অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour

অপসংগতি হল ব্যক্তির অস্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ। তাই অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় (Symptoms of Maladjustment Behaviour) হিসেবে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। সেগুলি এই পোস্টে আলোচনা করা হবে।

অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | Symptoms of Maladjustment Behaviour

সঙ্গতিবিধান এর বিপরীত ধারণা হলো অপসংগতি। বিশিষ্ট মনোবিদ Willson ও Miller -এর মতে – অপসংগতির ফলে ব্যক্তি বা শিশুদের মধ্যে অস্বাভাবিক আচরণের প্রবণতা পরিলক্ষিত হয়। অপসংগতি যেহেতু অস্বাভাবিক আচরণের ফল সেহেতু সে সমস্ত আচরণ দেখে সহজেই তাদের চিহ্নিতকরণ করা যায়। অর্থাৎ অপসংগতিমূলক আচরণগুলি ব্যক্তি বা শিক্ষার্থীরা চেপে রাখতে পারে না সেটা তাদের আচরণের বহিঃপ্রকাশ।

American Psychological Association (APA)-এর Dictionary of Psychology অনুযায়ী – অপসংগতি এমন জৈবিক বৈশিষ্ট্য বা আচরণগত প্রবণতাকে বোঝানো হয়েছে, যা পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মানিয়ে নেওয়া এবং দৈনন্দিন জীবনের সমস্যা ও চাপ মোকাবিলায় বাধা সৃষ্টি করতে পারে।

অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায়গুলি (Symptoms of Maladjustment Behaviour) নিম্নে আলোচনা করা হল –

দৈহিক লক্ষণ বা বিচ্যুতি (Physical Symptoms)

দৈহিক বা শারীরিক বিভিন্ন অপসংগতিমূলক লক্ষণ দেখে শিশুদের বা শিক্ষার্থীদের অপসংগতি চিহ্নিতকরণ করা সহজসাধ্য হয়। মনোবিদগণ বলেন – বিভিন্ন দৈহিক অপসংগতিমূলক লক্ষণগুলি হল – তোতলামি, বিছানায় প্রস্রাব করা, শারীরিক অস্থিরতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, মাথা নাড়ানো, দাঁত দিয়ে নখ কাটা, আঙুল চোষা, সর্বদা অস্থির ভাব, ঠিকমতো কথা বলতে না পারা, পেটব্যথার অভিযোগ, ক্ষুধামন্দা, ঘুমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি প্রভৃতি।

আচরণগত লক্ষণ বা বিচ্যুতি (Behavioural Symptoms)

অপসংগতি মূলক শিক্ষার্থীদের চিহ্নিতকরণের বা সনাক্তকরণের উপায় গুলির মধ্যে অন্যতম হলো আচরণগত দিক। কারণ আচরণই ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ ব্যক্তির মধ্যে কোনো ধরনের অসংগতি বা অপসংগতি আছে কিনা তা আচরণগত লক্ষণের মাধ্যমে সনাক্তকরণ করা যায়।

মনোবিদগনের মত অনুযায়ী আচরণগত লক্ষণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – মিথ্যা কথা বলা, চুরি করা, বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, অন্যদের সঙ্গে ঝগড়া করা, নিয়ম ভঙ্গ করা, অন্যের কাজে বাধা সৃষ্টি করা, অতিরিক্ত চঞ্চলতা, আবেগপ্রবণ হয়ে হঠাৎ কাজ করা, দায়িত্ব এড়িয়ে চলা, অন্যকে দোষারোপ করা, সহযোগিতা করতে অনীহা, ধ্বংসাত্মক আচরণ, আক্রমণধর্মিতা প্রভৃতি। তবে এই সমস্ত আচরণ থাকলে অপসংগতি আছে বলা যায় না। এক্ষেত্রে মনোবিদ বা বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ব্যক্তির মধ্যে অপসংগতি লক্ষণগুলি চিহ্নিত করার জরুরী।

প্রাক্ষোভিক লক্ষণ বা বিচ্যুতি (Emotional Symptoms)

অপসংগতিমূলক আচরণ চিহ্নিতকরণের অন্যতম উপায় হলো প্রাক্ষোভিক বা মানসিক লক্ষণ। এর মধ্যে অন্যতম লক্ষণগুলি হল – বদমেজাজ, হতাশা, অতিরিক্ত লজ্জা বা সংকোচ, দীর্ঘস্থায়ী মন খারাপ, অতিরিক্ত রাগ ও বিরক্তি, হতাশার অনুভূতি, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, অপরাধবোধের অনুভূতি, একাকিত্বের অনুভূতি, ঈর্ষা বা হিংসার প্রবণতা, মানসিক চাপ প্রভৃতি। এই সমস্ত লক্ষণগুলির মাধ্যমে প্রাথমিকভাবে সমস্যা শনাক্ত করতে সাহায্য করতে পারে।

বিভিন্ন মনোবিদগণ তাই বলেন – বিভিন্ন প্রাক্ষোভিক বিচ্যুতি ব্যক্তিকে সংগতিসাধনে ব্যর্থ করে তোলে। তাই অপসংগতি লক্ষণ দেখা দিলে অবশ্যই মনবিদগণের সাহায্য নেওয়া উচিত। প্রয়োজনে ব্যক্তিকে কাউন্সিলিং বা পরামর্শদান প্রদান করা দরকার।

সামাজিক লক্ষণ বা বিচ্যুতি (Social Symptoms)

