সংগতিবিধান হল সার্থকভাবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে টিকে থাকা। সংগতিবিধানের বিভিন্ন তত্ত্বের মধ্যে ফ্রয়েডের সংগতিবিধানের সাইকোডাইনামিক ধারণা (Psychodynamic Concept of Adjustment) অন্যতম, যা এখানে আলোচনা করা হল।
ফ্রয়েডের সংগতিবিধানের সাইকোডাইনামিক ধারণা | Psychodynamic Concept of Adjustment
বর্তমানে সংগতিবিধান বা অভিযোজন (Adjustment) হল মানসিক চাপ সহ্য করার ক্ষমতা। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশে ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ব্যক্তি নিজেকে কিভাবে মানিয়ে নিচ্ছে সেটি সঙ্গতিবিধান বা অভিযোজন কৌশল।
সঙ্গতিবিধান বা অভিযোজনের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব পরিলক্ষিত হয়। এক্ষেত্রে মনোঃসমীক্ষণের জনক ফ্রয়েড সঙ্গতিবিধানের সাইকোডাইনামিক তত্ত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এখানে ফ্রয়েডের সংগতিবিধানের সাইকোডাইনামিক ধারণা (Psychodynamic Concept of Adjustment) আলোচনা করা হল।
ফ্রয়েডের সংগতিবিধানের সাইকোডাইনামিক ধারণা অনুযায়ী ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন কিভাবে করে তার তিনটি উপাদান বর্তমান। সেগুলি হল –
- ইদম্ (Id)
- অহম্ (Ego) ও
- অধিসত্তা (Superego)
ইদম্ (Id)
মনোবিদ ফ্রয়েডের মতে ইদম্ বা ইদ হল মানুষের মনের আদিম অবস্থা। অর্থাৎ ইদম্ প্রকৃতিতে আদিম ও বন্য প্রকৃতির। চেতন মনের অবাঞ্ছিত, অসামাজিক ইচ্ছা ও বিভিন্ন কামনা বাসনা ইদমে আশ্রয় নেয়। এই ইদম্ সামাজিক কোনো নিয়ম কানুন মেনে চলে না, কোনো যুক্তি মেনে চলে না ও এখানে কোনো ভালো মন্দের স্থান নেই।
ইদম্ হল সকল মানসিক শক্তির উৎস। আমাদের আদিম কামনা-বাসনা ও প্রবৃত্তিগুলি বংশপরম্পরায় ইদমে সক্রিয় অবস্থায় থাকে।
ইদম্ সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত। এটি প্রকৃতিতে আদিম, জৈবিক ও অসংগঠিত প্রকৃতির। ইদম্ জন্মগতভাবে ব্যক্তির মধ্যে তৈরি হয় ও সুপ্ত অবস্থায় থাকে।
অহম্ (Ego)
ফ্রয়েডের মতে – ব্যক্তিত্ব গঠনের দ্বিতীয় উপাদান হল অহম্ (Ego) । এটি সেই অংশ যা বাইরের জগতের সঙ্গে সম্পর্কযুক্ত।
অহম্ বা ইগো হল বাস্তব বুদ্ধি সম্পন্ন। যেটি ব্যক্তিকে সার্থক সংগতিবিধান বা অভিযোজনে সহায়তা করে। মনের এই অংশটি সর্বদা স্থান, কাল, সময় ও পারিপার্শ্বিক ভৌতিক জগতের সঙ্গে সংযোগ রক্ষা করে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করে তোলে।
মনোবিদ ফ্রয়েড বলেছেন – ইদমের কামনা-বাসনগুলি পরিতৃপ্তির জন্য অহমের উপর নির্ভর করতে হয়।
তাই বলা যায়, ব্যক্তি ইদমের (Id) দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন চাহিদাগুলি পরিতৃপ্তি করতে চায়। কিন্তু অহম্ সেই চাহিদাগুলির বাস্তবতাবোধ বিচার বিশ্লেষণ করে ব্যক্তিকে সেই পথে পরিচালিত করে। ফলে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ ব্যক্তি বুঝতে পারে সব বাসনার পরিতৃপ্তি করা সম্ভব নয়। তখন মন কোন কাজ করা ঠিক বা কোন কাজ করা ঠিক নয় সেটা অহমের দ্বারা বিচার-বিশ্লেষণ করে। এইভাবে ব্যক্তির মধ্যে সঙ্গতিবিধান বা অভিযোজন প্রক্রিয়া চলতে থাকে।
অধিসত্তা (Superego)
অধিসত্তা বা সুপারইগো হল ব্যক্তির ব্যক্তিত্বের চরম অবস্থা। ফ্রয়েডের মতে – অধিসত্তা হল ব্যক্তির বিবেক। এটি ব্যক্তির মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি। এটি যে ব্যক্তির মধ্যে যত বেশি সেই ব্যক্তি তত বেশি মহান ও স্বার্থক সংগতিবিধানে সক্ষম।
ব্যক্তির অভিযোজন প্রক্রিয়ায় অধিসত্তার কাজ হল অহমের কাজের সমালোচনা করা ও তার দ্বারাই সেই ইদমের কামনা-বাসনাগুলি দমন করে বাস্তবসম্মত বা সামাজিক নিয়ম-কানুন মেনে পরিপূরণ করা।
অধিসত্তার উদাহরণ হল – সৎ জীবন যাপনের শিক্ষা, সামাজিক নিয়ম-কানুন বা বিধি নিষেধ মেনে চলা, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা, পিতা-মাতা ও শিক্ষকের কাছ থেকে বিভিন্ন জ্ঞান অর্জন। এগুলি ব্যক্তিকে সঠিক জীবন যাপন পালনে নয়, পাশাপাশি ব্যক্তিকে সামাজিকীকরণে বা সংগতিবিধানে বা অভিযোজনে সাহায্য করে থাকে।
| ইদম্ (Id) + অহম্ (Ego) + সুপারইগো (Superego) = সার্থক সংগতিবিধান |
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, ফ্রয়েডের সংগতিবিধানের সাইকোডাইনামিক ধারণা (Psychodynamic Concept of Adjustment) অনুযায়ী পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধান বা অভিযোজনের ক্ষেত্রে ব্যক্তিত্বের তিনটি উপাদান ইদম্, অহম্ ও সুপারইগো বিশেষভাবে সহায়তা করে থাকে। যার ফলে ব্যক্তি একজন পূর্ণাঙ্গ মানুষের পরিণত হয়। তবে ইদম্, অহম্ ও সুপারইগোর মধ্যে যদি সংঘাত তৈরি হয়, ও সেই সংঘাতের সমাধান করতে ব্যক্তি যদি ব্যর্থ হয়, তবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধান বা অভিযোজন করতে ব্যর্থ হবে ও ব্যক্তির মধ্যে অপসংগতিমূলক আচরণ দেখা দিতে পারে।
গ্রন্থপঞ্জি | Bibliography
- Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
- Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
- Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
- Online Sources
- PDF Study Materials
Latest Education Articles
- KIEI – কুন্ডু ইন্ট্রোভার্সন এন্ড এক্সটোভার্সন ইনভেন্টরি | Kundu Introversion and Extroversion Inventory
- KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory
- অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour
- অপসংগতির কারণ গুলি আলোচনা | 10 Causes of Maladjustment
- উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
- কৈশোরকালে অপসংগতির কারণ ও প্রতিকার | Causes and Prevention Maladjustment in Adolescence





