আধুনিক শিক্ষাব্যবস্থায় মূল্যায়ন (Evaluation) অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আর শিক্ষার্থীদের শিখনের অগ্রগতি ও দক্ষতা নির্ধারণের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতির মধ্যে শিক্ষায় গ্রেডিং পদ্ধতি (Grading System in Education) অন্যতম।
গ্রেডিং পদ্ধতি কাকে বলে | What is the Grading System
‘গ্রেড’ (Grade) শব্দটি ল্যাটিন ‘গ্রেডাস’ (Gradus) শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ স্তর বা ধাপ (Step)। তবে বহুল ব্যবহৃত এই ‘গ্রেড’ শব্দটির আভিধানিক অর্থ হল গুণমান, গুণ অনুযায়ী নির্ধারিত শ্রেণি বা স্তর।
গ্রেডিং পদ্ধতি (Grading System) হল এমন একটি আধুনিক মূল্যায়ন ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বা মার্কসকে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী A, B, C, D বা O, A+, A, B+, ইত্যাদি গ্রেড আকারে প্রকাশ করা হয়। এর ফলে শিক্ষার্থীর শিখনের মানকে সহজে বোঝানো যায়।
এটি শুধু নম্বর প্রদান নয়, বরং শিক্ষার্থীর সামগ্রিক পারফরম্যান্সকে একটি নির্দিষ্ট স্কেলের মাধ্যমে প্রকাশ করে। প্রকৃতপক্ষে গ্রেডিং পদ্ধতি এক ধরনের গুণগত মূল্যায়ন প্রক্রিয়া যেখানে কোনো একদল বক্তিকে একটি বৈশিষ্ট্যের গুণগত মানের ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়।
👉 বিশিষ্ট শিক্ষাবিদ Popham (1999) বলেছেন –
“Grades are symbols that represent a student’s achievement and performance in a particular subject or course.” অর্থাৎ, গ্রেড হল এমন প্রতীক যা শিক্ষার্থীর কোনো বিষয় বা কোর্সের কৃতিত্বকে নির্দেশ করে।
শিক্ষায় গ্রেডিং সিস্টেম | Grading System in Education
1975 এবং 1976 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) ও বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গ্রেডিং ব্যবস্থার ওপর কর্মশালার আয়োজন করেন। এই কর্মশালার ফলস্বরূপ 7-পয়েন্ট গ্রেডিং ব্যবস্থায় সহমত পাওয়া যায়, যেগুলি O, A, B, CD, E এবং F.
শিক্ষায় ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট (Grade Point Average or GPA) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা স্থিরীকৃত হয়। এক্ষেত্রে পাঠ্যবিষয় বা নির্দিষ্ট ক্ষেত্র সাপেক্ষে GPA স্থির হলেও ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট (GPA) সমগ্র ব্যবস্থার জন্য নির্দিষ্ট থাকে।
Grading System in Education in India
গ্রেডিং পদ্ধতির সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Grading System
গ্রেডিং পদ্ধতি আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। গ্রেডিং পদ্ধতির সুবিধা ও অসুবিধা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নে আলোচনা করা হল –
গ্রেডিং পদ্ধতির সুবিধা | Advantages of Grading System
গ্রেডিং পদ্ধতির সুবিধা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
সহজে মূল্যায়ন (Easy Evaluation)
নম্বরের পরিবর্তে গ্রেড দেওয়া হলে ফলাফল বোঝা সহজ হয়। অর্থাৎ শিক্ষার্থীদের গ্রেডিং এর মাধ্যমে সহজে মূল্যায়ন করা সম্ভব হয়।
মানসিক চাপ কমানো (Reduced Stress)
নির্দিষ্ট নম্বরের পরিবর্তে গ্রেড পাওয়ায় শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার চাপ কমে। অর্থাৎ নাম্বার এর পরিবর্তে গ্রেডিং এর এর ব্যবহার শিক্ষার্থীদের নাম্বার এর প্রতিযোগিতা কমিয়ে মানসিক চাপ কমাতে সাহায্য করে।
