কোনো ব্যক্তির মানসিক রোগের সমস্যা সমাধান বা চিকিৎসার জন্য বিভিন্ন মনোবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। তাদের মধ্যে মনঃসমীক্ষণ চিকিৎসা পদ্ধতি (Psychoanalytic Therapy) হল অন্যতম।
মনঃসমীক্ষণ বা মনোবিশ্লেষণ চিকিৎসা পদ্ধতি | Psychoanalytic Therapy
মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে অন্যতম পদ্ধতি হলো মনঃসমীক্ষণ বা মনোবিশ্লেষণ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির জনক হলেন বিশিষ্ট অস্ট্রীয় স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মনঃসমিক্ষক ও মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড।
মনোবিদ ফ্রয়েড ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি ব্যক্তিদের মনোচিকিৎসা করাকালীন লক্ষ্য করেন যে হিপনোটাইজ না করেও রোগীকে যদি তার মনের মধ্যে যা কিছু ঘটছে সেগুলি বলার মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় তাহলে দ্রুত কাজ হয়। ফ্রয়েড এই পদ্ধতির নাম দেন মুক্ত অনুষঙ্গ (Free Association)। এই পদ্ধতি অভিনব এবং কার্যকরী হওয়ার জন্য খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে ফ্রয়েডের অনুগামীরা এই পদ্ধতিকে আরো সংস্কার করেন।
বর্তমানে মানসিক চিকিৎসার ক্ষেত্রে সারা বিশ্বেই মনোবিদ ফ্রয়েডের মনঃসমীক্ষণ বা মনোবিশ্লেষণ চিকিৎসা পদ্ধতি (Psychoanalytic Therapy) বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।
মনোবিশ্লেষণমূলক থেরাপির কৌশলসমূহ | Techniques of Psychoanalytic Therapy
মনঃসমীক্ষণ বা মনোবিশ্লেষণ থেরাপির বা চিকিৎসা পদ্ধতির (Psychoanalytic Therapy) তিনটি কৌশল বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি হল –
- মুক্ত অনুষঙ্গ পদ্ধতি (Free Association),
- আসক্তি সঞ্চালন (Transference) ও
- স্বপ্ন বিশ্লেষণ (Dream Analysis)
মুক্ত অনসঙ্গ পদ্ধতি (Free Association)
মনোবিশ্লেষণমূলক থেরাপির বা চিকিৎসা পদ্ধতির অন্যতম পদ্ধতি হলো মুক্ত অনুষঙ্গ। এই পদ্ধতিতে রোগীকে বা ব্যক্তিকে একটি নির্জন আলো-আঁধারি ঘরে আরামদায়ক ও চাপমুক্তভাবে অর্ধ শায়িত অবস্থায় থাকতে বলা হয়। তারপর রোগীকে তার মনের মধ্যে যা চিন্তাভাবনা চলছে সেগুলি বলতে বলা হয়।
এক্ষেত্রে ভয় ভীতি, লজ্জা, সংকোচ প্রভৃতি দূরে সরিয়ে রেখে মনের মধ্যে যে সমস্ত অযুক্তিহীন চিন্তা, কামনা বাসনা, সামাজিক অসামাজিক যা কিছু হোক না কেন তাকে বলতে বলা হয়। প্রথম প্রথম স্বাভাবিকভাবে রোগী সবকিছু বলতে চায় না। মনের মধ্যে বাধা এটি বলতে দেয় না। পরে আস্তে আস্তে রোগীর সঙ্গে মনোবিদের সুসম্পর্ক স্থাপিত হলে রোগী স্বাভাবিকভাবেই বাধাগুলি কাটিয়ে সবকিছু বলতে থাকে। এক্ষেত্রে রোগী মনে করে মনোবিদ তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং তার শুভাকাঙ্ক্ষী।
বাধাহীনভাবে বা মুক্তভাবে রোগী যা কিছু বলে সেগুলিকে মনোবিদ বিচারবি রিলেশন এর মাধ্যমে তার সমস্যার সমাধান করে থাকে। তাই মনোবিদগণ মনে করেন এই পদ্ধতি ব্যবহার করে রোগী সবকিছু বাধাহীন ভাবে বলতে পারে ফলে তার মধ্যে অবরুদ্ধ থাকা সমস্যা বা আবেগগুলি মুক্ত হয়ে যায়। ফলে রোগী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
আসক্তি সঞ্চালন (Transference)
