স্মৃতি বা মনে রাখার ক্ষেত্রে শিখন উপকরণের প্রভাব (Effect of Learning Material on Memorization) কেমন তা অর্থহীন ও অর্থযুক্ত শব্দ তালিকার মাধ্যমে কিভাবে নির্ণয় করা হবে, তা বিস্তারিত আলোচনা করা হলো।
মনে রাখার ক্ষেত্রে শিখন উপকরণের প্রভাব | Effect of Learning Material on Memorization
স্মৃতি (Memory) হল একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে পূর্বে শেখা বা অভিজ্ঞ বিষয়কে মস্তিষ্কে ধারণ করে প্রয়োজনের সময় পুনরায় মনে করা যায়। অর্থাৎ, অভিজ্ঞতাকে সংরক্ষণ ও পরবর্তীকালে পুনরুদ্ধার করার ক্ষমতাই স্মৃতি। স্মৃতির বিভিন্ন উপাদান বর্তমান, সেগুলি হল –
১. সংরক্ষণ (Retention):
পূর্বে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা বা তথ্যকে মনের মধ্যে ধরে রাখার প্রক্রিয়াকে সংরক্ষণ বলে। এটি স্মৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
২. পুনরুত্থান (Recall):
পূর্বে সংরক্ষিত কোনো জ্ঞান বা অভিজ্ঞতাকে বর্তমান সময়ে কোনো সহায়তা ছাড়াই মনে করে প্রকাশ করার প্রক্রিয়াকে পুনরুত্থান বলে।
৩. পুনঃস্মরণ/প্রত্যভিজ্ঞান (Recognition):
পূর্বে শেখা বা অভিজ্ঞ কোনো বিষয়কে পুনরায় সামনে পেলে সেটিকে পরিচিত বা আগে জানা বিষয় হিসেবে শনাক্ত করার প্রক্রিয়াকে প্রত্যভিজ্ঞান বলে।
শিখন উপকরণের প্রকৃতি শিক্ষার্থীর মনে রাখা বা স্মৃতিচারণের (Effect of Learning Material on Memorization) উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অর্থপূর্ণ ও অর্থহীন উপকরণ একইভাবে শেখা ও স্মরণ করা যায় না। অর্থযুক্ত বিষয়বস্তুর সঙ্গে পূর্বজ্ঞান ও পারস্পরিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হওয়ায় তা সহজে স্মরণ করা যায়। অন্যদিকে, অর্থহীন বিষয়বস্তু মনে রাখতে তুলনামূলকভাবে বেশি পুনরাবৃত্তি ও অনুশীলনের প্রয়োজন হয়।
প্রশ্ন – মনে রাখার ক্ষেত্রে শিখন উপকরণের প্রভাব কেমন তা দুটি অর্থহীন ও একটি অর্থযুক্ত শব্দ তালিকার সাহায্যে ব্যাখ্যা করো। প্রতিটি তালিকায় শব্দসংখ্যা দশটি (১০) করে হবে। (With the help of proper experiment describe the effect of nature of learning material on memorization. For conducting the experiment use two lists of nonsense syllables and one list of meaningful words, comprising of 10 words respectively.)
