ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education

শিক্ষাব্যবস্থা সহ মূল্যায়ন ব্যবস্থার আমূল পরিবর্তন ও সংস্কার সাধনের একটি অন্যতম দিক হল ক্রেডিট সিস্টেম। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে তাই শিক্ষায় ক্রেডিট সিস্টেমের (Credit System in Education) অন্তর্ভুক্তি শিক্ষাকে আরোও নতুনত্ব করে তুলেছে।

ক্রেডিট সিস্টেম কাকে বলে | What is Credit System

আধুনিক শিক্ষা ক্ষেত্রে নিরপেক্ষতা ও উৎকর্ষতা বিকাশের জন্য UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন সুপারিশ করেন। তার মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম সুপারিশ হল ক্রেডিট সিস্টেম (Credit System)।

সাধারণভাবে ক্রেডিট হল মডিউল রূপে প্রস্তাবিত পাঠ্যসূচির শিখনে অন্তর্ভুক্তি সময়কে গুরুত্ব দানের ব্যবস্থা। এই ব্যবস্থা প্রতি ১৫ ঘণ্টা সময় পিছু 1 ক্রেডিট পয়েন্ট নির্ধারণ করা হয়ে থাকে।

তাই ক্রেডিট সিস্টেম হল শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপের একটি আধুনিক মূল্যায়ন ব্যবস্থা, যেখানে কোনো শিক্ষাক্রমে বা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থী যত বেশি প্রচেষ্টা সহকারে অংশগ্রহণ করবে তত বেশি ক্রেডিট স্কোর অর্জন করতে পারবে।

শিক্ষায় ক্রেডিট সিস্টেম | Credit System in Education

আধুনিক শিক্ষা ব্যবস্থায় ক্রেডিট সিস্টেম (Credit System in Education) একটি অন্যতম ধারণা। সাধারণভাবে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতিতে শিক্ষাক্ষেত্রে গ্রেডিং সিস্টেমের পাশাপাশি ক্রেডিট সিস্টেমের অন্তর্ভুক্তি ঘটেছে।

সাধারণভাবে শিক্ষায় ক্রেডিট সিস্টেম হল কোনো কোর্সে বা পাঠক্রমে শিক্ষার্থীদের পঠন-পাঠনে ব্যক্তিগত পর্যায়ে সফলভাবে শিক্ষাগত ক্রেডিট অর্জন করা। যেমন – নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট অর্জনের পর ডিগ্রী প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। সেগুলি হল –

i) শিখনের ফল (Learning Outcome)

ii) কাজের কাঠিন্য (Work Load)

iii) অন্তর্ভুক্ত সময় (Contact Our)

গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। যথা – SGPA ও CGPA. অর্থাৎ এই দুই পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থীর মূল্যায়নের সামগ্রিক দিক বিবেচনা করা যায়।

SGPA / সেমিস্টার গ্রেড পয়েন্ট গড় (Semester Grade Point Average – SGPA)

SGPA (Semester Grade Point Average) হল একটি নির্দিষ্ট সেমিস্টারে শিক্ষার্থীর সমস্ত বিষয়/কোর্সে অর্জিত গ্রেড পয়েন্টের গড় (Weighted Average)। এটি ক্রেডিট × গ্রেড পয়েন্ট দ্বারা নির্ধারণ করা হয়। এটি কেবলমাত্র একটি সেমিস্টারের ফলাফল প্রকাশ করে। আবার, পরবর্তী সময়ে CGPA হিসাবের জন্য SGPA ব্যবহৃত হয়।

UGC – এর সংজ্ঞা অনুযায়ী – “SGPA is the weighted average of grade points obtained by a student in all the courses during a semester.”

CGPA / সামষ্টিক গ্রেড পয়েন্ট গড় (Cumulative Grade Point Average – CGPA)

CGPA (Cumulative Grade Point Average) হল একটি শিক্ষার্থীর সমস্ত সেমিস্টারের SGPA-এর গড়, অর্থাৎ সম্পূর্ণ কোর্স চলাকালীন শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতার সামগ্রিক মূল্যায়ন। তাই CGPA পুরো কোর্সের সামগ্রিক সাফল্য প্রকাশ করে।

1 ক্রেডিট = 25 মার্কস” কথার অর্থ কি?

অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজে ক্রেডিট এবং মার্কসের সম্পর্ক এমনভাবে নির্ধারণ করা হয়। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষাবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই ধরনের ক্রেডিট সিস্টেম ব্যবহার করেছে।

উদাহরণ: 1 Credit = 25 Marks → কথার অর্থ হল, যদি শিক্ষার্থী কোনো কোর্সে 1 ক্রেডিট অর্জন করেন, সেই কোর্সের মোট 25 মার্কস দেওয়া হবে। অর্থাৎ সহজভাবে বললে, ক্রেডিট হলো কোর্সের “কর্ম ভার” এবং মার্কস হল “মূল্যায়ন মান”।

⟶ তাই 3-Credit কোর্স = 3 × 25 = 75 Marks।

💡 অর্থাৎ ক্রেডিট যত বেশি, কোর্সের মূল্যায়ন (Marks) তত বেশি।

1 ক্রেডিট = কত ঘন্টা ক্লাস?

সাধারণ নিয়ম: 1 Credit = 1 ঘন্টা লেকচার প্রতি সপ্তাহে (সেমিস্টারের জন্য)।

  • উদাহরণ
    • একটি 3-Credit কোর্স মানে সপ্তাহে 3 ঘন্টা ক্লাস।
    • যদি সেমিস্টার হয় 15 সপ্তাহ, তাহলে মোট ঘন্টা = 3 × 15 = 45 ঘণ্টা ক্লাস।
  • প্র্যাকটিক্যাল / ল্যাব ক্রেডিট:
    • 1 ঘন্টা ল্যাব/প্র্যাকটিক্যাল ≈ 0.5 Credit হতে পারে, প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

ক্রেডিট সিস্টেমের সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Credit System in Education

আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্রেডিট সিস্টেমের সুবিধা ও অসুবিধা পরিলক্ষিত হয়। সাধারণভাবে যে সমস্ত দিক থেকে ক্রেডিট সিস্টেমের সুবিধা ও অসুবিধা গুলি পরিলক্ষিত হয়, তা নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হল –

ক্রেডিট সিস্টেমের সুবিধা | Advantages of Credit System in Education

ক্রেডিট সিস্টেম আধুনিক শিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। অর্থাৎ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মূল্যায়ন ব্যবস্থা হল ক্রেডিট সিস্টেম। এই ক্রেডিট সিস্টেমের সুবিধা গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –

📌 শিক্ষামূলক কর্মসূচি সাপেক্ষে শিক্ষার্থীদের কর্মভার (Workload) নির্ধারিত হয়।

📌 উচ্চশিক্ষার বিভিন্ন শিক্ষাগত কর্মসূচি মধ্যে ক্রেডিট সিস্টেম ব্যবহার হয়।

📌 কোনো শিক্ষার্থী কোনো ডিগ্রি অর্জন করার আগেই চাকুরীর অনুসন্ধান করতে চাইলে বা অংশগ্রহণ করতে চাইলে তার পূর্ববর্তী ক্রেডিট অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করার সহজ হয়।

📌 শিক্ষার্থীদের শিখন প্রগতি কতটা হয়েছে তা ক্রেডিট সিস্টেমের মাধ্যমে জানা সম্ভব হয়।

📌 আন্তর্জাতিক উচ্চশিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রাখা যায়।

📌 একই শিক্ষার্থী ভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে ক্রেডিট জমা রাখতে পারে।

📌 আধুনিক শিক্ষার নীতি হলো শিশু কেন্দ্রিকতার নীতি। ক্রেডিট সিস্টেম অনুযায়ী শিক্ষার্থীদের এই নীতি অনুযায়ী অগ্রসর হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ থাকে।

📌 পরীক্ষা নির্ভরতা কমে, প্র্যাকটিক্যাল ও গবেষণা কার্যক্রমে গুরুত্ব বাড়ে।

📌 শিক্ষার্থীর দক্ষতা, পরিশ্রম ও ধারাবাহিকতাকে স্বীকৃতি দেওয়া যায়।

📌 শিক্ষামূলক কর্মসূচিতে পঠন-পাঠন ছাড়া বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর ভিত্তিতে ক্রেডিট বন্টিত থাকার ফলে তার শিক্ষামূলক অভিজ্ঞতাকে প্রসারিত করে।

ক্রেডিট সিস্টেমের অসুবিধা | Disadvantages of Credit System in Education

আধুনিক মূল্যায়ন ব্যবস্থায় ক্রেডিট সিস্টেম জনপ্রিয়তা অর্জন করলেও বিভিন্ন কারণে ক্রেডিট সিস্টেমের অসুবিধা পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

📌 সুনির্দিষ্ট নিয়ম কানুন এর মধ্য দিয়ে পরিচালিত হয়। যা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয় না।

📌 ক্রেডিট সিস্টেম জটিল পদ্ধতি। যা অনেকেই সহজে বুঝতে পারে না। অর্থাৎ প্রশাসনিকভাবে ক্রেডিট ব্যবস্থাপনা জটিল পদ্ধতি।

📌 শিক্ষার্থীরা সচেতন ও তৎপর না থাকলে এই সিস্টেমে সময়ের অপচয় বেশি হয়।

📌 শিক্ষক ও প্রতিষ্ঠানের উপর কাজের চাপ বাড়ে।

📌 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট সমন্বয় করা সবসময় সহজ হয় না।

📌 গ্রামীণ বা প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার কঠিন হতে পারে।

সর্বোপরি বলা যায়, কোনো ব্যবস্থাই সম্পূর্ণ নিখুঁত নয়। তাই বিভিন্ন দিক পর্যালোচনা করলে বলা যায় আধুনিক মূল্যায়ন ব্যবস্থায় ক্রেডিট সিস্টেম ভারত, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশে জনপ্রিয়তা অর্জন করেছে ও এটি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তাই আধুনিক উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ব্যবস্থা ভবিষ্যতে আরোও জনপ্রিয়তা অর্জন করবে বলে শিক্ষাবিদরা মনে করেন।

SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর

ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –

Q. ক্রেডিট সিস্টেমে “1 Credit” সাধারণত কী নির্দেশ করে?

A. 1 মাসের ক্লাস
B. 1 সপ্তাহের ল্যাব কাজ
C. 1 ঘন্টা ক্লাস প্রতি সপ্তাহে এক সেমিস্টারের জন্য
D. 10 ঘন্টা প্রজেক্ট কাজ

Show Answer

✅ উত্তর ⟶ C. 1 ঘন্টা ক্লাস প্রতি সপ্তাহে এক সেমিস্টারের জন্য

Q. ক্রেডিট সিস্টেমের প্রধান সুবিধা কোনটি?

A. শিক্ষক-কেন্দ্রিক শিক্ষা
B. নম্বর ভিত্তিক শিক্ষা
C. শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা
D. শুধু পরীক্ষার উপর নির্ভরশীল

Show Answer

✅ উত্তর ⟶ C. শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা

Q. ক্রেডিট সিস্টেমে একটি প্রধান অসুবিধা হল

A. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যায় না
B. শিক্ষার্থীর স্বাধীনতা বৃদ্ধি পায়
C. জটিল প্রশাসনিক কাজ
D. শিক্ষকের কাজ কম হয়

Show Answer

✅ উত্তর ⟶ C. জটিল প্রশাসনিক কাজ

Q. একটি 3-Credit কোর্স সাধারণত কত ঘন্টা ক্লাস নির্দেশ করে?

A. সপ্তাহে 1 ঘন্টা
B. সপ্তাহে 2 ঘন্টা
C. সপ্তাহে 3 ঘন্টা
D. সপ্তাহে 6 ঘন্টা

Show Answer

✅ উত্তর ⟶ C. সপ্তাহে 3 ঘন্টা ✅

Q. ABC এর পূর্ণরূপ কী?

A. Academic Bank of Credits
B. Academic Basic Course
C. Advanced Banking Credit
D. Academic Block Course

Show Answer

✅ উত্তর ⟶ A. Academic Bank of Credits ✅

Q. ক্রেডিট সিস্টেম মূলত কোন শিক্ষাব্যবস্থায় বেশি প্রচলিত?

A. প্রাইমারি শিক্ষা
B. মাধ্যমিক শিক্ষা
C. উচ্চশিক্ষা
D. প্রাথমিক স্তরের শিক্ষা

Show Answer

✅ উত্তর ⟶ C. উচ্চশিক্ষা ✅

Q. ক্রেডিট সিস্টেম কোন মূল্যায়ন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?

A. নম্বর ভিত্তিক
B. গ্রেড ভিত্তিক
C. মৌখিক ভিত্তিক
D. শুধুমাত্র র‌্যাঙ্ক ভিত্তিক

Show Answer

✅ উত্তর ⟶ B. গ্রেড ভিত্তিক ✅

📌 আমাদের ব্লগে শিক্ষার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নতুন কনটেন্ট ও টিপস পেতে এই ওয়েবসাইট Edubitan.com সঙ্গে যুক্ত থাকুন।

💬 আপনার মতামত দিন:
পোস্টটি কেমন লাগল? আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা নিচের কমেন্টে লিখুন — আমরা অবশ্যই উত্তর দেব।

তথ্যসূত্র | Reference

  • Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
  • Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
  • Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
  • Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
  • Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.

প্রশ্ন – উচ্চ শিক্ষায় ক্রেডিট সিস্টেম কী?

উত্তর – উচ্চ শিক্ষায় ক্রেডিট সিস্টেম (Credit System in Higher Education) হল এমন একটি শিক্ষাগত মূল্যায়ন কাঠামো যেখানে শিক্ষার্থীর শিখন ও কোর্স সম্পন্ন করার পরিমাণকে ক্রেডিট ইউনিট (Credit Unit) দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ শিক্ষায় কোর্স কমপ্লিট করার পর শিক্ষার্থীরা জানতে পারে যে তারা কত ক্রেডিট অর্জন করেছে। এটি দুটি পদ্ধতিতে নির্ধারণ করা হয়, যথা – SGPA (Semester Grade Point Average) ও CGPA (Cumulative Grade Point Average).

Latest Education Articles

1 thought on “ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education”

Leave a Comment

✅ Copied with source!