পরিমাপ হল কোন বস্তু বা ঘটনাকে সংখ্যার মাধ্যমে বা পরিমাণগতভাবে প্রকাশ করার মাধ্যম। পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন প্রকার স্কেল ব্যবহৃত হয়। যেগুলিকে পরিমাপক স্কেল (Types of Measurement Scales) বলা হয়ে থাকে।
শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পরিমাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিমাপের মাধ্যমে পরিমাণগত তথ্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তবে বাস্তবে কোনো একটি স্কেলের মাধ্যমে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না। তাই পরিমাপক স্কেলের (Measurement Scales UPSC) বিভিন্ন প্রকার পরিলক্ষিত হয়।
পরিমাপক স্কেল কাকে বলে? What is Measurement Scales
সাধারণত স্কেল কথাটির অর্থ হল – মানদণ্ড। যেটি পরিমাণগত তথ্যকে উপস্থাপন করে থাকে। আর পরিমাপক স্কেল হল এমন যেটি বিভিন্ন বস্তু বা ঘটনার পরিমাণগতভাবে বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে। যার ফলে বস্তুটি বা ঘটনাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা সম্ভব হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা বৈশিষ্ট্যকে সংখ্যা, চিহ্ন বা স্তরের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিমাপ ও শ্রেণিবিন্যাস করার পদ্ধতিকে পরিমাপক স্কেল বলা হয়।
স্টিভেন্সের মতে, “Measurement is the assignment of numerals to objects or events according to rules.”
পরিমাপক স্কেলগুলি Educational Measurement, Learning Assessment, এবং Student Evaluation, ব্যবসা-বাণিজ্য সহ প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আবার, আধুনিক Quantitative Research in Education-এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
পরিমাপক স্কেলের প্রকারভেদ ও তার ব্যবহার | Types of Measurement Scales and their Uses
পরিমাপক স্কেল প্রধানত চার ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রখ্যাত মনোবিজ্ঞানী, এস. এস. স্টিভেন্স (S. S. Stevens) ১৯৪৬ সালে পরিমাপ স্কেলের ধারণা (Founder of Measurement Scale) দেন এবং পরিমাপকে চারটি স্কেলে ভাগ করেন, সেগুলি হল –
- নামসূচক স্কেল (Nominal Scale),
- ক্রমসূচক স্কেল (Ordinal Scale),
- ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale) এবং
- আনুপাতিক স্কেল (Ratio Scale)।
নামসূচক স্কেল (Nominal Scale)
নামসূচক স্কেল সব থেকে পুরনো ও প্রাচীন। কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা দলকে নাম্বার সংখ্যা দ্বারা প্রকাশ করার মাধ্যমে ব্যবহার করা হয়। এখানে কোনো ক্রম (order) বা পরিমাণগত পার্থক্য বোঝানো যায় না।
তাই কোনো বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিত করাকে নামসূচক স্কেল বলে। এই স্কেলের মাধ্যমে বিভিন্ন ঘটনা বা বস্তুকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ করা হয়ে থাকে। তাই এই স্কেলে কোন গুণগত (Qualitative) মূল্যমান থাকে না।
✦ ব্যবহার (Use) – এই স্কেল শ্রেণিভিত্তিক তথ্য বিশ্লেষণ (Categorical Data Analysis), শিক্ষার্থী শ্রেণিবিন্যাস (Student Classification) এবং শিক্ষামূলক জরিপ তথ্য (Educational Survey Data)-তে ব্যবহৃত হয়।
✤ নামসূচক স্কেলের উদাহরণ (Nominal Scale Example) হল – খেলার দলের খেলোয়াড়দের সংখ্যা, শিক্ষার্থীদের ক্রমিক নম্বর, ক্লাসে কত জন শিক্ষার্থী উপস্থিত আছে, লিঙ্গ (Male/Female), ধর্ম, রক্তের গ্রুপ, বিষয়ের নাম প্রভৃতি।
ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
ক্রমসূচক স্কেল হল নামসূচক স্কেল অপেক্ষা উন্নত মানের। এই প্রকার স্কেলে সংখ্যা দ্বারা কোনো দল বা শ্রেণীতে কোনো বৈশিষ্ট্য বা পারদর্শিতার প্রেক্ষিতে ব্যক্তির অবস্থানকে (Rank) সূচিত করে। তবে এখানে স্তরগুলোর মধ্যে সমান ব্যবধান (equal interval) নিশ্চিত নয়।
✦ ব্যবহার (Use) – এই স্কেল শিক্ষার্থীর কর্মদক্ষতার স্তরবিন্যাস (Student Performance Ranking), শেখার স্তর মূল্যায়ন (Learning Level Assessment) এবং মনোভাব পরিমাপ (Attitude Measurement)-এ ব্যবহৃত হয়।
✤ ক্রমসূচক স্কেলের উদাহরণ (Ordinal Scale Example) হল – আর্থসামাজিক মর্যাদা অনুসারে বিভিন্ন পরিবারকে ধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রভৃতি শ্রেণীতে বিভক্ত করা। আবার ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাঙ্ক চিহ্নিতকরণ।
ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
যে প্রকার স্কেলে ক্রমসূচক স্কেলের সমস্ত বৈশিষ্ট্য বর্তমান এবং এছাড়া দুটি সংখ্যার মধ্যে দূরত্ব বা পার্থক্য সমএকক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাপ্তিসূচক স্কেল বলে। ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale) এমন একটি স্কেল যেখানে তথ্যের মধ্যে ক্রম ও সমান ব্যবধান উভয়ই বিদ্যমান। তবে এখানে প্রকৃত শূন্য (true zero) থাকে না, তাই অনুপাত নির্ণয় করা যায় না।
✦ ব্যবহার (Use) – এই স্কেল পরিসংখ্যানগত বিশ্লেষণ (Statistical Analysis), মনোমিতিক পরীক্ষা (Psychometric Testing) এবং মানকীকৃত পরীক্ষার স্কোর (Standardized Test Scores)-এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
✤ ব্যাপ্তিসূচক স্কেলের উদাহরণ (Interval Scale Example) হল – ৭০ থেকে ৭১ এই সংখ্যা দুটির পার্থক্য হলো ১। আবার ৫০ থেকে ৫১ এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো ১। এই দুটি এক সমান। যা নামসূচক ও ক্রমসূচক স্কেলে দেখা যায় না। আবার, তাপমাত্রা (Celsius/Fahrenheit), IQ স্কোর, মানসিক দক্ষতা স্কোর, Temperature scale (Celsius) প্রভৃতি।
আনুপাতিক স্কেল (Ratio Scale)
আনুপাতিক স্কেল হল উন্নত মানের স্কেল। তাই পরিমাপের সব থেকে গুরুত্বপূর্ণ স্কেল হল আনুপাতিক স্কেল। অর্থাৎ যে স্কেল সকল প্রকার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যোগ, বিয়োগ, গুন, ভাগ সহ বিভিন্ন গাণিতিক পরিমাপ করা যায় তাকে, আনুপাতিক স্কেল বলে।
এটি উচ্চস্তরীয় ও বৈজ্ঞানিক নিয়ম নীতি ভিত্তিক হিসাবে গণ্য করা হয়। কারণ এই স্কেলে যোগ, বিয়োগ, গুন ভাগ সহ সকল প্রকার গাণিতিক কাজ করা যায়। আবার এই স্কেলে সঠিক শূন্যের অবস্থান পাওয়া যায়।
বিভিন্ন ভৌতিক পরিমাপের ক্ষেত্রে আনুপাতিক স্কেল সবথেকে নির্ভরযোগ্য স্কেল হিসাবে গণ্য করা হয়। তাই অনুপাত স্কেল (Ratio Scale) হলো পরিমাপের সর্বোচ্চ ও সবচেয়ে নিখুঁত স্কেল। এতে ক্রম, সমান ব্যবধান এবং প্রকৃত শূন্য (absolute zero)—সবই বিদ্যমান।
✦ ব্যবহার (Use) – এই স্কেল তথ্য বিশ্লেষণ (Advanced Data Analysis), পরিমাণগত শিক্ষামূলক গবেষণা (Quantitative Educational Research) এবং কর্মদক্ষতা পরিমাপ (Performance Measurement)-এ ব্যবহৃত হয়।
✤ আনুপাতিক স্কেলের উদাহরণ (Ratio Scale Example) হল – বিভিন্ন ভৌতিক পরিমাপ (যেমন – মিটার, লিটার, গ্রাম), বয়স, সময়, উচ্চতা প্রভৃতি পরিমাপের ক্ষেত্রে এই স্কেল ব্যবহার হয়।
