জীবন দক্ষতার অর্থ, ধারণা ও সংজ্ঞা | Meaning, Concept and Definition of Life Skills

সমাজ দ্রুত পরিবর্তনশীল। সামাজিক ও জীবনে পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবন দক্ষতার ধারণার (Concept and Definition of Life Skills) উৎপত্তি হয়েছে।

জীবন দক্ষতার অর্থ, ধারণা ও সংজ্ঞা | Meaning, Concept and Definition of Life Skills

জীবন দক্ষতা বা Life Skill হল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে জীবনকে সুন্দরভাবে মানিয়ে নেওয়ার দক্ষতা। অর্থাৎ Life বা জীবন এবং Skill বা দক্ষতা। তাই জীবন দক্ষতার অর্থ হলো সুন্দরভাবে জীবন গঠন করা।

আধুনিক প্রযুক্তি নির্ভরযুগে মানুষ অনেক বেশি কর্মব্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি সমাজ জীবনে বেড়েছে জটিলতা। প্রতিনিয়ত ঘরে বাইরে মানুষকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। যে ব্যক্তি যত বেশি জীবনকে মানিয়ে নিতে পারবে সে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তত বেশি টিকে থাকবে। এই ধারণাকে সাধারণভাবে জীবন দক্ষতা বলা হয়ে থাকে।

জীবন দক্ষতার অর্থ, ধারণা | Meaning, Concept of Life Skills

সাধারণভাবে জীবন দক্ষতা হল ব্যক্তির অভিযোজনমূলক এবং ইতিবাচক আচরণের মাধ্যমে এমন দক্ষতা অর্জন যার প্রভাবে ব্যক্তি দৈনন্দিন জীবনের চাহিদা ও প্রতিকূলতার সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করতে পারে বা সংগতিবিধান করতে পারে।

অর্থাৎ কোনো সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তি বিচলিত না হয়ে ধৈর্য সহকারে সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়, তখন তাকে জীবন দক্ষতা বলে।

জীবন দক্ষতার বিভিন্ন দিক বা প্রকার (Category) বর্তমান। সেগুলি হল –

জ্ঞানমূলক দক্ষতা (Cognitive Skill)

জীবন দক্ষতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞানমূলক দক্ষতা। ব্যক্তির মধ্যে জ্ঞানমূলক দক্ষতাগুলি হল – সমালোচনামূলক চিন্তা করার দক্ষতা, সৃজনশীল দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা।

সামাজিক দক্ষতা (Social Skill)

জীবন দক্ষতার গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক দক্ষতা। কারণ মানুষ সামাজিক জীব। প্রতিনিয়ত সমাজের সঙ্গে অভিযোজন করে জীবন ধারণ করতে হয়। জীবন দক্ষতা হিসেবে সামাজিক দক্ষতা গুলি হল – কার্যকর যোগাযোগের দক্ষতা, সামাজিক মেলবন্ধনের দক্ষতা, সহানুভূতির দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা ও পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের দক্ষতা।

প্রাক্ষোভিক দক্ষতা (Emotional Skill)

জীবন দক্ষতার একটি অন্যতম দিক হলো প্রাক্ষোভিক দক্ষতা। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির মনোভাব বা প্রাক্ষোভিক বিভিন্ন দিকগুলি পরিলক্ষিত হয়। যেমন – আত্মসচেতনতা, অতিরিক্ত রাগ কন্ট্রোল করার ক্ষমতা, প্রাক্ষোভিক স্থিতিশীলতা, আবেগ ও অনুভূতির নিয়ন্ত্রণ, সহনশীলতা প্রভৃতি।

জীবন দক্ষতার সংজ্ঞা | Definition of Life Skills

বিভিন্ন সংস্থা ও শিক্ষাবিদগণ জীবন দক্ষতার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত (Concept and Definition of Life Skills) করেছেন, সেগুলি হল নিম্নলিখিত –

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization – WHO, 1997) অনুযায়ী – জীবন-দক্ষতা হলো এমন অভিযোজনমূলক (Adaptive) ও ইতিবাচক (Positive) আচরণগত সক্ষমতা, যা একজন ব্যক্তিকে দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম করে।
  • UNICEF (United Nations Children’s Fund, 2012) অনুয়ায়ী – “Life skills-based education is an interactive process of teaching and learning that enables learners to acquire knowledge and to develop attitudes and skills which support the adoption of healthy behaviours.”

    অর্থাৎ জীবন-দক্ষতাভিত্তিক শিক্ষা হলো একটি অংশগ্রহণমূলক শিক্ষণ-শিখনের প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, ইতিবাচক মনোভাব গঠন এবং এমন দক্ষতা বিকাশে সহায়তা করে, যা স্বাস্থ্যকর ও ইতিবাচক আচরণ গড়ে তোলে।

তাই জীবন দক্ষতা এমন একগুচ্ছ দক্ষতা, যা শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস, কার্যকর যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।

উপসংহার | Conclusion

সর্বোপরি বলা যায়, জীবন দক্ষতা হল মনোভাব, মূল্যবোধ, মনোসামাজিক ও ব্যবহারিক দক্ষতা, যা একজন ব্যক্তিকে দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা, সমস্যা সমাধান দক্ষতার সঙ্গে মোকাবিলার মাধ্যমে সচেতন, দায়িত্বশীল, সুস্থ ও সফল জীবনযাপন করতে সক্ষম করে।

👉 শিক্ষামূলক কনটেন্ট, স্টাডি ম্যাটেরিয়াল ও আপডেট নিয়মিত পেতে এখনই ভিজিট করুন –

📢 পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।

গ্রন্থপঞ্জি | Bibliography

  • World Health Organization (WHO). (1997). Life Skills Education for Children and Adolescents in Schools. Geneva: WHO.
  • World Health Organization (WHO). (1999). Partners in Life Skills Education: Conclusions from a United Nations Inter-Agency Meeting. Geneva: WHO.
  • UNICEF. (2012). Global Evaluation of Life Skills Education Programmes.UNESCO. (2003). Life Skills: HIV/AIDS and Education. Paris: UNESCO.
  • Online Sources
  • PDF Study Materials

প্রশ্ন – Life skill মানে কি?

উত্তর – Life skill মানে হল জীবন দক্ষতা। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ব্যক্তি নিজেকে কতটা অভিযোজন করতে সক্ষম বা টিকে থাকতে সক্ষম, সেই বিষয়কে জীবন দক্ষতা হিসেবে পরিগণিত করা হয়।

প্রশ্ন – জীবন দক্ষতা বলতে কী বোঝায়?

উত্তর – জীবন দক্ষতা হলো এমন একটি দক্ষতা যার মাধ্যমে কোন ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানসিকভাবে বা প্রাক্ষোভিকভাবে অভিযোজন করে থাকে। পাশাপাশি বিভিন্ন ঝুঁকিপূর্ণ সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তি নতুন জীবনের সন্ধানে অগ্রসর হয়।

Latest Education Articles

Leave a Comment

✅ Copied with source!