সমস্যা – মনে রাখার ক্ষেত্রে শিখন উপকরণের প্রভাব কেমন তা দুটি অর্থহীন ও একটি অর্থযুক্ত শব্দ তালিকার সাহায্যে (প্রতিটি তালিকায় শব্দসংখ্যা 10টি করে) স্কোর নির্ধারণ এবং ফলাফলের ব্যাখ্যা আলোচনা করা হল –
মৌলিক ধারণা (Basic Concept)
স্মৃতি বা মনে রাখা (Memorization) হল একপ্রকার মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা পূর্বে শেখা কোনো বিষয়, পাঠ্য বা অতীত অভিজ্ঞতাকে পরবর্তীকালে পুনরায় স্মরণ করতে বা মনে করতে পারি।
স্মৃতিচারণের জন্য যে শিখন-পদ্ধতি ব্যবহার করা হয়, তা অনেকাংশে শিখনীয় বিষয়ের প্রকৃতি এবং ব্যক্তির বুদ্ধির উপর নির্ভরশীল। যেহেতু শিখনীয় বিষয়ের প্রকৃতি সবসময় একরকম হয় না, তাই বিষয়ের প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিখন-পদ্ধতির মধ্যেও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়।
জার্মান মনোবিদ এবিংহস (Hermann Ebbinghaus) তাঁর পরীক্ষামূলক গবেষণায় স্মৃতি পরিমাপের উপকরণ হিসেবে 1889 সালে প্রথম অর্থহীন বর্ণসমষ্টি (Nonsense Syllables) ব্যবহার করেন। তিনি মনে করেছিলেন, অর্থপূর্ণ শব্দ বা বাক্য ব্যবহার করলে সেগুলির পূর্বপরিচিত অর্থ ও পারস্পরিক সম্পর্ক স্মৃতিচারণের উপর প্রভাব ফেলতে পারে।
এই প্রভাব কমানোর জন্য তিনি অর্থহীন বর্ণসমষ্টি ব্যবহার করেন। এর মাধ্যমে শিখনীয় বিষয়ের অর্থ বা পূর্বঅভিজ্ঞতার প্রভাব যথাসম্ভব নিয়ন্ত্রণ করে ব্যক্তির স্মৃতিচারণের ক্ষমতা ও শিখনের কার্যকারিতা তুলনামূলকভাবে নিরপেক্ষভাবে পরিমাপ করা সম্ভব হয়।
প্রাথমিক তথ্য (Preliminaries)
অভীক্ষার্থীর প্রাথমিক তথ্য নিম্নে উল্লেখ করা হল –
- অভীক্ষার্থীর নাম – Joyita Halder
- অভীক্ষার্থীর বয়স – 20
- অভীক্ষার্থীর লিঙ্গ – Female
- অভীক্ষার্থীর শিক্ষার স্তর – BA, Sem – 1
- অভীক্ষার্থীর মানসিক অবস্থা – স্বাভাবিক (Normal)
- পরীক্ষনের দিন – 20/09/2026
- পরীক্ষনের সময় – 11 AM
উপাদান প্রস্তুতি (Preparation of Materials)
মনে রাখার ক্ষেত্রে শিখন উপকরণের প্রভাব কেমন তা দুটি অর্থহীন ও একটি অর্থযুক্ত শব্দ তালিকার সাহায্যে (প্রতিটি তালিকায় শব্দসংখ্যা 10টি করে) নির্ণয় করার জন্য অর্থহীন ও অর্থযুক্ত শব্দ তালিকা প্রস্তুতির কিছু নিয়মাবলী উল্লেখ করা হল –
A. অর্থহীন শব্দতালিকা প্রস্তুত করার নিয়ম
অর্থহীন শব্দতালিকা (Nonsense Syllables List) প্রস্তুত করার জন্য নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করতে হবে—
- তিনটি বর্ণবিশিষ্ট শব্দাংশ: প্রতিটি শব্দাংশে তিনটি বর্ণ থাকবে। এর মধ্যে মাঝখানে একটি Vowel (স্বরবর্ণ) এবং তার দুই পাশে দুটি Consonant (ব্যঞ্জনবর্ণ) থাকবে। যেমন— BAG, MEP, TUV ইত্যাদি।
- একই ব্যঞ্জনবর্ণের পুনরাবৃত্তি এড়ানো: একটি শব্দাংশে একই ব্যঞ্জনবর্ণ যেন দুইবার ব্যবহৃত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
- অর্থযুক্ত হবে না: অর্থহীন শব্দতালিকার শব্দাংশগুলির মধ্যে কোনো প্রকার অর্থগত সম্পর্ক বা পারস্পরিক অর্থসংযোগ থাকবে না। অর্থাৎ এগুলিকে এমনভাবে নির্বাচন করতে হবে যাতে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ না পায়।