| পরিমাপক স্কেল (Measurement Scale) | ক্রম আছে কি? (Order) | সমান ব্যবধান (Equal Interval) | প্রকৃত শূন্য (True Zero) | ব্যবহার ও উদাহরণ (Use & Examples) |
| নামসূচক স্কেল (Nominal Scale) | না (No) | না (No) | না (No) | লিঙ্গ (Gender), বিভাগ (Department), বিষয় (Subject Group) |
| ক্রমসূচক স্কেল (Ordinal Scale) | হ্যাঁ (Yes) | না (No) | না (No) | র্যাঙ্ক (Rank), গ্রেড (Grade A/B/C), Merit List |
| ব্যপ্তিসূচক স্কেল (Interval Scale) | হ্যাঁ (Yes) | হ্যাঁ (Yes) | না (No) | IQ Score, Temperature (Celsius) |
| আনুপাতিক স্কেল (Ratio Scale) | হ্যাঁ (Yes) | হ্যাঁ (Yes) | হ্যাঁ (Yes) | প্রাপ্ত নম্বর (Marks), বয়স (Age), সময় (Time), উচ্চতা (Height) |
SLST Education, UGC NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
পরিমাপক স্কেলের প্রকার (Types of Measurement Scales) থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. পরিমাপ স্কেলের ধারণা কে প্রদান করেন? (Who proposed the concept of Measurement Scale?)
A. Thorndike
B. Bloom
C. S. S. Stevens
D. Skinner
Show Answer
✅ সঠিক উত্তর ⟶ এস. এস. স্টিভেন্স (C. S. S. Stevens)
Q. কোন স্কেলে কেবল নাম বা শ্রেণিভিত্তিক তথ্য প্রকাশ করা হয়? (Which scale represents data only by name or category?)
A. ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
B. ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
C. আনুপাতিক স্কেল (Ratio Scale)
D. নামসূচক স্কেল (Nominal Scale)
Show Answer
✅ সঠিক উত্তর ⟶ D. নামসূচক স্কেল (Nominal Scale)
Q. যে স্কেলে ক্রম (Ranking) আছে কিন্তু সমান ব্যবধান নেই, সেটি কোনটি? (Which scale has order but no equal interval?)
A. ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
B. ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
C. আনুপাতিক স্কেল (Ratio Scale)
D. নামসূচক স্কেল (Nominal Scale)
Show Answer
✅ সঠিক উত্তর ⟶ A. ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
Q. কোন স্কেলে সমান ব্যবধান থাকে কিন্তু প্রকৃত শূন্য (True Zero) থাকে না?(Which scale has equal intervals but no true zero?)
A. ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
B. ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
C. আনুপাতিক স্কেল (Ratio Scale)
D. নামসূচক স্কেল (Nominal Scale)
Show Answer
✅ সঠিক উত্তর ⟶ B. ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
Q. কোন স্কেলে প্রকৃত শূন্য (Absolute Zero) বিদ্যমান? (Which scale has an absolute zero?)
A. ক্রমসূচক স্কেল (Ordinal Scale)
B. ব্যাপ্তিসূচক স্কেল (Interval Scale)
C. আনুপাতিক স্কেল (Ratio Scale)
D. নামসূচক স্কেল (Nominal Scale)
Show Answer
✅ সঠিক উত্তর ⟶ C. আনুপাতিক স্কেল (Ratio Scale)
তথ্যসূত্র | Reference
- Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
- Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
- Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
- Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
- Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
প্রশ্ন – পরিমাপের বিভিন্ন প্রকার স্কেল কি কি?
