ব্যক্তিজীবনের সুস্থতা নির্ভর করে সুষ্ঠু এবং সার্থক সংগতিবিধানের উপর নির্ভর করে। তাই উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য (Criteria of Good Adjustment) গুলি ব্যক্তিকে সামাজিক করে তোলে।
উত্তম সংগতিবিধানের শর্ত বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
সংগতিবিধান বা সঙ্গতিবিধান বা অভিযোজন (Adjustment) হল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। বিশিষ্ট মনস্তাত্ত্বিক পিঁয়াজে ব্যক্তির সংগতিবিধান কৌশল প্রক্রিয়াটিকে আত্তীকরণ এবং উপযোজন এর কথা উল্লেখ করেছেন। তাই যে ব্যক্তি যত বেশি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হয় সেই ব্যক্তি তত বেশি স্বাভাবিক ও সংগতিবিধানে সক্ষম।
সঙ্গতিবিধানের কোন চরম মান নেই। এটি ব্যক্তিভেদে পৃথক হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কৌশল অবলম্বন করে সংগতিবিধান করে থাকে। তাই উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য (Criteria of Good Adjustment) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, এগুলি হলো নিম্নলিখিত –
শারীরিক সুস্থতা (Physical Well-being)
যে সমস্ত ব্যক্তিরা শারীরিক বা দৈহিক দিক থেকে যত বেশি সুস্থ থাকে সেই ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তত বেশি মানিয়ে নিতে পারে। তাই ব্যক্তির স্বাভাবিক শারীরিক বা দৈহিক সুস্থতা উত্তম সংগতিবিধানের লক্ষণ হিসেবে গণ্য করা হয়ে থাকে।
মানসিক সুস্থতা (Mental Well-being)
সুস্থ শরীর সুস্থ মনের পরিচয়। অর্থাৎ শারীরিকভাবে সুস্থ ব্যক্তি মানসিকভাবে সুস্থ থাকে। তাই মানসিকভাবে সুস্থ ব্যক্তি সহজে সবকিছু মানিয়ে নিতে পারে। দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ প্রভৃতি থেকে নিজেকে মুক্ত করে রাখাই হল উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষন বা বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম।
সামাজিক সমর্থন (Social Support)
উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষন বা বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম হল সামাজিকভাবে সমর্থন। মনোবিদগণের মতে – সামাজিক সমর্থন সার্থক সংগতিবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যেটি ব্যক্তিকে সমাজের আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি মেনে চলতে সহায়তা করে। তাই সামাজিক সমর্থন ছাড়া কোনো ব্যক্তি সুষ্ঠুভাবে সমাজ জীবনে অভিযোজন করতে পারবে না।
ভালো কর্মদক্ষতা (Good Work Performance)
ভালো কর্মদক্ষতা ব্যক্তিকে বৃহত্তর পরিবেশে পরিচিত করে তোলে। ব্যক্তি যে কাজ করুক না কেন সেই কাজের যদি দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতা অন্য ব্যক্তি থেকে তাকে পৃথক করে তোলে। যা উত্তম সংগতিবিধানে অন্যতম শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।
বাস্তববোধ গঠন (Development of Realistic Attitude)
বাস্তবতাবোধ ব্যক্তিকে আদর্শ মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে সহায়তা করে। বাস্তববোধ না থাকলে ব্যক্তি সমাজ জীবনে সহজে অভিযোজন করতে ব্যর্থ হয়। কারণ বাস্তবতা বা বাস্তবকে মেনে নেওয়ার দক্ষতা
আত্মসচেতনতা (Self-Awareness)
আত্মসচেতন ব্যক্তি সামাজিক পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে। তাই আত্মসচেতনতা উত্তম সঙ্গতিবিধানের শর্তগুলির মধ্যে অন্যতম। আত্ম সচেতন ব্যক্তি তার নিজস্ব ক্ষমতা, দুর্বলতা প্রভৃতি সম্পর্কে সচেতন হয়। ফলে যে কোনো পরিবেশে সে সংগতিসাধন করতে পারে।
ভারসাম্যযুক্ত সাধারণ জীবনযাপন পালন (Balanced and Normal Lifestyle)
ব্যক্তি জীবনে বিভিন্ন চাহিদা থাকে। সবসময় সবরকম চাহিদা পরিপূর্ণ করা সম্ভব হয় না। তাই সমস্ত চাহিদা পরিপূরণ হোক বা নাই বা হোক ব্যক্তি যদি ভারসাম্য যুক্ত থাকে, তবে সেই ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সহজে মাননীয় নিতে পারে ও ভারসাম্য যুক্ত জীবনযাপন পালন করতে পারে।
ছিদ্রান্বেষী না হওয়া (Not Being Fault-Finding)
ছিদ্রান্বেষী বা অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ করে তোলে। তাই উত্তম সংগতিবিধান করতে হলে ব্যক্তিকে উদার মনোভাব সম্পন্ন হতে হবে।
প্রতিকূল পরিবেশে অভিযোজনের দক্ষতা (Ability to Cope with Adverse Situations)
সমাজ ও পরিবেশ সর্বদা পরিবর্তনশীল। তাই প্রতিকূল ও পরিবর্তনশীল পরিবেশে ব্যক্তি যত বেশি অভিযোজন করতে সক্ষম তত বেশি জীবনকে মানিয়ে নিতে পারবে। ডারউইন বলেছিলেন – যোগ্যতমেরাই বেঁচে থাকে। তাই সার্থক সঙ্গতিবিধানের জন্য ব্যক্তিকে সবার আগে দরকার পরিবর্তনশীল প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজনের দক্ষতা।
সর্বোপরি বলা যায়, উপরে আলোচিত উত্তম সংগতিবিধানের শর্ত বা বৈশিষ্ট্য গুলি ছাড়াও আরো যে সমস্ত শর্ত বা লক্ষণ বর্তমান, সেগুলি হল –
- নিজের আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা।
- নিজের সামর্থ্য, সীমাবদ্ধতা, শক্তি ও দুর্বলতা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা থাকা।
- জীবনের বিভিন্ন সমস্যা ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুক্তিসংগতভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
- ব্যর্থতা, হতাশা ও দুঃখজনক পরিস্থিতিকে ধৈর্য ও ইতিবাচক মনোভাবের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা।
- নিজের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের জন্য যথাযথভাবে চেষ্টা করার প্রবণতা।
- নিজের প্রয়োজন ও অন্যের প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রেখে আচরণ করার ক্ষমতা।
- পরিবার, বন্ধু ও সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সুস্থ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা।
- প্রয়োজন অনুযায়ী অন্যের সাহায্য গ্রহণ করা এবং অন্যকে যথাসম্ভব সাহায্য করার মানসিকতা।
- নিজের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার মানসিকতা।
- সমালোচনা, বিরোধিতা ও মতপার্থক্যকে শান্তভাবে গ্রহণ করে যুক্তিসংগতভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা।
- পরিবর্তিত পরিস্থিতি ও নতুন পরিবেশের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নেওয়ার সক্ষমতা।
- দৈনন্দিন জীবনে কাজ, বিশ্রাম, বিনোদন ও সামাজিক সম্পর্কের মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখা।
- সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতি ও যুক্তিকে যথাযথ গুরুত্ব দেওয়া।
- নিজের সমস্যা নিজে সমাধানের পাশাপাশি প্রয়োজন হলে উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য নেওয়ার মানসিকতা।
- সমাজের প্রচলিত নীতি, মূল্যবোধ ও নিয়মকানুনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে জীবনযাপন করা।
গ্রন্থপঞ্জি | Bibliography
- Weiten, W., Dunn, D. S., & Hammer, E. Y. (2012). Psychology applied to modern life: Adjustment in the 21st century (10th ed.). Wadsworth, Cengage Learning.
- Moritsugu, J., Vera, E. M., Jacobs, J. H., & Kennedy, M. (2016). Psychology of adjustment: The search for meaningful balance. SAGE Publications.
- Bhushan, B., & Bajpai, A. (2018). Psychology of adjustment. Om Publications.
- Online Sources
- PDF Study Materials
প্রশ্ন – উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কী কী?
উত্তর – উত্তম সংবিধানের বৈশিষ্ট্য হল – শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সামাজিক সমর্থন, ভালো কর্মদক্ষতা, বাস্তববোধ গঠন প্রভৃতি।
প্রশ্ন – সঙ্গতিবিধান কি মানুষের জীবনের অপরিহার্য শর্ত?
উত্তর – হ্যাঁ সঙ্গতিবিধান মানুষের জীবনের অপরিহার্য শর্ত। কারণ সঙ্গতিবিধান ছাড়া মানুষ সমাজ জীবনে টিকে থাকতে বা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে অক্ষম হবে। তাই সামাজিক জীব হিসেবে প্রতিটি ব্যক্তির সংহতিবিধান জীবনের অপরিহার্য হিসেবে পরিগণিত।
Latest Education Articles
- KIEI – কুন্ডু ইন্ট্রোভার্সন এন্ড এক্সটোভার্সন ইনভেন্টরি | Kundu Introversion and Extroversion Inventory
- KNPI – কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি প্র্যাকটিক্যাল | Kundu Neurotic Personality Inventory
- অপসংগতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ বা চিহ্নিতকরণের উপায় | 7 Symptoms of Maladjustment Behaviour
- অপসংগতির কারণ গুলি আলোচনা | 10 Causes of Maladjustment
- উত্তম সংগতিবিধানের শর্ত বা লক্ষণ বা বৈশিষ্ট্য | Criteria of Good Adjustment
- কৈশোরকালে অপসংগতির কারণ ও প্রতিকার | Causes and Prevention Maladjustment in Adolescence





