KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory

ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতির মধ্যে কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি (KNPI – Kundu Neurotic Personality Inventory) বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারের মাধ্যমে কিভাবে ব্যক্তিত্বের পরিমাপ করবে তা বিস্তারিত আলোচনা করা হল।

KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি | Kundu Neurotic Personality Inventory

Kundu Neurotic Personality Inventory (KNPI) হলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে Neurotic Tendencies-এর মাত্রা নির্ণয়ের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ পার্সোনালিটি ইনভেন্টরি (Personality Inventory)। নিম্নে কুন্ডু নিউরোটি পার্সোনালিটি ইনভেন্টরি ব্যবহার করে কিভাবে ব্যক্তিত্বের নিউরোটিজম পরিমাপ করা হয়, তা আলোচনা করা হল –

প্রশ্ন – একজন ব্যক্তির উপর KNPI প্রয়োগ পদ্ধতির বিস্তারিত বিবরণ দাও। প্রদত্ত KNPI -এর উত্তরপত্রের অভিক্ষার্থীর প্রতিক্রিয়া সংগ্রহ করার পর সেগুলি স্কোর নির্ধারণ করো এবং ফলাফলের ব্যাখ্যা দাও।

উত্তর – একজন ব্যক্তির উপর KNPI প্রয়োগ পদ্ধতির বিস্তারিত বিবরণ ও প্রদত্ত KNPI -এর উত্তরপত্রের অভিক্ষার্থীর প্রতিক্রিয়া সংগ্রহ করার পর সেগুলি স্কোর নির্ধারণ এবং ফলাফলের ব্যাখ্যা আলোচনা করা হল –

মৌলিক ধারণা (Basic Concept)

ব্যক্তিত্ব (Personality) হল মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণের একটি সুসংগঠিত ও অপেক্ষাকৃত স্থায়ী বৈশিষ্ট্যসমষ্টি। ব্যক্তিত্বের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভের জন্য মনোবিজ্ঞানে বিভিন্ন ধরনের Personality Test বা ব্যক্তিত্ব পরিমাপক ব্যবহার করা হয়।

এর মধ্যে Kundu Neurotic Personality Inventory (KNPI) একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব পরিমাপক, যা ব্যক্তির মধ্যে বিদ্যমান Neurotic Tendencies বা স্নায়বিক প্রবণতার মাত্রা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এটি Dr. Ramanath Kundu কর্তৃক প্রণীত এবং ভারতীয় সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী নির্মিত।

অর্থাৎ Kundu Neurotic Personality Inventory (KNPI) হল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে নিউরোটিক প্রবণতা (Neurotic Tendencies)-এর মাত্রা নির্ণয়ের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ পার্সোনালিটি ইনভেন্টরি (Personality Inventory)।

নিউরিটিজমের ধারণা

মনোবিজ্ঞানে নিউরটিজম হল ব্যক্তিত্বের সংলক্ষণগুলির একটি অন্যতম মাত্রা। যেটি ব্যক্তির সমগ্র জগতকে ভীতিজনক, চাপযুক্ত ও অসুরক্ষিত বলে মনে হয়। তাই নিউরোটিজম এমন একটি প্রবণতা যেটি ব্যক্তিকে বহুদিন ধরে নেতিবাচক বা উৎকণ্ঠাজনিত প্রাক্ষোভিক অবস্থার মধ্যে নিয়ে যায়। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান মডেল (Big five Model) মধ্যে অন্যতম সংলক্ষন হল এই নিউরোটিজম্‌।

সুতরাং নিউরটিজম্‌ হলো একটি দীর্ঘমেয়াদি প্রবণতা যেটি ব্যক্তিকে ভীতজনক, নেতিবাচক ও উৎকণ্ঠাজনিত পরিস্থিতির মধ্যে নিয়ে যায়। ফলে ব্যক্তির স্বাভাবিক জীবন যাপনে অনেক সময় অক্ষম হয়ে পড়ে।

নিউরোটিজমের মাত্রা যদি বেশি হয় তার ফলে ব্যক্তির মধ্যে উৎকণ্ঠা, অতিরিক্ত মেজাজ, বিরক্তি, ও ও দুঃখী প্রভৃতি সংলক্ষণ প্রকাশিত হয়। নিউরটিজম্‌ একটি ব্যক্তিত্বের সংলক্ষন মাত্র এটি কোন চিকিৎসা মূলক অবস্থা নয়। তাই এই সংলক্ষণের সাথে বিজ্ঞান, গণিত সাধারণ শিক্ষামূলক ক্ষেত্রে অর্জিত জ্ঞানের মধ্যে নেতিবাচক সম্বন্ধ পরিলক্ষিত হয়।

নিউরোটিজমের লক্ষণ

নিউরটিজম হলো ব্যক্তিত্বের একটি সংলক্ষন। যে সমস্ত ব্যক্তির মধ্যে নিউরোটিজম্‌ রয়েছে তাদের বিভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয়, সেগুলি হল –

  • নেতিবাচক বা উৎকণ্ঠজনিত প্রাক্ষোভিক অবস্থা।
  • বিষন্নতা, অপরাধবোধ, রাগ, উদ্বেগ, শত্রুতা প্রভৃতি অনুভব করে।
  • পরিবর্তনশীল পরিবেশকে মানিয়ে নিতে পারে না। অর্থাৎ পারিপার্শ্বিক চাপের প্রতি বেশি সংবেদনশীল।
  • ছোট ছোট ঘটনা বা শারীরিক সমস্যা নিয়ে বিব্রত থাকে বেশি ও বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধাজনিত অবস্থায় থাকে।
  • নিউরটিজম যুক্ত ব্যক্তির মধ্যে অমূলক ভীতি বা অন্যান্য নিউরোটিক সমস্যার লক্ষণ বা প্রবণতা দেখা দেয়।
  • এই ধরনের ব্যক্তিরা আত্মসচেতন এবং অতিরিক্ত লাজুক প্রকৃতির হয়।

প্রাথমিক তথ্য (Preliminaries)

অভীক্ষার্থীর প্রাথমিক তথ্য নিম্নে উল্লেখ করা হল –

  • অভীক্ষার্থীর নাম – Joyita Halder
  • অভীক্ষার্থীর বয়স – 19
  • অভীক্ষার্থীর লিঙ্গ – Female
  • অভীক্ষার্থীর শিক্ষার স্তর – BA, Sem – 1
  • অভীক্ষার্থীর মানসিক অবস্থা – স্বাভাবিক (Normal)
  • পরীক্ষনের দিন – 08/09/2026
  • পরীক্ষনের সময় – 11 AM

প্রয়োজনীয় উপকরণ (Materials Required)

এই ইনভেন্টরিটি পরিচালনার জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ নেওয়া হয়েছে সেগুলি হল –

  • KNPI -এর প্রদত্ত বুকলেট ও প্রশ্নপত্র – Click here
  • KNPI -এর প্রদত্ত উত্তরপত্র – Click here
  • স্কোরিং কী (Scoring Key)
  • রাবার, পেন, পেন্সিল ইত্যাদি

অভিক্ষার বর্ণনা (Description of the Test)

কুন্ডু পার্সোনালিটি ইনভেন্টরি ব্যক্তিত্বের সংলক্ষন নিরোটিজম পরিমাপের একটি গুরুত্বপূর্ণ ইনভেন্টরি। কলিকাতা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর রমানাথ কুন্ডু 1965 সালে কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্রস্তুত করেন।

এই ইনভেন্টরি প্রধান উদ্দেশ্য হল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিউরোটিক প্রবণতা পরিমাপ করার একটি কার্যকরী নির্ভরযোগ্য পন্থা যা ব্যক্তিত্বের দুর্বলতা নির্ণয় ও নির্দেশনা দানের ক্ষেত্রে ব্যক্তিত্বের ভূমিকা নির্ণয়। এই ইনভেন্টরিটি সম্পূর্ণ ভারতীয় সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুসারে তৈরি করা হয়েছে।

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরিতেক সর্বমোট ৬৬ বিবৃতি বা প্রশ্ন আছে, যা ব্যক্তিত্বের সব আচরণকে বোঝায় যেগুলিকে নিউরোটিক বলে মনে করা হয়। প্রতিটি বিবৃতিতে পাঁচটি করে সংখ্যামূলক স্কোরের সাহায্যে ব্যক্তিকে প্রতিক্রিয়া সম্পাদন করতে হয়। অনেক সময় ব্যক্তিদের মধ্যে মাঝামাঝি উত্তর দেওয়ার ক প্রবণতা থাকে। এই প্রবণতা বন্ধ করার জন্য ১ থেকে ৫ পর্যন্ত রেসপন্স প্যাটার্ন তৈরি করা হয়েছে।

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি ভারতীয় সংস্কৃতিতে আদর্শিত করা হয়েছিল। এটির ভাষা ছিল ইংরেজি। এই অভীক্ষায় বিভিন্ন পদ্ধতিতে বৃহৎ নমুনা দলের উপর প্রয়োগ করা হয়। এই ইনভেন্টরির নির্ভরযোগ্যতা ও যথার্থতা হলো যথাক্রমে –

  • নির্ভরযোগ্যতা মানের প্রসার – 0.72 থেকে 0.89
  • যথার্থতার মানের প্রসার – 0.66 থেকে 0.86

পদ্ধতি (Method)

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরির প্রয়োগ পদ্ধতি খুবই সহজ। কারণ এখান ৬৬ টি প্রশ্নের সেট থেকে ব্যক্তিকে উত্তর দিতে হয়। অভিক্ষার্থীর সাথে অভিক্ষকের প্রাথমিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর একটি সমগ্র নির্দেশ অভীক্ষা সংক্রান্ত পুস্তিকা থেকে পাঠ করে থাকেন এবং উদাহরণের সাহায্যে অভীক্ষার্থীকে বুঝিয়ে দেন। তারপর অভিক্ষকের নির্দেশ অনুসারে অভিক্ষার্থী KNPI তে প্রদত্ত নর্ম অনুসারে প্রতিক্রিয়া সম্পাদন করে থাকে।

স্কোর নির্ণয়ের পদ্ধতি (Scoring Method)

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরিতে নির্দিষ্ট স্কোর প্যাটার্ন রয়েছে। অভিক্ষার্থীর দেওয়া উত্তর থেকে Scoring Key -তে প্রদত্ত ওয়েটেজ মার্কস অনুসারে উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের স্কোরগুলি আলাদাভাবে যোগ করে সামগ্রিক নির্ণয় করতে হয়। অর্থাৎ অভীক্ষার্থীর প্রদত্ত ৬৬ টি প্রশ্নের প্রতিক্রিয়ার স্কোরগুলি বসিয়ে যোগ করতে হয়।

1. কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরির স্কোরিং প্যাটার্ন –

প্রশ্ন (Items)অভীক্ষার্থীর প্রতিক্রিয়া (Response Categories)
 13542
Weights given to all items except 41, 51, 55, 56 and 58
(৪১, ৫১, ৫৫, ৫৬ ও ৫৮ নম্বর আইটেম ব্যতীত অন্যান্য সকল আইটেমের জন্য নির্ধারিত স্কোর)
54321
Weights given to the items 41, 51, 55, 56 and 58
(৪১, ৫১, ৫৫, ৫৬ ও ৫৮ নম্বর আইটেমের জন্য নির্ধারিত স্কোর)
12345

2. অভীক্ষার্থীর প্রাপ্ত স্কোর থেকে ফলাফল নির্ণয়ের টেবিল –

Range of Raw ScoresClassification
181 বা তার কমNormal
182–215Slightly Neurotic
216–240Moderately Neurotic
241 বা তার বেশিHighly Neurotic

প্রতিক্রিয়ার স্কোর নির্ধারণ (Scoring of Response)

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি থেকে আমার অভীক্ষার প্রাপ্ত স্কোর হল = ১৯০।

প্রতিক্রিয়ার স্কোর Sheet – Click here

ফলাফল (Result)

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি থেকে আমার অভীক্ষার প্রাপ্ত স্কোর হল ১৯০। এই স্কোরটি ১৮২ থেকে ২১৫ এর মধ্যে অবস্থান করছে। তাই প্রদত্ত নয় অনুযায়ী আমার অভীক্ষার্থী Slightly Neurotic হিসাবে বিবেচনা করা যায়।

ব্যাখ্যা (Interpretation)

কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি থেকে আমার অভীক্ষার প্রাপ্ত স্কোর হল ১৯০। এই স্কোরটি ১৮২ থেকে ২১৫ এর মধ্যে অবস্থান করছে। তাই প্রদত্ত নয় অনুযায়ী আমার অভীক্ষার্থী সামান্য স্নায়ুবিক অস্থিরতাযুক্ত (Slightly Neurotic) হিসাবে বিবেচনা করা যায়। এই স্কোর থেকে বোঝা যায় যে – আমার অভিক্ষার্থী নিম্নলিখিত আচরণ সম্পাদন করতে পারে। যদিও কোনো অবস্থাতেই এটি কে সম্পূর্ণ অবস্থা বলে বিবেচনা করা যাবে না।

ব্যক্তির আচরণ (Behaviour)সামান্য স্নায়ুবিক অস্থিরতাযুক্ত (Slightly Neurotic)
নিজের প্রতি মনোভাবউদাসীন প্রকৃতির
নিজের গ্রহণযোগ্যতাসামান্য অপর্যাপ্ত
আত্ম মূল্যায়নসামান্য অবাস্তববাদী
অন্যান্য ব্যক্তি ও জগতের মূল্যায়নসামান্য অবাস্তববাদী
আন্তসম্পর্কউদাসীন ও সামান্য অস্থির প্রকৃতির
দৃশ্যমান সাইকোনিউরোটিক লক্ষণপ্রসুপ্ত ও সামান্য
মানসিক চাপ সহ্য করার ক্ষমতাখুব বেশি নয়
উদ্বেগের স্তরবেশির দিকে বা একটু বেশি
প্রাক্ষোভিক সমতাসামান্য বিরক্ত
আচরণের সামগ্রিক সংহতিখুব সন্তোষজনক নয়

গ্রন্থপঞ্জি | Bibliography

  • Kundu, R. (1965). Kundu Neurotic Personality Inventory (KNPI). Department of Psychology, University of Calcutta.
  • Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
  • Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
  • Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
  • Online Sources
  • PDF Study Materials

প্রশ্ন – KNPI-এর পূর্ণরূপ কী?

উত্তর – NPI-এর পূর্ণরূপ হল – Kundu Neurotic Personality Inventory.

প্রশ্ন – KNPI-এর প্রবর্তক কে?

উত্তর – KNPI-এর প্রবর্তক হলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর রমানাথ কুন্ডু (Dr. Ramanath Kundu)।

প্রশ্ন – KNPI কত সালে প্রকাশিত হয়?

উত্তর – KNPI ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

Latest Education Articles

1 thought on “KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory”

Leave a Comment

✅ Copied with source!