- নির্দিষ্ট বর্ণ এড়িয়ে চলা: S, W, X, Y, Z প্রভৃতি এমন বর্ণ ব্যবহার না করাই শ্রেয়, যেগুলি উচ্চারণ বা গঠনের ক্ষেত্রে পরীক্ষার্থীর জন্য তুলনামূলকভাবে অসুবিধাজনক হতে পারে।
B. অর্থযুক্ত শব্দতালিকা প্রস্তুত করার নিয়ম
অর্থযুক্ত শব্দতালিকা (Meaningful Word List) প্রস্তুত করার সময় অর্থহীন শব্দতালিকা তৈরির মতোই কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তবে এখানে ব্যবহৃত শব্দাংশ বা শব্দের একটি নির্দিষ্ট অর্থ থাকবে।
- তিনটি বর্ণের সমন্বয়: প্রত্যেকটি শব্দাংশে তিনটি বর্ণ থাকবে। এর মধ্যে মাঝখানে একটি Vowel (স্বরবর্ণ) এবং তার দুই পাশে দুটি Consonant (ব্যঞ্জনবর্ণ) থাকবে।
- অর্থযুক্ত শব্দ নির্বাচন: গঠিত শব্দটি একটি প্রচলিত ও অর্থপূর্ণ শব্দ হতে হবে। অর্থাৎ শব্দটি যেন পরীক্ষার্থীর কাছে পরিচিত এবং সহজে বোধগম্য হয়।
- পূর্ববর্তী নিয়ম অনুসরণ: একই ব্যঞ্জনবর্ণের পুনরাবৃত্তি না করা এবং তালিকার শব্দগুলির মধ্যে অপ্রয়োজনীয় পারস্পরিক সম্পর্ক না রাখার মতো পূর্বোক্ত নিয়মগুলি যথাসম্ভব অনুসরণ করতে হবে।
Table – 1 অর্থহীন এবং অর্থযুক্ত শব্দতালিকা (Nonsense Syllables and Meaningful List)
| SL. No. | Nonsense Syllables (List – 1) | Nonsense Syllables (List – 2) | Meaningful List |
| 1 | JOP | FOM | BAT |
| 2 | BIL | NAK | PEN |
| 3 | DOR | NUF | DOG |
| 4 | RUL | BUK | SUN |
| 5 | GOL | DAK | MAN |
| 6 | SOP | FIP | BUS |
| 7 | COK | LUF | FAN |
| 8 | MIP | PEG | MAP |
| 9 | PIB | TEB | HAT |
| 10 | ROK | KUF | BOX |
উপযুক্ত পরীক্ষণ (Experiment Method)
স্বাভাবিক ও শান্ত পরিবেশে পরীক্ষাটি গ্রহণ করা হয়। প্রথমে অভীক্ষার্থীকে আরামদায়কভাবে বসতে বলা হয়। এরপর ধীরে ধীরে এবং স্পষ্টভাবে প্রথম তালিকার প্রতিটি অর্থহীন শব্দাংশ (Nonsense Syllable) অভীক্ষার্থীর সামনে মৌখিকভাবে উপস্থাপন করা হয়। তালিকার প্রতিটি শব্দাংশ উপস্থাপনের পর অভীক্ষার্থীকে একই ক্রম অনুসারে সম্পূর্ণ তালিকাটি স্মৃতি থেকে পুনরাবৃত্তি করতে বলা হয়।
অভীক্ষার্থী সম্পূর্ণ তালিকাটি সঠিকভাবে স্মৃতিচারণ করতে যতগুলি প্রচেষ্টা বা Trial গ্রহণ করেছে, সেই সংখ্যা তার সম্পূর্ণ শিখনের সূচক (Index of Complete Learning) হিসেবে বিবেচনা করা হয়।
পরীক্ষার সময় অভীক্ষার্থীর প্রাপ্ত পরীক্ষামূলক তথ্যগুলি যথাক্রমে Table–2, Table–3 এবং Table–4-এর মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।
Table – 2 অর্থহীন শব্দতালিকা (Nonsense Syllable)
| No. of Presentation | Nonsense Syllable | No. of Trials | Index of Complete Learning | |||||||
| T₁ | T₂ | T₃ | T₄ | T₅ | T₆ | T₇ | T₈ | |||
| 1 | JOP | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | 8 |
| 2 | BIL | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 3 | DOR | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 4 | RUL | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 5 | GOL | — | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 6 | SOP | — | — | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 7 | COK | — | — | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 8 | MIP | — | — | — | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
| 9 | PIB | — | — | — | ✓ | — | — | ✓ | ✓ | |
| 10 | ROK | — | — | — | — | — | — | — | ✓ | |
| সঠিক অর্থহীন পুনঃস্থাপনের সংখ্যা | 4 | 5 | 7 | 9 | 8 | 8 | 9 | 10 | ||
| সঠিক পুনঃস্থাপনের শতকরা হার (%) | 40 | 50 | 70 | 90 | 80 | 80 | 90 | 100 | ||
Table – 3 অর্থহীন শব্দতালিকা (Nonsense Syllable)
| No. of Presentation | Nonsense Syllable | No. of Trials | Index of Complete Learning | |||||||
| T₁ | T₂ | T₃ | T₄ | T₅ | T₆ | T₇ | T₈ | |||
| 1 | FOM | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | 6 | ||
| 2 | NAK | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 3 | NUF | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 4 | BUK | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 5 | DAK | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 6 | FIP | — | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 7 | LUF | — | — | ✓ | ✓ | ✓ | ✓ | |||
| 8 | PEG | — | — | — | — | ✓ | ✓ | |||
| 9 | TEB | — | — | — | — | ✓ | ✓ | |||
| 10 | KUF | — | — | — | — | — | ✓ | |||
| সঠিক অর্থহীন পুনঃস্থাপনের সংখ্যা | 5 | 6 | 7 | 7 | 8 | 10 | ||||
| সঠিক পুনঃস্থাপনের শতকরা হার (%) | 50 | 60 | 70 | 70 | 80 | 100 | ||||
Table – 4 অর্থযুক্ত শব্দতালিকা (Meaningful List)
| No. of Presentation | Meaningful | No. of Trials | Index of Complete Learning | |||||||
| T₁ | T₂ | T₃ | T₄ | T₅ | T₆ | T₇ | T₈ | |||
| 1 | BAT | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | 5 | |||
| 2 | PEN | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 3 | DOG | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 4 | SUN | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 5 | MAN | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 6 | BUS | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 7 | FAN | — | ✓ | ✓ | ✓ | ✓ | ||||
| 8 | MAP | — | ✓ | — | ✓ | ✓ | ||||
| 9 | HAT | — | — | — | — | ✓ | ||||
| 10 | BOX | — | — | — | — | ✓ | ||||
| সঠিক অর্থযুক্ত পুনঃস্থাপনের সংখ্যা | 6 | 8 | 7 | 8 | 10 | |||||
| সঠিক পুনঃস্থাপনের শতকরা হার (%) | 60 | 80 | 70 | 70 | 100 | |||||
*** সঠিক পুনঃস্থাপনের শতকরা হার নির্ণয়ের সূত্র—
সঠিক পুনঃস্মরণের শতকরা হার = (সঠিক পুনঃস্মরণ সংখ্যা ÷ মোট শব্দাংশের সংখ্যা) × 100
যদি মোট শব্দাংশের সংখ্যা ১০টি হয়, তাহলে—
- ৩টি সঠিক = ৩০%
- ৫টি সঠিক = ৫০%
- ৬টি সঠিক = ৬০%
- ৭টি সঠিক = ৭০%
- ৮টি সঠিক = ৮০%
- ১০টি সঠিক = ১০০%
ফলাফল (Result)
অভীক্ষার্থীর স্মৃতিচারণের ক্ষমতা নির্ণয়ের জন্য প্রথম তালিকাটি সম্পূর্ণ স্মৃতিচারণ বা মনে করতে ৪টি Trial এবং দ্বিতীয় তালিকাটি সম্পূর্ণ স্মৃতিচারণ করতে 6টি Trial লেগেছে। তৃতীয় তালিকাটি সম্পূর্ণ স্মৃতিচারণ করতে ৫টি Trial প্রয়োজন হয়েছে। অর্থাৎ, অভীক্ষার্থীর সঠিকভাবে সম্পূর্ণ স্মৃতিচারণ করতে প্রয়োজনীয় Trial-এর সংখ্যা পর্যবেক্ষণ করা হয়েছে।
পরীক্ষার ফলাফল থেকে দেখা যায় যে, চেষ্টার সংখ্যা (Trial) বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভীক্ষার্থীর স্মৃতিচারণের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ, একই বিষয় বারবার শিখন ও স্মরণ করার সুযোগ পেলে অভীক্ষার্থীর স্মৃতিচারণের দক্ষতার উন্নতি ঘটে।
অতএব, তিনটি তালিকার ক্ষেত্রে প্রাপ্ত স্মৃতিচারণের ক্ষমতার ভিত্তিতে অভীক্ষার্থীর গড় স্মৃতিচারণের ক্ষমতা (Average Capacity of Memorization) নির্ণয় করা হয়েছে, যা Table No. 5 -এ উপস্থাপন করা হয়েছে।
Table – 5
| List No. | Index of Complete Learning | Average Capacity of Memorization |
| 1 | 8 | = (8+6+5) ÷ 3 = 19 ÷ 3 = 6.33 = 7 |
| 2 | 6 | |
| 3 | 5 | |
| Total | 19 |
ব্যাখ্যা (Interpretation)
পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে অভীক্ষার্থীর শিখন ও স্মৃতিচারণের ক্ষমতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায় যে, বারবার উপস্থাপন ও অনুশীলনের ফলে অভীক্ষার্থীর স্মৃতিচারণের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়।
অর্থহীন শব্দাংশ স্মরণ করার ক্ষেত্রে প্রথমদিকে তুলনামূলকভাবে বেশি প্রচেষ্টার প্রয়োজন হয়। কিন্তু Trial-এর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সঠিক পুনঃস্মরণের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে বোঝা যায় যে পুনরাবৃত্তি শিখনকে দৃঢ় করতে সাহায্য করে। অন্যদিকে, অর্থযুক্ত শব্দ স্মরণ করার ক্ষেত্রে শব্দগুলির অর্থ ও পারস্পরিক সম্পর্ক স্মৃতিচারণে সহায়তা করে।
Index of Complete Learning থেকে অভীক্ষার্থীর সম্পূর্ণ শিখনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার ধারণা পাওয়া যায়। অর্থহীন ও অর্থযুক্ত শিখনের ফলাফলের মধ্যে পার্থক্যও এই পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হয়। সুতরাং, অর্থপূর্ণ শিখন ও নিয়মিত অনুশীলন স্মৃতিচারণকে অধিক কার্যকর করতে পারে। সামগ্রিকভাবে, পরীক্ষাটি অভীক্ষার্থীর শিখন ও স্মৃতিচারণের প্রকৃতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করে।
শিক্ষাগত তাৎপর্য (Educational Significance)
উক্ত পরীক্ষাটি শিখন ও স্মৃতিচারণ সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্যক ধারণা দেয়। যথা – অর্থহীন শিখন (Rote Learning) এবং সম্পূর্ণ শিখন (Complete Learning)। যেহেতু এই পরীক্ষায় অর্থহীন শব্দতালিকা (Nonsense Syllables) এবং অর্থযুক্ত শব্দতালিকা (Meaningful Words) উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেহেতু বলা যায় যে, বারবার চর্চা ও প্রচেষ্টার মাধ্যমে অর্থহীন বিষয়ও শেখা ও স্মরণ করা সম্ভব।
