জীবন দক্ষতা ব্যক্তিকে সমস্যার সমাধানের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনে। জীবন দক্ষতার ক্ষেত্রে WHO এর ১০টি জীবন দক্ষতা (WHO Recommended 10 Life Skills) ব্যক্তির জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
WHO এর ১০টি জীবন দক্ষতা আলোচনা | WHO Recommended 10 Life Skills
আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজ ব্যবস্থা আরোও বেশি জটিল থেকে জটিলওর হয়ে উঠছে। এইরকম পরিস্থিতিতে দিক থেকে মানিয়ে নিতে হলে উপযুক্ত জীবন দক্ষতা গুলি অর্জন করা প্রয়োজন। কারণ উপযুক্ত জীবন দক্ষতা ব্যক্তিকে পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নিতে বা সমস্যার সমাধান করতে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তি যখন সমস্যাযুক্ত পরিস্থিতিতে থাকে তখন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হল জীবন দক্ষতা।
তাই জীবন দক্ষতা (Life Skills) বলতে এমন কিছু সক্ষমতাকে বোঝায়, যা ব্যক্তিকে দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা, সমস্যা ও চ্যালেঞ্জের সঙ্গে ইতিবাচক ও অভিযোজনমূলক আচরণের মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) “Life Skills Education for Children and Adolescents in Schools” নথিতে জীবন দক্ষতার একটি মূল কাঠামো হিসেবে ১০টি Core Life Skills চিহ্নিত করেছে। WHO-এর কর্তৃক স্বীকৃত দশটি জীবন দক্ষতা (WHO Recommended 10 Life Skills) হল –
- ১. সিদ্ধান্ত গ্রহণ (Decision Making)
- ২. সমস্যা সমাধান (Problem Solving)
- ৩. সৃজনশীল চিন্তন (Creative Thinking)
- ৪. সমালোচনামূলক চিন্তন (Critical Thinking)
- ৫. কার্যকর যোগাযোগ (Effective Communication)
- ৬. আন্তঃব্যক্তিক সম্পর্কের দক্ষতা (Interpersonal Relationship Skills)
- ৭. আত্মসচেতনতা (Self-awareness)
- ৮. সহমর্মিতা (Empathy)
- ৯. আবেগ মোকাবিলার দক্ষতা (Coping with Emotions)
- ১০. মানসিক চাপ মোকাবিলার দক্ষতা (Coping with Stress)
১. সিদ্ধান্ত গ্রহণ (Decision Making)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে অন্যতম একটি জীবন দক্ষতা হল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। এর ফলে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যক্তিকে সার্থক অভিযোজনে সাহায্য করে।
২. সমস্যা সমাধান (Problem Solving)
সমস্যা মানব জীবনে একটি স্বাভাবিক বিষয়। সমস্যা ছাড়া কোন মানুষ হয় না। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো বিষয়ে সমস্যা দেখা দেয়। আর এক্ষেত্রে সমস্যার সমাধানের দক্ষতা একটি অন্যতম জীবন দক্ষতা হিসেবে পরিচিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে – অন্যতম এটি একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। কারণ জন্ম মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষকে বিভিন্ন চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হয়ে সমাধান করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
৩. সৃজনশীল চিন্তন (Creative Thinking)
সৃজনশীলতা একটি জীবন দক্ষতার অংশ। সৃজনশীলতার ফলে ব্যক্তি নিজেকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নতুন কিছু উদ্ভাবন করে থাকে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে – অন্যতম ব্যক্তির সৃজনশীলতা একটি অন্যতম জীবন দক্ষতা (WHO Recommended 10 Life Skills)।
৪. সমালোচনামূলক চিন্তন (Critical Thinking)
সমালোচনা মূলক চিন্তা করার ক্ষমতা ব্যক্তিকে আরও বেশি বুদ্ধিদীপ্ত করে তোলে। এর ফলে ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে অন্যতম এটি একটি জীবন দক্ষতার অংশ।
তাই সমালোচনামূলক চিন্তার মাধ্যমে ব্যক্তি কোনো তথ্য শুধু শুনেই বা পড়েই সত্য বলে গ্রহণ করে না; বরং তার সত্যতা, যুক্তিসঙ্গততা ও প্রমাণ বিচার করে।
৫. কার্যকর যোগাযোগ (Effective Communication)
