জীবন দক্ষতার ধারণার বিকাশ | Development of the concept of life skills

সমাজজীবন সততা পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ব্যক্তির ভূমিকা কেমন হবে সে সম্পর্কে জ্ঞানলাভের জন্য জীবন দক্ষতার ধারণার বিকাশ (Development of the concept of life skills) দীর্ঘ সময় ধরে সংঘটিত হয়েছে।

জীবন দক্ষতার ধারণার বিকাশ | Development of the concept of life skills

জীবন দক্ষতার ধারনার বিকাশ কোনো একটি নির্দিষ্ট সময় বিকশিত লাভ করেনি। বরং সমাজ জীবনের জটিলতা, মানুষের অভিযোজন ক্ষমতা, বিভিন্ন সংস্থার কার্যকলাপ, মনোবিদদের চিন্তাভাবনা দীর্ঘদিন ধরে বিকশিত হওয়ার মধ্য দিয়ে সংগঠিত হয়েছে।

আবার, পরিবর্তনশীল পরিবেশ এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যাগুলির সমাধানের জন্য কেবল বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। এক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, কার্যকর যোগাযোগ, আত্মসচেতনতা এবং মানসিক স্থিতিশীলতার মতো দক্ষতারও প্রয়োজন রয়েছে। এই উপলব্ধির ভিত্তিতেই জীবন দক্ষতা ধারণার ক্রমবিকাশ ঘটে। জীবন দক্ষতার ধারণার বিকাশ (Development of the concept of life skills) নিম্নে আলোচিত হল –

মানবতাবাদী দৃষ্টিকোণ (Humanistic Psychology)

১৯৫০ ও ১৯৬০-এর দশকে মানবতাবাদী মনোবিজ্ঞান (Humanistic Psychology) জীবন দক্ষতা ধারণার ভিত্তি স্থাপন করে। এই ধারণা অনুযায়ী -মানবতাবাদী মনোবিজ্ঞানীগণ ব্যক্তির সামগ্রিক বিকাশ (Holistic Development), আত্মসচেতনতা (Self-awareness) এবং আত্ম-উপলব্ধির (Self-actualization) ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কার্যকলাপ

জীবন দক্ষতা ধারণার বিকাশে World Health Organization (WHO)-এর ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়। ১৯৯৩ সালে WHO স্বাস্থ্যশিক্ষা (Health Education) কর্মসূচির অংশ হিসেবে Life Skills Education-এর ওপর গুরুত্ব আরোপ করে।

পরবর্তীতে ১৯৯৭ সালে প্রকাশিত Life Skills Education for Children and Adolescents in Schools গ্রন্থে WHO জীবন-দক্ষতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা প্রদান করে।

WHO ব্যক্তির জীবন দক্ষতাকে দৈনন্দিন জীবনের চাহিদা ও সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় অভিযোজনমূলক (Adaptive) ও ইতিবাচক (Positive) আচরণগত সক্ষমতা হিসেবে গণ্য করেন।

UNICEF-এর অবদান (Contribution of UNICEF)

UNICEF জীবন-দক্ষতাকে শিশু ও কিশোরদের সুস্থ বিকাশ এবং আচরণগত পরিবর্তনের (Behaviour Change) একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রহণ করে।

UNICEF-এর মতে, জীবন-দক্ষতা শিক্ষা এমন একটি অংশগ্রহণমূলক শিক্ষণ-শেখার প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান (Knowledge), মনোভাব (Attitude) এবং দক্ষতার (Skills) সমন্বিত বিকাশ ঘটে। এর ফলে ব্যক্তির মধ্যে ইতিবাচক স্বাস্থ্য আচরণ (Healthy Behaviour) এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ সম্ভব হয়।

ভারতের প্রেক্ষাপটে জীবন দক্ষতার বিকাশ (Development in Indian Context)

ভারতে বিদ্যালয় শিক্ষায় জীবন-দক্ষতার প্রসারে Central Board of Secondary Education গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। CBSE বিদ্যালয় পর্যায়ে Life Skills Education বাস্তবায়নের জন্য Life Skills Facilitator’s Manual প্রকাশ করে। এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্ব, যোগাযোগ ও সামাজিক দক্ষতার বিকাশের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে।

জাতীয় শিক্ষানীতি-২০২০ (National Education Policy – NEP 2020)

National Education Policy (NEP-2020) জীবন দক্ষতাকে ২১শ শতাব্দীর শিক্ষার অন্যতম মৌলিক উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই নীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—

  • সমালোচনামূলক চিন্তন (Critical Thinking),
  • সৃজনশীলতা (Creativity),
  • যোগাযগ (Communication),
  • সহযোগীতা (Collaboration),
  • সমস্যা সমাধান (Problem Solving),
  • নৈতিকতা (Ethics),
  • সহানুভূতি (Empathy) প্রভৃতি।

অর্থাৎ, বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য শুধু পরীক্ষায় সাফল্য নয়; বরং প্রতিটি ব্যক্তিকে জীবন ও কর্মক্ষেত্রের জন্য দক্ষ, দায়িত্বশীল এবং সৃজনশীল নাগরিক তৈরি করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, জীবন দক্ষতার ধারণার বিকাশ (Development of the Concept of Life Skills) একটি ধারাবাহিক ও পরিবর্তনশীল প্রক্রিয়ার ফল। প্রাথমিকভাবে ব্যক্তির আত্মবিকাশ ও সামাজিক অভিযোজনের সঙ্গে যুক্ত ।এই ধারণা পরবর্তীকালে দৈনন্দিন জীবনের সমস্যা মোকাবিলা, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা, কার্যকর যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং ইতিবাচক আচরণের মতো বহুমুখী দক্ষতাকে অন্তর্ভুক্ত করেছে।

WHO, UNICEF, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগ এবং পরিবর্তিত শিক্ষাগত ও সামাজিক চাহিদার ফলে জীবন-দক্ষতার ধারণা ক্রমশ বিস্তৃত হয়েছে। বর্তমান শিক্ষাব্যবস্থায় তাই জীবন-দক্ষতা কেবল একটি নির্দিষ্ট দক্ষতার সমষ্টি নয়; বরং ব্যক্তিকে পরিবর্তনশীল বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা এবং ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে কার্যকরভাবে অংশগ্রহণের সক্ষমতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত ধারণা হিসেবে বিবেচিত হয়।

গ্রন্থপঞ্জি | Bibliography

  • World Health Organization (WHO). (1997). Life Skills Education for Children and Adolescents in Schools. Geneva: WHO.
  • World Health Organization (WHO). (1999). Partners in Life Skills Education: Conclusions from a United Nations Inter-Agency Meeting. Geneva: WHO.
  • UNICEF. (2012). Global Evaluation of Life Skills Education Programmes.UNESCO. (2003). Life Skills: HIV/AIDS and Education. Paris: UNESCO.
  • Online Sources
  • PDF Study Materials

প্রশ্ন – জীবন দক্ষতার ধারণা কি?

উত্তর – জীবন দক্ষতা হল এমন দক্ষতা যেখানে ব্যক্তি নিজেকে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে দক্ষভাবে মানিয়ে নিতে সক্ষম হয়। অর্থাৎ দেখতে যখন সমস্যামূলক পরিস্থিতিতে পড়ে, তখন সহজেই সেই সমস্যার সমাধান করাকেই জীবন দক্ষতা বলে। এর ফলে সে জীবন থেকে পালিয়ে নয়, বরং জীবনকে লড়াইয়ে অংশগ্রহণ করার মাধ্যমে সমস্যা সমাধান করে।

Latest Education Articles

Leave a Comment

✅ Copied with source!