পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ব্যক্তি সহজে মানিয়ে নিতে যখন ব্যর্থ হয়, তখন সেই অবস্থা হল অপসংগতি। কোনো ব্যক্তির মধ্যে অপসংগতির কারণ গুলি (Causes of Maladjustment) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি আলোচনা করা হল।
অপসংগতির কারণ | Causes of Maladjustment
অপসংগতি হল সঙ্গতিবিধানের বিপরীতধর্মী ধারণা। অর্থাৎ সংগতিবিধানের বিপরীত হলো অপসংগতি (Maladjustment)। সাধারণভাবে যখন ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয় ও অস্বাভাবিক বিভিন্ন আচরণ করে, সেই সমস্ত আচরণ বিশৃঙ্খলাকে বা বিশৃঙ্খলধর্মী আচরণকে অপসংগতি (Maladjustment) বলে।
সমাজে অবস্থিত বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের অপসংগতি মূলক আচরণ পরিলক্ষিত হয়ে থাকে। সাধারণভাবে এই অপসংগতিমূলক আচরণগুলির পশ্চাতে বিভিন্ন ধরনের কারণ থাকে। এগুলি ব্যক্তিভেদে আবার পৃথক হয়েও থাকে।
অপসংগতির কারণ (Causes of Maladjustment) বা কোনো একটি সুনির্দিষ্ট কারণে অপসংগতি ঘটে না এর বিভিন্ন কারণ বর্তমান। অর্থাৎ অপসংগতির কারণ যেসমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
পরিবেশগত কারণ
অপসংহিতির একটি অন্যতম কারণ হলো পরিবেশগত কারণ। বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে ব্যক্তির মধ্যে অপসংগতিমূলক আচরণ পরিলক্ষিত হয়। পরিবেশগত কারণ আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেগুলি হল –
1. সামাজিক পরিবেশগত কারণ
মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ হিসেবে সমাজ পরিবেশের প্রতিনিয়ত অভিযোজন করে চলতে হয়। কিন্তু তা ছাড়াও সামাজিক পরিবেশে এমন অনেক কারণ থাকে যেগুলি ব্যক্তিকে বিচলিত করে তোলে। অর্থাৎ ব্যক্তি সামাজিক পরিবেশে বিভিন্ন কারণে মানিয়ে নিতে পারে না। এর ফলে অপসংগতি দেখা দেয়। । সামাজিক পরিবেশগত কারণগুলির মধ্যে অন্যতম হল –
- অন্ধ ধর্ম বিশ্বাস,
- পরিবেশের পরিবর্তন,
- শ্রেণী বৈষম্য ও বর্ণ বৈষম্য
- চাকুরীর অনিশ্চয়তা,
- ক্লাব ও খেলার মাঠের অভাব প্রভৃতি।
2. গৃহ পরিবেশগত কারণ
একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার বা গৃহ পরিবেশে আবদ্ধ থাকে। অর্থাৎ পরিবার বা গৃহ পরিবেশ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে কল্পনা করতে পারবে না। তাই অপসংগতিমূলক আচরণের ক্ষেত্রে পারিবারিক গৃহ পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার বা গৃহ পরিবেশগত যে সমস্ত কারণের মাধ্যমে ব্যক্তির মধ্যে অপসংগতি দেখা দেয়, এগুলি হল –
- দারিদ্রতা বা পারিবারিক অভাব অভিযোগ
- ব্যক্তিগত অযোগ্যতা
- পিতা মাতার কঠোর মনোভাব বা পিতা-মাতার অতিরিক্ত শাসন
- লিঙ্গ বৈষম্য সৃষ্টি করা। অর্থাৎ ছেলে বা মেয়েকে আলাদাভাবে দেখা।
- দত্তক নেওয়া। নিজেদের সন্তান-সন্ততি না থাকলে অপরের ছেলে মেয়েকে দত্তক নেওয়া।
- মানসিক আঘাত। অর্থাৎ পারিবারিক বিভিন্ন কারণে মানসিক আঘাত পাওয়া প্রভৃতি।
বিদ্যালয় ঘটিত কারণ
একটি শিশু পরিবারের পাশাপাশি বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। অর্থাৎ প্রত্যেকটি শিশু সামাজিক পরিবেশের পাশাপাশি বিদ্যালয় পরিবেশেও প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভ করে। কিন্তু অনেক সময় বিদ্যালয় ঘটিত বিভিন্ন কারণে শিশুর মধ্যে অপসংগতি দেখা দেয়। সাধারণভাবে বিদ্যালয় ঘটিত কারণগুলির মধ্যে যে সমস্ত কারণ অপসংগতিমূলক আচরণের ক্ষেত্রে দায়ী সেগুলি হল নিম্নলিখিত –