যোগাযোগ ব্যবস্থা হল নিজের অনুভূতি, আবেগ ও মতামত অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। কার্যকর যোগাযোগ ব্যবস্থা ছাড়া সমাজ ব্যবস্থা অচল। কারণ সামাজিক জীব হিসেবে ব্যক্তি একে অপরের প্রতি নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ। তাই কার্যকর যোগাযোগ ব্যবস্থা জীবন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ দিক।
৬. আন্তঃব্যক্তিক সম্পর্কের দক্ষতা (Interpersonal Relationship Skills)
আন্তঃব্যক্তিক সম্পর্কের দক্ষতা হলো পরিবার, বন্ধু, সহপাঠী, শিক্ষক ও সমাজের অন্যান্য মানুষের সঙ্গে ইতিবাচক ও সুস্থ সম্পর্ক তৈরি এবং তা বজায় রাখার ক্ষমতা। WHO এর ১০টি জীবন দক্ষতার মধ্যে এই দক্ষতাটি ব্যক্তিকে যাদের সঙ্গে সে যোগাযোগ করে তাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে।
৭. আত্মসচেতনতা (Self-awareness)
আত্মসচেতনতা হলো নিজের ব্যক্তিত্ব, চরিত্র, শক্তি, দুর্বলতা, ইচ্ছা, পছন্দ-অপছন্দ এবং অনুভূতি সম্পর্কে সচেতন হওয়ার ক্ষমতা। আত্মসচেতন ব্যক্তি সহজে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বা আধুনিক পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সক্ষম। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে – আত্মসচেতন দক্ষতা হল একটি অন্যতম জীবন দক্ষতা (WHO Recommended 10 Life Skills)।
৮. সহমর্মিতা (Empathy)
সহমর্মিতা হলো অন্য একজন মানুষের পরিস্থিতিতে নিজেকে কল্পনা করে তার জীবন, অনুভূতি ও অভিজ্ঞতা বোঝার ক্ষমতা। সহমর্মিতার দক্ষতা ব্যক্তিকে অন্যের দুঃখ, আনন্দ, সমস্যা ও অনুভূতির প্রতি সংবেদনশীল করে তোলে। এর ফলে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।
৯. আবেগ মোকাবিলার দক্ষতা (Coping with Emotions)
বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তির আবেগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রতিটি মানুষের আবেগ ও অনুভূতির একটি গুরুত্বপূর্ণ দিক বর্তমান। জীবন দক্ষতার ক্ষেত্রে আবেগ মোকাবিলা করার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা হিসেবে পরিগণিত হয়।
১০. মানসিক চাপ মোকাবিলার দক্ষতা (Coping with Stress)
যেকোনো পরিস্থিতিতে ব্যক্তি মানসিকভাবে চাপ মোকাবিলার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে অন্যতম এটি একটি অন্যতম জীবন দক্ষতা। বিভিন্ন পরিস্থিতিতে মানুষের জীবনে বিভিন্ন ধরনের মানসিক চাপ পরিলক্ষিত হয়। যেমন – প্রতিযোগিতামূলক প্রস্তুতির চাপ, কোন সমস্যা মূলক পরিস্থিতির চাপ প্রভৃতি।
তাই বলা যায়, WHO এর ১০টি জীবন দক্ষতা (WHO Recommended 10 Life Skills) ব্যক্তিকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সহায়তা করে থাকে। ফলে ব্যক্তি সহজে বিভিন্ন সমসামূলক পরিস্থিতিতে অভিযোজন করতে সক্ষম হয়। আধুনিক জটিল সমাজ পরিবেশে এই জীবন দক্ষতাগুলি একজন ব্যক্তি আয়ত্ত করতে পারলেই সে সহজে সমাজে তথা ব্যক্তিগত জীবনে উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে।
গ্রন্থপঞ্জি | Bibliography
- World Health Organization (WHO). (1997). Life Skills Education for Children and Adolescents in Schools. Geneva: WHO.
- World Health Organization (WHO). (1999). Partners in Life Skills Education: Conclusions from a United Nations Inter-Agency Meeting. Geneva: WHO.
- UNICEF. (2012). Global Evaluation of Life Skills Education Programmes.UNESCO. (2003). Life Skills: HIV/AIDS and Education. Paris: UNESCO.
- Online Sources
- PDF Study Materials
Latest Education Articles
- WHO এর ১০টি জীবন দক্ষতা আলোচনা | WHO Recommended 10 Life Skills
- জীবন দক্ষতার অর্থ, ধারণা ও সংজ্ঞা | Meaning, Concept and Definition of Life Skills
- জীবন দক্ষতার ধারণার বিকাশ | Development of the concept of life skills
- ব্রেনস্টর্মিং বা মস্তিষ্ক ঝঞ্ঝা – সংজ্ঞা, প্রকার, সুবিধা ও উদাহরণ | Brainstorming Definition, Types and Examples