তুলনা সহজ (Easy Comparison)
বিভিন্ন শিক্ষার্থীর পারফরম্যান্স বা পারদর্শিতা তুলনা করা সহজ হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থী কোন ধরনের গ্রেডিং পেয়েছে তার উপর নির্ভর করে তার পারদর্শিতা সহজে তুলনা করা যায় বা যাচাই করা যায়।
ব্যক্তিগত উন্নতির সুযোগ (Scope for Improvement)
শিক্ষার্থী নিজের গ্রেড দেখে সহজেই বুঝতে পারে কোন ক্ষেত্রে উন্নতি করা প্রয়োজন। অর্থাৎ এটি শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল এর বিচার বিশ্লেষণ করে থাকে।
গ্রেডিং পদ্ধতির অসুবিধা | Disadvantages of Grading System
শিক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতির বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও এর বিভিন্ন অসুবিধা পরিলক্ষিত হয়, এগুলি হল –
স্পষ্টতা কম (Lack of Specificity)
গ্রেডে সঠিক নম্বর বোঝা যায় না, ফলে শিক্ষার্থীর আসল অবস্থান জানা কঠিন। অর্থাৎ শিক্ষার্থীরা নির্দিষ্ট কত শতাংশ নাম্বার পেয়েছে তা বোঝা যায় না।
মোটিভেশন কমে যাওয়া (Reduced Motivation)
অনেক শিক্ষার্থী মনে করে গ্রেডে পার্থক্য কম থাকায় বেশি চেষ্টা করার প্রয়োজন নেই। কারণ গ্রেডিং এর যে স্কেল অনুযায়ী ৮০% নম্বর পেয়েছে ও যে ৮৫% নম্বর পেয়েছে দুজনেই একই গ্রেড পেয়ে থাকে।
তুলনার সমস্যা (Problem in Comparison)
একই গ্রেডে ভিন্ন ভিন্ন নম্বরধারী শিক্ষার্থীদের পার্থক্য বোঝা যায় না। এক্ষেত্রে এটি অসুবিধা দেখা দেয়।
Subjectivity এর ঝুঁকি (Risk of Subjectivity)
শিক্ষকভেদে গ্রেডিংয়ের ধরণ ভিন্ন হতে পারে। বিভিন্ন বোর্ডের পরীক্ষা অনুযায়ী গ্রেডিং স্কেলের তারতম্য হয়ে থাকে। যা অনেক ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে।
উচ্চশিক্ষা ও চাকরিতে সমস্যা (Problem in Higher Studies/Jobs)
অনেক প্রতিষ্ঠান নির্দিষ্ট মার্কস চায়, গ্রেডে সেটা সবসময় বোঝা যায় না। অর্থাৎ কেবলমাত্র গ্রেড ব্যবহারের ফলে উচ্চশিক্ষায় ভর্তি ও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কারণ যদি A অধিক সংখ্যক শিক্ষার্থী পায় ও তাদের নির্দিষ্ট শতাংশ নম্বর বোঝা না যায়, সে ক্ষেত্রে এটি অসুবিধা সৃষ্টি করে থাকে।
তাই বলা যায়, গ্রেডিং পদ্ধতি আধুনিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিক্ষার্থীর উপর চাপ কমিয়ে শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। তবে গ্রেডিংয়ের সাথে যদি পর্যাপ্ত ফিডব্যাক (Feedback) দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে সচেতন হতে পারে। তাই গ্রেডিং পদ্ধতির পাশাপাশি যথাযথ মূল্যায়ন ও পরামর্শ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক।
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. গ্রেডিং পদ্ধতি (Grading System) বলতে কী বোঝায়?
A) শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে শতকরা আকারে প্রকাশ করা
(B) শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে গ্রেড আকারে প্রকাশ করা
(C) শিক্ষার্থীর উত্তরপত্রকে বর্ণনামূলক আকারে বিশ্লেষণ করা
(D) শিক্ষার্থীর মূল্যায়নকে কেবল মৌখিক আকারে করা
Show Answer
✅ উত্তর ⟶ (B) শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে গ্রেড আকারে প্রকাশ করা