উত্তর – পরিমাপের বিভিন্ন স্কেল গুলি হল – নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক এবং আনুপাতিক স্কেল।
প্রশ্ন – পরিমাপের স্কেল কয়টি ও কি কি?
উত্তর – পরিসংখ্যান ও পরিমাপে ব্যবহৃত স্কেল চার প্রকার। সেগুলি হল – নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক এবং আনুপাতিক স্কেল।
প্রশ্ন – শিক্ষায় পরিমাপক স্কেল কয় প্রকার ও কি কি?
উত্তর – শিক্ষায় পরিমাপক স্কেল চার প্রকার। এগুলি হল – নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক এবং আনুপাতিক স্কেল।
প্রশ্ন – কোন স্কেলের সাহায্যে কোণ পরিমাপ করা হয়?
উত্তর – আনুপাতিক স্কেল (Ratio Scale) দ্বারা কোণ পরিমাপ করা হয়। কারণ— কোণের পরিমাপে প্রকৃত শূন্য (0°) আছে।
প্রশ্ন – শিক্ষায় বিভিন্ন পরিমাপক স্কেল ব্যবহার করা কেন জরুরি?
উত্তর – শিক্ষায় বিভিন্ন পরিমাপক স্কেল ব্যবহার করা জরুরি কারণ প্রতিটি স্কেল ভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণে সহায়তা করে। শিক্ষায় বিভিন্ন পরিমাপক স্কেল (Measurement scales in education) শিক্ষার্থীর পারফরম্যান্স, দক্ষতা ও বৈশিষ্ট্য সঠিকভাবে মূল্যায়নে সাহায্য করে এবং শিক্ষাগত সিদ্ধান্ত গ্রহণকে আরও নির্ভরযোগ্য করে তোলে।
প্রশ্ন – কোন পরিমাপক স্কেল শিক্ষাগত মূল্যায়নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তর – শিক্ষাগত মূল্যায়নে Ordinal scale ও Ratio scale সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পরীক্ষার ফলাফল, Ranking পরিমাপে এই স্কেলগুলো শিক্ষাগত অ্যাসেসমেন্ট বা Educational assessment systems–এ ব্যাপকভাবে প্রয়োগ করা হয়।
প্রশ্ন – Interval scale ও Ratio scale-এর মধ্যে মূল পার্থক্য কী?
উত্তর – Interval scale–এ সমান ব্যবধান থাকলেও প্রকৃত শূন্য থাকে না, যেমন IQ score। অন্যদিকে ratio scale–এ সমান ব্যবধানের পাশাপাশি true zero থাকে, যা একে statistical analysis in education–এর জন্য বেশি কার্যকর করে তোলে।
প্রশ্ন – আধুনিক শিক্ষায় পরিমাপক স্কেলের ব্যবহার কোথায় বেশি দেখা যায়?
উত্তর – আধুনিক শিক্ষায় পরিমাপক স্কেল ব্যবহৃত হয় educational research, learning assessment, programme evaluation, এবং academic performance analysis–এ। বিশেষ করে ডিজিটাল মূল্যায়ন ও LMS–ভিত্তিক সিস্টেমে এসব স্কেলের ব্যবহার দ্রুত বাড়ছে।
প্রশ্ন – ভুল পরিমাপক স্কেল ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?
উত্তর – ভুল পরিমাপক স্কেল ব্যবহার করলে তথ্য বিশ্লেষণ ভুল হতে পারে এবং মূল্যায়নের ফলাফল বিভ্রান্তিকর হয়। এতে শিক্ষার্থীর প্রকৃত সক্ষমতা বোঝা যায় না এবং শিক্ষা প্রতিষ্ঠানের data-based decision making প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে।
Latest Education Articles
- ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education
- গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | 10 Formative and Summative Evaluation
- গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education
- গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education
- পরিমাপক স্কেলের প্রকার ও তার ব্যবহার | 4 Types of Measurement Scales – Use and Examples
পরিমাপক স্কেলের প্রকার ও তার ব্যবহার | Types of Measurement Scales – Use and Examples সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ




