আধুনিক মূল্যায়ন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়নের মানদণ্ড হিসেবে গ্রেডিং পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করেছে। তাই মূল্যায়নের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ (Types of Grading System in Education) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।
গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education
গ্রেডিং পদ্ধতি (Grading System) হল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল বা পারফরম্যান্সকে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী শ্রেণিবদ্ধ করার পদ্ধতি। এটি শিক্ষার্থীদের সক্ষমতা, দক্ষতা ও জ্ঞান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শিক্ষাবিদদের মতে, মূলত গ্রেডিং পদ্ধতি প্রধানত ৫ প্রকারের হয়ে থাকে। অর্থাৎ গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ (Types of Grading System in Education) যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
⟶ পরম মানদণ্ড ভিত্তিক (Absolute Grading System)
⟶ আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক (Relative Grading System)
⟶ গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) সিস্টেম (Grade Point Average (GPA) System)
⟶ বর্ণনামূলক মূল্যায়ন (Narrative Grading)
⟶ উত্তীর্ণ/অনুত্তীর্ণ ভিত্তিক (Pass/Fail Grading System)
পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং | Absolute Grading System
পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর পারফরম্যান্স নির্ধারিত নির্দিষ্ট মানদণ্ড বা স্কোরের ভিত্তিতে গ্রেড করা হয়। শিক্ষার্থীদের এখানে একে অপরের সাথে তুলনা করা হয় না। এখানে আদর্শমান বিচার করার জন্য একটি আদর্শ সম্পাদন কাজকে ধারণা করে, তার পরিপ্রেক্ষিতে গ্রেটিং করা হয়।
এই পদ্ধতিতে স্বাভাবিক বন্টনের নিয়মের নির্দিষ্ট গ্রেটে শিক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট রাখা হয়। এখানে নির্দিষ্ট প্রসারে কতজন শিক্ষার্থী নম্বর পাবে, সেই অনুযায়ী নির্দিষ্ট গ্রেড করা হয়।
📌 উদাহরণ – এই গ্রেডিং পদ্ধতির উদাহরণ হল –
| পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং | Absolute Grading System | ||||
| গ্রেড | স্কোর | গুণগত মান | ||
| 6 | O | AA | 90-100 | অসাধারন |
| 5 | A | A+ | 80-89 | চমৎকার |
| 4 | B | A | 70-79 | খুব ভালো |
| 3 | C | B+ | 60-69 | ভালো |
| 2 | D | B | 50-59 | সন্তোষজনক |
| 1 | E | C | 40-49 | প্রান্তিক |
| 0 | F | D | 40-এর নীচে | অনুত্তীর্ন |
📌 সুবিধা – পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং পদ্ধতির সুবিধাগুলি হল –
i) শিক্ষার্থীরা সহজে জানতে পারে যে তারা কোন গ্রেডিং পেয়েছে।
ii) এই গ্রেড পদ্ধতি তুলনামূলক স্পষ্ট ও সহজ পদ্ধতি।
iii) এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা সহজ হয়।
iv) উচ্চশিক্ষার কোর্স এবং বৃত্তিমূলক ক্ষেত্রে ব্যবহার করা সুবিধা জনক।
📌 অসুবিধা – পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং পদ্ধতির অসুবিধাগুলি হল –
i) পরীক্ষা কঠিন বা সহজ হলেও শিক্ষার্থীদের পার্থক্য বিবেচনা করা হয় না।
ii) এই পদ্ধতিতে নিম্ন স্তরের ও সাধারণধর্মী কোর্সে আদর্শ মানের সুত্র নির্ণয় করা সহজ হয় না।
iii) এটি অনেক সময় সময় সাপেক্ষ পদ্ধতি হয়ে থাকে।
আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং | Relative Grading System
আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স নির্ধারণ করা হয় শ্রেণির মধ্যে অন্যান্য শিক্ষার্থীর পারফরম্যান্সের তুলনায়। অর্থাৎ এই গ্রেডিং সিস্টেমে শিক্ষার্থীরা একই অভীক্ষাতে অন্যান্য শিক্ষার্থীদের প্রাপ্ত র্যাঙ্ক এর পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব র্যাঙ্ক অনুযায়ী গ্রেড পায়। সাধারণত এই পদ্ধতিতে Bell Curve ব্যবহার করা হয়। কারণ স্বাভাবিক বন্টন এর ধারণা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরকে এই গ্রেডিং পদ্ধতিতে গ্রেডিং করা হয়।
এই পদ্ধতিতে পূর্ব থেকে শিক্ষার্থীদের পারদর্শিতা কে গুণগতভাবে ভালো, মন্দ, মাঝারি ইত্যাদির দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরের পরিপ্রেক্ষিতে গ্রেডিং করা হয়ে থাকে। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের পারদর্শিত বিচারের জন্য স্বাভাবিক বন্টনের নিয়ম অনুযায়ী ফাইভ বা সেভেন বা নাইন পয়েন্ট স্কেলে ভাগ করে গ্রেডিং করা হয়।
📌 উদাহরণ – এই গ্রেডিং পদ্ধতির উদাহরণ হল –
শ্রেণির শীর্ষ 10% → A,
পরবর্তী 20% → B ইত্যাদি।
📌 সুবিধা – আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং পদ্ধতির সুবিধা গুলি হল –
i) পরীক্ষা কঠিন হলেও শিক্ষার্থীর তুলনামূলক অবস্থান বোঝায়।
ii) বোর্ডের পরীক্ষা, বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই গ্রেডিং পদ্ধতি ব্যবহার সুবিধা জনক।
iii) শিক্ষার্থীদের পারদর্শী থেকে গুণগতভাবে সহজে প্রকাশ করা যায়।
📌 অসুবিধা – আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং পদ্ধতির অসুবিধা গুলি হল –
i) এই পদ্ধতিতে, সব শিক্ষার্থী ভালো গ্রেড পায় না।
ii) এই গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করতে চায় না। ফলে তাদের সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে।
| Relative Grading System |
গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) সিস্টেম | Grade Point Average (GPA) System
গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) সিস্টেম হল একটি বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্যায়ন ব্যবস্থা। গ্রেড পয়েন্ট এভারেজ পদ্ধতিতে শিক্ষার্থীর মোট ক্রেডিট ও স্কোরের ভিত্তিতে GPA নির্ধারণ করা হয়, যা শিক্ষার্থীর সামগ্রিক পারফরম্যান্সকে মাপতে সাহায্য করে। অর্থাৎ, প্রতিটি বিষয়ের নম্বরকে একটি নির্দিষ্ট গ্রেড পয়েন্টে রূপান্তরিত করে তার গড় নির্ণয় করলে তাকে GPA বলা হয়।
📌 উদাহরণ – এই গ্রেডিং পদ্ধতির উদাহরণ হল – 4-Point বা 5-Point স্কেল।
📌 সুবিধা – গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) সিস্টেমের সুবিধাগুলি হল –
i) শিক্ষার্থীর সামগ্রিক পারফরম্যান্স বোঝা সহজ। অর্থাৎ একটি সংখ্যার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক পারফরম্যান্স বোঝা যায়।
ii) শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সহজে তুলনা করতে পারেন।
iii) শিক্ষার্থীরা ভালো GPA পাওয়ার জন্য নিয়মিত পড়াশোনায় উৎসাহিত হয়।
iv) বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ বা চাকরির ক্ষেত্রে GPA সহজেই গ্রহণযোগ্য।
📌 অসুবিধা – গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) সিস্টেমের অসুবিধাগুলি হল –
i) কেবল সংখ্যাগত স্কোর বিবেচনা করা হয়, গুণগত দিক কম বিচার বিবেচনা করা হয়।
ii) উচ্চ GPA ধরে রাখার প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ায়।
iii) শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা শুধুমাত্র একটি সংখ্যায় বিবেচনা করা যায় না।
বর্ণনামূলক মূল্যায়ন | Narrative Grading
বর্ণনামূলক মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীর পারফরম্যান্স বর্ণনামূলকভাবে প্রকাশ করা হয়, যেমন – “লেখায় উন্নতি দরকার, বিশ্লেষণ ক্ষমতা ভালো” প্রভৃতি। অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি, যেখানে শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি নম্বর বা গ্রেডের পরিবর্তে বিস্তারিত লিখিত মন্তব্যের মাধ্যমে প্রকাশ করা হয়।
মার্কিন শিক্ষাবিদ Susan Brookhart এর মতে — “Narrative grading is a form of assessment where written feedback replaces traditional scores, emphasizing learning over ranking.”
📌 সুবিধা – বর্ণনামূলক মূল্যায়ন গ্রেডিং পদ্ধতির সুবিধা গুলি হল –
i) শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা গুলি স্পষ্টভাবে বোঝা যায়।
ii) ব্যক্তিগত ফিডব্যাকের মাধ্যমে শিখন ক্ষমতা উন্নত হয়।
iii) এর মাধ্যমে শিক্ষার্থীদের আচরণ, সৃজনশীলতা, অংশগ্রহণ ইত্যাদি সহজে চিহ্নিতকরণ করা যায়।
📌 অসুবিধা – বর্ণনামূলক মূল্যায়ন গ্রেডিং পদ্ধতির অসুবিধা গুলি হল –
i) এটি সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ পদ্ধতি।
ii) দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দরকার হয়।
iii) শিক্ষার্থীদের মধ্যে সরাসরি তুলনা করা যায় না।
iv) র্যাঙ্কিং না থাকায় প্রতিযোগিতার মানসিকতা কমে যায়।
উত্তীর্ণ/অনুত্তীর্ণ ভিত্তিক গ্রেডিং | Pass/Fail Grading System
উত্তীর্ণ/অনুত্তীর্ণ ভিত্তিক গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থী কেবল উত্তীর্ণ (Pass) বা অনুত্তীর্ণ (Fail) হিসেবে মূল্যায়িত হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থীর পারদর্শিতাকে কেবলমাত্র দুইটি ভাগে ভাগ করা হয় — “উত্তীর্ণ (Pass)” বা “অনুত্তীর্ণ (Fail)” এবং সেই অনুযায়ী গ্রেডিং নির্ধারণ করা হয়।
📌 সুবিধা – উত্তীর্ণ/অনুত্তীর্ণ ভিত্তিক গ্রেডিং পদ্ধতির সুবিধা গুলি হল –
i) সহজ পদ্ধতি ও শিক্ষার্থীর চাপ কমায়।
ii) খুব দ্রুত বোঝা যায় শিক্ষার্থী উত্তীর্ণ না অনুত্তীর্ণ হয়েছে।
iii) পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ সহজ হয়।
📌 অসুবিধা – উত্তীর্ণ/অনুত্তীর্ণ ভিত্তিক গ্রেডিং পদ্ধতির অসুবিধা গুলি হল –
i) শিক্ষার্থীর পার্থক্য বোঝানো যায় না।
ii) গুণগত মান নির্ধারণ কঠিন।
iii) কোন ক্ষেত্রে উন্নতি দরকার, তা স্পষ্ট হয় না।
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. গ্রেডিং পদ্ধতির মোট কতটি প্রধান প্রকারভেদ আছে?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