Q. গ্রেডিং পদ্ধতির (Grading System) প্রধান উদ্দেশ্য কী?
(A) শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা বাড়ানো
(B) শিক্ষার্থীর চাপ ও মানসিক দুশ্চিন্তা কমানো
(C) সঠিক নম্বর প্রদান করা
(D) শিক্ষককে সুবিধা দেওয়া
Show Answer
✅ উত্তর ⟶ (B) শিক্ষার্থীর চাপ ও মানসিক দুশ্চিন্তা কমানো
Q. গ্রেডিং সিস্টেমে সাধারণত কোন প্রতীক ব্যবহার করা হয়?
(A) শতকরা (%)
(B) অক্ষর (A, B, C, D)
(C) শুধু সংখ্যা
(D) শুধু শব্দ
Show Answer
✅ উত্তর ⟶ (B) অক্ষর (A, B, C, D)
Q. গ্রেডিং পদ্ধতির প্রধান সুবিধা হল –
(A) এটি শিক্ষার্থীর আসল নম্বর স্পষ্টভাবে বোঝায়
(B) শিক্ষার্থীর শিখনের মান বোঝা সহজ হয়
(C) নম্বরের প্রতিযোগিতা বৃদ্ধি করে
(D) শিক্ষার্থীর মোটিভেশন কমায়
Show Answer
✅ উত্তর ⟶ (B) শিক্ষার্থীর শিখনের মান বোঝা সহজ হয়
Q. গ্রেডিং সিস্টেমের অসুবিধা কোনটি?
(A) শিক্ষার্থীর চাপ বাড়ায়
(B) সঠিক অবস্থান বা র্যাঙ্ক বোঝা কঠিন হয়
(C) সহজে বোঝা যায়
(D) শিক্ষার্থীর মোটিভেশন বৃদ্ধি করে
Show Answer
✅ উত্তর ⟶ (B) সঠিক অবস্থান বা র্যাঙ্ক বোঝা কঠিন হয়
Q. ভারতের CBSE বোর্ডে কোন গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হয়?
(A) 4-Point GPA System
(B) 5-Point Grading System
(C) 9-Point Grading System
(D) 7-Point Grading System
Show Answer
✅ উত্তর ⟶ (C) 9-Point Grading System
👉 Call to Action:
আপনি কি মনে করেন গ্রেডিং পদ্ধতি নম্বর ব্যবস্থার চেয়ে ভালো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
তথ্যসূত্র | Reference
- Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
- Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
- Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
- Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
- Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
- Grading System in Education
প্রশ্ন – গ্রেডিং কাকে বলে
উত্তর – শিক্ষার্থীদের পারদর্শীতাকে পরিমাণগত অথবা সংখ্যাগতভাবে প্রকাশ না করে গুণগতভাবে প্রকাশ করা আধুনিক মূল্যায়নে অধিক বিজ্ঞানসম্মত হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের পারদর্শীতাকে ভালো, মাঝারি বা খারাপ ইত্যাদির মাধ্যমে গুণগতভাবে প্রকাশ করার পদ্ধতিকে বলে গ্রেডিং।
প্রশ্ন – গ্রেডিং এর উদাহরণ কি?
উত্তর – গ্রেডিং (Grading) বলতে শিক্ষার্থীর উত্তরপত্র, কার্যসম্পাদন বা যোগ্যতাকে একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসারে মূল্যায়ন করে নির্দিষ্ট চিহ্ন, সংখ্যা বা অক্ষর প্রদান করাকে বোঝায়।
গ্রেডিং এর উদাহরণ (Examples of Grading) হল – A+, A, B, C, D, F
A+ = 90–100%
A = 80–89%
B = 70–79%
C = 60–69%
D = 50–59%
F = 49% এর নিচে
অর্থাৎ, উপরের গ্রেডিং এর নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী কোনো পরীক্ষায় 85% নম্বর পেলে তাকে A গ্রেড দেওয়া যেতে পারে। আবার 55% পেলে সে D গ্রেড পেতে পারে।
Latest Education Articles
- ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education
- গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | 10 Formative and Summative Evaluation
- গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education
- গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education
- পরিমাপক স্কেলের প্রকার ও তার ব্যবহার | 4 Types of Measurement Scales – Use and Examples
গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





2 thoughts on “গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education”