগঠন তুলনামূলক স্থির (Static) প্রকৃতির। |
| ব্যবস্থাপনা অপরের সাহায্যে প্রতিষ্ঠানের যাবতীয় কর্ম সম্পাদনের একটি কৌশলগত পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। | সংগঠনের কাঠামোর মাধ্যমে কাজ এবং কর্মীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুনির্দিষ্ট হয়। |
| ব্যবস্থাপনার কাজ হল প্রশাসনিক। | সংগঠনের কাজ হল সাংগঠনিক। |
👉 আপনি যদি এই ধরনের শিক্ষামূলক কনটেন্ট নিয়মিত পেতে চান
🌐 Edubitan.in ভিজিট করুনএবং এখনই বন্ধুদের শেয়ার করুন
তথ্যসূত্র | Reference
- বন্দ্যোপাধ্যায়, পি. (2010). শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন. কলকাতা: রীতা বুক এজেন্সি।
- মুখোপাধ্যায়, এস. (2014). শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা. কলকাতা: প্রগ্রেসিভ পাবলিশার্স।
- Bush, T. (2003). Theories of educational leadership and management (3rd ed.). Sage Publications.
- Hoy, W. K., & Miskel, C. G. (2013). Educational administration: Theory, research, and practice (9th ed.). McGraw-Hill Education.
- Lunenburg, F. C., & Ornstein, A. C. (2012). Educational administration: Concepts and practices (6th ed.). Wadsworth Cengage Learning.
- Sergiovanni, T. J., Burlingame, M., Coombs, F., & Thurston, P. (2009). Educational governance and administration (6th ed.). Pearson Education.
- Difference between Organization and Management
- Online Sources
প্রশ্ন – সংগঠন কাকে বলে?
উত্তর – সংগঠন হলো কর্ম, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সৃষ্টিকারী প্রক্রিয়া। তাই সংগঠন হল একবার একাধিক সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য বিশিষ্ট অংশগুলির সুষম বিন্যাস। অধ্যাপক ডেভিস বলেছেন – সংগঠন একটি ব্যক্তি গোষ্ঠী যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য কার্যনির্বাহকের নেতৃত্বাধীনে সহযোগিতা করে।
প্রশ্ন – ব্যবস্থাপনা কী?
উত্তর – ব্যবস্থাপনা হলো একটি কলা ও বিজ্ঞানের সমন্বয় যা মানব কল্যাণের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণ করে মানব শক্তির সংগঠন ও পরিচালনা করে। তাই হেনরি ফেওল বলেছেন – পূর্বাভাস ও পরিকল্পনা, সংগঠন, সংযোজনা ও নিয়ন্ত্রণ করার কাজকে ব্যবস্থাপনা বলে।
Latest Education Articles
- উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্য গুলি আলোচনা | 10 Characteristics of Good Management
- নেতৃত্ব কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও নেতৃত্বের বৈশিষ্ট্য | What is Leadership and Characteristics of Leadership
- নেতৃত্বের তত্ত্ব হিসেবে আচরণগত তত্ত্ব ও ট্রেইট বা সংলক্ষন তত্ত্ব | Theory of Leadership in Educational Management
- নেতৃত্বের পরিধি আলোচনা | Scope of Leadership in Management
- নেতৃত্বের প্রকারভেদ – গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও উদাসীন নেতৃত্ব | Types of Leadership Styles
- ব্যবস্থাপনা কাকে বলে ও ব্যবস্থাপনার 14 মূলনীতি আলোচনা | Meaning, Definition and 14 Principles of Management






1 thought on “সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আলোচনা | Difference between Organization and Management in Education”