1. বিদ্যালয় পরিবেশগত কারণ
বিদ্যালয়ের পরিবেশ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জন ডিউই বলেছিলেন – বিদ্যালয় হল সরল বিশুদ্ধ ও আদর্শ সমাজ। যেখানে শিশু সামগ্রিক বিকাশ ঘটে। কিন্তু অনেক সময় বিদ্যালয় পরিবেশগত কারণগুলি শিশুর অপসংগতি জন্য দায়ী। অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশগত বিভিন্ন কারণে শিশু মধ্যে অপসংগতিমূলক আচরণ দেখা দেয়। যেমন – মিথ্যা কথা বলা, স্কুল পালানো, সহপাঠী নির্যাতন প্রভৃতি।
বিদ্যালয় পরিবেশগত যে সমস্ত কারণের জন্য শিশুর মধ্যে অপসংগতি দেখা দেয় সেগুলি হল –
- ত্রুটিপূর্ণ পাঠক্রম বা অসম্পূর্ণ পাঠক্রম,
- উপযুক্ত সহ-পাঠক্রমিক কার্যাবলীর অভাব,
- শ্রেণিকক্ষের অস্বাস্থ্যকর পরিবেশ,
- আধুনিক মূল্যায়ন পদ্ধতির অভাব,
- বিদ্যালয়ের পর্যাপ্ত খেলার মাঠের অভাব,
- উপযুক্ত গ্রন্থাগারের অভাব,
- শিশুদের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা ও পরামর্শদানের অভাব প্রভৃতি।
2. বিদ্যালয়ের শিক্ষকগত কারণ
বিদ্যালয়ের শিক্ষাগত বিভিন্ন কারণে শিশুর মধ্যে অপসংগতি ও অপসংগতিমূলক আচরণ দেখা দেয়। শিক্ষক হলেন শিশুর অন্যতম পথপ্রদর্শক। কিন্তু অনেক সময় বিদ্যালয়ের শিক্ষকগত কারণের ফলে শিশুর মধ্যে অপসংগতি দেখা যায়। এই কারণগুলির মধ্যে অন্যতম হল –
- প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব,
- শিক্ষকের শিশু মনস্তত্ত্বের জ্ঞানের অভাব
- শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাব
- শিক্ষকের কঠোর শাসন বা শিশুর মানসিক আঘাত প্রদান করা,
- শিক্ষকের পক্ষপাতমূলক আচরণ
- শ্রেণিকক্ষে লিঙ্গবৈষম্য তৈরি করা প্রভৃতি।
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, কোনো একটি সুনির্দিষ্ট কারণে ব্যক্তি বা শিশুর মধ্যে অপসংগতি দেখা দেয় না। পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বিশেষত পরিবেশ পরিবর্তনের কারণে ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যক্তির মধ্যে অপসংগতি (Causes of Maladjustment) ও বিভিন্ন ধরনের অপসংগতিমূলক আচরণ (চুরি করা, অন্যায় করা, মিথ্যা কথা বলা, র্যাগিং প্রভৃতি) পরিলক্ষিত হয়।
গ্রন্থপঞ্জি | Bibliography
- Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
- Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
- Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
- Online Sources
- PDF Study Materials
প্রশ্ন – অপসংগতির কারণ গুলি কি কি?
উত্তর – অপসংগতির প্রধান কারণ গুলি হল – সামাজিক কারণ, পারিবারিক কারণ, শিক্ষাগত কারণ, পেশাগত কারণ ও পরিবেশগত কারণ প্রভৃতি।
Latest Education Articles
- KIEI – কুন্ডু ইন্ট্রোভার্সন এন্ড এক্সটোভার্সন ইনভেন্টরি | Kundu Introversion and Extroversion Inventory
- KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory
- অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour
- অপসংগতির কারণ গুলি আলোচনা | 10 Causes of Maladjustment
- উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
- কৈশোরকালে অপসংগতির কারণ ও প্রতিকার | Causes and Prevention Maladjustment in Adolescence