মনোবিশ্লেষণমূলক থেরাপির বা চিকিৎসা পদ্ধতির আরেকটি অন্যতম পদ্ধতি হল আসক্তি সঞ্চালন। যেখানে মুক্ত অনুষঙ্গ পদ্ধতির ক্ষেত্রে চিকিৎসা ও রোগীর মধ্যে সুসম্পর্ক আবশ্যিক শর্ত, সেখানে এই পদ্ধতিতে এই ঘনিষ্ঠ সম্পর্কটি ট্রান্সফারেন্স বা আসক্তি সঞ্চালনের রূপ নেয়।
এই আসক্তি সঞ্চালনের মাধ্যমে রোগী চিকিৎসককে অসাধারণ গুন সম্পর্ক ব্যক্তি বলে মনে করেন এবং তার কাছে সমস্ত কিছু প্রকাশ করে। আপাত দৃষ্টিতে এই পদ্ধতি অনেকটা সময় সাপেক্ষ হলেও মনচিকিৎসকদের নিকট এটি মানসিক রোগ উপশমের একটি বড় উপায় হিসেবে বিবেচিত হয়।
স্বপ্ন বিশ্লেষণ (Dream Analysis)
আধুনিক মনোবিজ্ঞানে স্বপ্ন বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। বর্তমানে স্বপ্ন বিশ্লেষণ নিয়ে আরোও অনেক মনোবিদ গবেষণা করে চলেছে। মুক্ত অনুষঙ্গ চলাকালীন রোগে অনেক সময় তার স্বপ্নের বিবরণ দেয়।
এই স্বপ্ন বিশ্লেষণের মাধ্যমে মনোবিদগণ রোগীর মানসিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ রোগীর মধ্যে যদি কোনো ভয় ভীতি বা মানসিক অবদমিত কামনা-বাসনা ইচ্ছা-অনিচ্ছা প্রভৃতি থেকে থাকে তাহলে মনোবিদগণ সহজে সেই তথ্য স্বপ্ন বিশ্লেষণ এর মাধ্যমে বের করতে পারেন।
এই পদ্ধতির জনক মনোবিদ ফ্রয়েডের মতে – প্রতিটি স্বপ্নের একটি আপাত বিষয়বস্তু ও গূঢ় বা লুকানো বা লুপ্ত বিষয়বস্তু আছে। চিকিৎসার আপাতত বিষয়বস্তুকে ভিত্তি করে লুকানো বা লুপ্ত বিষয়বস্তুর দিকে চলে যান এবং রোগী যাতে তার অবদমিত লুকানো ইচ্ছা অনিচ্ছা গুলি থেকে মুক্ত হতে পারে সেই পরিস্থিতির সৃষ্টি করেন।
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, মনঃসমীক্ষণ চিকিৎসা পদ্ধতিতে মনের কাজ গুলির ব্যাখ্যা করা হয় মূল কয়েকটি তত্ত্বের উপর নির্ভর করে যা ব্যক্তিত্ব গঠনে বিশেষ ভূমিকা পালন করে। মানসিক ব্যতিক্রস্থ রোগীদের চিকিৎসার জন্য মনোচিকিৎসককে অনেক বেশি ধৈর্য ও দূরদর্শী সম্পন্ন হতে হয়। কারণ রোগীর মানসিক অবস্থা বোঝার মত ক্ষমতা মনোচিকিৎসককে থাকতে হবে। তাই মনচিকিৎসকের সঙ্গে রোগীর যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে তত বেশি চিকিৎসা করা সহজ ও সম্ভব হবে।
গ্রন্থপঞ্জি | Bibliography
- Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
- Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
- Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
- Psychoanalytic Therapy or Psychoanalysis Therapy
- Online Sources
- PDF Study Materials
প্রশ্ন – মনঃসমীক্ষণ কি?
উত্তর – মনঃসমীক্ষণ হলো মানুষের আচরণ, ব্যক্তিত্ব ও মানসিক দিক বিচার বিবেচনা করার একটি তত্ত্ব ও চিকিৎসা পদ্ধতি। এটি ব্যক্তির অচেতন মনের মধ্যে চিন্তাভাবনা, ভয় ভীতি ও বিভিন্ন মানসিক ক্রিয়াকলাপ বিশ্লেষণ করে। এই পদ্ধতির জনক হলেন বিশিষ্ট মনোবিদ ফ্রয়েড।
Latest Education Articles
- KIEI – কুন্ডু ইন্ট্রোভার্সন এন্ড এক্সটোভার্সন ইনভেন্টরি | Kundu Introversion and Extroversion Inventory
- KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory
- অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour
- অপসংগতির কারণ গুলি আলোচনা | 10 Causes of Maladjustment
- উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
- কৈশোরকালে অপসংগতির কারণ ও প্রতিকার | Causes and Prevention Maladjustment in Adolescence