একইভাবে, সম্পূর্ণ শিখনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে কোনো বিষয় সম্পূর্ণভাবে শিখতে কতগুলি প্রচেষ্টা বা Trial-এর প্রয়োজন হয়, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অর্থযুক্ত শিখনের ক্ষেত্রে বিষয়বস্তুর অর্থ ও পারস্পরিক সম্পর্ক শিখনকে সহজতর করে।
শিক্ষাগত তাৎপর্যগুলি হল—
- পুনরাবৃত্তি ও অনুশীলনের গুরুত্ব
- সম্পূর্ণ শিখনের ধারণা
- অর্থপূর্ণ শিখনের গুরুত্ব
- যান্ত্রিক মুখস্থকরণের সীমাবদ্ধতা
- শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য
- শিক্ষণ-পদ্ধতি নির্বাচনে সহায়তা
- স্মৃতিচারণের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা
- শিক্ষার্থীর শিখনের অগ্রগতি নির্ণয়
- শিখনে Trial বা প্রচেষ্টার গুরুত্ব এবং
- শিক্ষাদানে অর্থপূর্ণ ও বোধগম্য বিষয়বস্তুর ব্যবহার
গ্রন্থপঞ্জি | Bibliography
- Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
- Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
- Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
- Online Sources
- PDF Study Materials
প্রশ্ন – শিখন উপকরণ কী?
উত্তর – যে বিষয়বস্তু বা উপাদান শিক্ষার্থীর শেখা ও স্মরণ করার জন্য ব্যবহার করা হয়, তাকে শিখন উপকরণ বলে।
প্রশ্ন – অর্থযুক্ত শব্দতালিকা তৈরির নিয়মাবলি কি কি?
উত্তর – অর্থযুক্ত শব্দতালিকা (Meaningful Word List) প্রস্তুত করার সময় এমন শব্দ নির্বাচন করতে হয়, যেগুলির স্পষ্ট ও পরিচিত অর্থ রয়েছে। এর প্রধান নিয়মগুলি হল—
১. প্রতিটি শব্দ সাধারণত তিন বর্ণবিশিষ্ট হবে।
২. শব্দের গঠনে দুটি Consonant (ব্যঞ্জনবর্ণ) ও একটি Vowel (স্বরবর্ণ) থাকবে।
৩. শব্দটি প্রচলিত ও অর্থপূর্ণ হতে হবে।
৪. শব্দগুলি পরীক্ষার্থীর কাছে সহজবোধ্য ও পরিচিত হওয়া উচিত।
৫. একই শব্দ বা একই অর্থের শব্দ বারবার ব্যবহার করা যাবে না।
প্রশ্ন – অর্থহীন শব্দতালিকা তৈরির নিয়মাবলি কি কি?
উত্তর – অর্থহীন শব্দতালিকা (Nonsense Syllables List) তৈরির উদ্দেশ্য হল পরিচিত অর্থ ও পূর্বঅভিজ্ঞতার প্রভাব কমিয়ে স্মৃতিচারণ পরীক্ষা করা। এর নিয়মগুলি হল—
১. প্রতিটি শব্দাংশ সাধারণত তিন বর্ণবিশিষ্ট হবে।
২. প্রতিটি শব্দাংশে একটি Vowel এবং দুটি Consonant থাকবে (C–V–C)।
৩. একই শব্দাংশে একই Consonant দুইবার ব্যবহার করা যাবে না।
৪. শব্দাংশগুলির মধ্যে কোনো অর্থগত সম্পর্ক বা পূর্বপরিচিত অর্থ থাকবে না।
Latest Education Articles
- KIEI – কুন্ডু ইন্ট্রোভার্সন এন্ড এক্সটোভার্সন ইনভেন্টরি | Kundu Introversion and Extroversion Inventory
- KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory
- অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour
- অপসংগতির কারণ গুলি আলোচনা | 10 Causes of Maladjustment
- উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
- কৈশোরকালে অপসংগতির কারণ ও প্রতিকার | Causes and Prevention Maladjustment in Adolescence