সামাজিক বিভিন্ন লক্ষণগুলি অপসংগতিমূলক শিক্ষার্থীদের চিহ্নিতকরণ করতে সাহায্য করে। কারণ ব্যক্তি জীবনের বেশিরভাগ সময় সমাজের মধ্যে বা সামাজিক পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া করতে হয়। কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সামাজিক লক্ষণ অপসংহতি মূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, সেগুলি হল – সামাজিকীকরণে ব্যর্থ হওয়া, বন্ধুত্ব স্থাপনে অসুবিধা, সহপাঠীদের সঙ্গে সুসম্পর্কের অভাব, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা বা সকলের সাথে মেলামেশার অভাব, দলগত কাজে সহযোগিতার অভাব প্রভৃতি।

শিক্ষাগত লক্ষণ বা বিচ্যুতি (Academic Symptoms)

শিক্ষাগত বিভিন্ন লক্ষণ শিক্ষার্থীদের মধ্যে অপসংগতিমূলক আচরণ (Symptoms of Maladjustment Behaviour) শনাক্তকরণে সহায়তা করে। অর্থাৎ মনোবিদগণ বা বিশেষজ্ঞদের মতঅনুযায়ী – শিক্ষাগত বিভিন্ন লক্ষণ অপসংগতিমূলক শিক্ষার্থীদের চিহ্নিতকরণে বিশেষ ভূমিকা পালন করে। সেগুলি হল – পড়াশোনায় অমনোযোগী, শিক্ষাগত ফলাফলের অবনতি, পরীক্ষাভীতি, পড়ার কাজ অসম্পূর্ণ রাখা, বিদ্যালয়ে যেতে অনীহা, স্কুল থেকে পালানো প্রভৃতি।

মনোবিদগণ বলেন – এই সমস্ত লক্ষণগুলি অনেক সময় সাময়িক। তবে দীর্ঘস্থায়ী যদি এই সমস্ত লক্ষণগুলি শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় তাহলে তাকে মনোবিদগণের সাহায্য নিয়ে চিকিৎসা করা জরুরী।

জ্ঞানমূলক লক্ষণ বা বিচ্যুতি (Cognitive Symptoms)

জ্ঞানমূলক বিভিন্ন লক্ষণ অপসংগতিমূলক শিক্ষার্থীদের চিন্তা করতে সহায়তা করে। এর মধ্যে অন্যতম লক্ষণ গুলি হল – সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, সমস্যা সমাধানে অসুবিধা, নেতিবাচক চিন্তাভাবনা, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা, মনোযোগ ধরে রাখতে অসুবিধা, নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা, ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক প্রত্যাশা, দৈনন্দিন সমস্যা মোকাবিলায় অসুবিধা, চিন্তাভাবনায় অনমনীয়তা, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, সমস্যা সমাধানে আত্মবিশ্বাসের অভাব প্রভৃতি।

কৌশলগত দিক (Strategic Aspect)

ব্যক্তি বা শিক্ষার্থীদের মধ্যে অপসংতিমূলক আচরণগুলি (Symptoms of Maladjustment Behaviour) চিহ্নিতকরণ করতে গেলে উপরে উক্ত লক্ষণগুলি শনাক্তকরণের জন্য পর্যবেক্ষককে দূরদর্শী সম্পন্ন হতে হয়। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন কৌশলগত দিক অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অপসংগতি আছে কিনা তা সহজে নির্ণয় করা যায়। যেমন –

  • পর্যবেক্ষণ এবং সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অপসংগতিমূলক আচরণ গুলি চিহ্নিতকরণ।
  • বিভিন্ন অভিক্ষার ব্যবহারের (যেমন – টেলারের দুশ্চিন্তা পরিমাপক অভিক্ষা) মাধ্যমে অপসংগতিমূলক আচরণগুলির চিহ্নিতকরণ।

উপসংহার | Conclusion

সর্বোপরি বলা যায়,অপসংগতিমূলক আচরণগুলি (Symptoms of Maladjustment Behaviour) চিহ্নিতকরণ শুধু নয়, এক্ষেত্রে শিক্ষক, পিতা মাতা, অভিভাবকদের দায়িত্ব হল শিক্ষার্থীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। যাতে তারা সেই সমস্ত অসঙ্গতিমূলক আচরণ থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারে। দরকার হলে মনো চিকিৎসকের সাহায্য নেওয়া অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ শিক্ষক, অভিভাবক, পিতা-মাতা এবং মনোচিকিৎসকগণ অপসংতিমূলক আচরণ চিহ্নিতকরণ ও দূর করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

গ্রন্থপঞ্জি | Bibliography

  • American Psychological Association. (n.d.). Maladaptation. APA Dictionary of Psychology. https://dictionary.apa.org/maladaptation
  • World Health Organization. (2025, September 1). Mental health of adolescents.
  • National Council of Educational Research and Training (NCERT). https://ncert.nic.in/
  • Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
  • Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
  • Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
  • Online Sources
  • PDF Study Materials

প্রশ্ন – অপসংগতিমূলক আচরণ কি?

উত্তর – অপসংগতিমূলক আচরণ হল ব্যক্তির সেই সমস্ত আচরণ যা ব্যক্তিকে সঙ্গতিবিধানে ব্যর্থ করে তোলে, সামাজিক পরিবেশের মানিয়ে নিতে ব্যর্থ করে তোলে ও সর্বোপরি সুস্থ জীবন যাপন পালনের অনুপোযোগী করে তোলে। অপসংগতিমূলক আচরণের অন্যতম উদাহরণ হল – মিথ্যা কথা বলা, চুরি করা, হতাশা, মানসিক চাপ প্রভৃতি।

Latest Education Articles

Leave a Comment

✅ Copied with source!