Show Answer
✅ উত্তর ⟶ (C) 5
Q. কোন গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মাপা হয়?
(A) Relative Grading
(B) Absolute Grading
(C) Narrative Grading
(D) Pass/Fail
Show Answer
✅ উত্তর ⟶ (B) Absolute Grading
Q. Relative Grading System-এ গ্রেড নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে?
(A) পূর্বনির্ধারিত মানদণ্ড
(B) পরীক্ষার্থীর স্কোর
(C) শিক্ষার্থীদের পারস্পরিক পারফরম্যান্স তুলনা
(D) নির্দিষ্ট গ্রেড পয়েন্ট
Show Answer
✅ উত্তর ⟶ (C) শিক্ষার্থীদের পারস্পরিক পারফরম্যান্স তুলনা
Q. “Bell-shaped curve” কোন গ্রেডিং পদ্ধতির সাথে সম্পর্কিত?
(A) Absolute Grading
(B) Relative Grading
(C) Percentage System
(D) Grade Point Average
Show Answer
✅ উত্তর ⟶ (B) Relative Grading
Q. কোন গ্রেডিং সিস্টেমে “Cut-off Marks” ব্যবহার করা হয়?
(A) Absolute Grading System
(B) Relative Grading System
(C) Narrative Grading
(D) Pass/Fail Grading
Show Answer
✅ উত্তর ⟶ (A) Absolute Grading System
Q. শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতির সাথে সাথে তাদের মানসিক ও সামাজিক দক্ষতাও বিবেচনা করা হয় কোন পদ্ধতিতে?
(A) Narrative Grading
(B) Relative Grading
(C) Absolute Grading
(D) Percentage System
Show Answer
✅ উত্তর ⟶ (A) Narrative Grading
Q. কোন গ্রেডিং পদ্ধতি সবচেয়ে বেশি competitive exams-এ ব্যবহার হয়?
(A) Narrative Grading
(B) Relative Grading
(C) Absolute Grading
(D) Percentage System
Show Answer
✅ উত্তর ⟶ (B) Relative Grading
Q. Credit-based Grading System (CBGS) মূলত কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়?
(A) স্কুল শিক্ষা
(B) উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় শিক্ষা
(C) প্রাথমিক শিক্ষা
(D) ভোকেশনাল ট্রেনিং
Show Answer
✅ উত্তর ⟶ (B) উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় শিক্ষা
তথ্যসূত্র | Reference
- Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
- Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
- Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
- Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
- Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
- Types of Grading System in Education
প্রশ্ন – গ্রেডিং এর প্রধান দুটি প্রকার কি কি?
উত্তর – গ্রেডিং-এর প্রধান দুটি প্রকার হল – i) Absolute Grading (পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং) ও ii) Relative Grading (আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং)।
প্রশ্ন – মূল্যায়নে গ্রেডিং এর দুটি প্রকার কি কি?
উত্তর – মূল্যায়নে গ্রেডিং-এর প্রধান দুটি প্রকার হল – i) Absolute Grading (পরম মানদণ্ড ভিত্তিক গ্রেডিং) ও ii) Relative Grading (আপেক্ষিক / র্যাঙ্কিং ভিত্তিক গ্রেডিং)।
প্রশ্ন – সরাসরি গ্রেডিং পদ্ধতি কি?
উত্তর – সরাসরি গ্রেডিং পদ্ধতি (Direct Grading Method) হল এমন একটি গ্রেডিং পদ্ধতি যেখানে শিক্ষার্থীর পারফরম্যান্স প্রত্যক্ষভাবে তাদের কাজ, পরীক্ষার উত্তর বা প্রদর্শনকৃত দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীর স্কোর বা ফলাফলের ভিত্তিতে তাত্ক্ষণিক গ্রেড নির্ধারণ করা হয়। এখানে কোনো আপেক্ষিক তুলনা বা শ্রেণির অন্যান্য শিক্ষার্থীর পারফরম্যান্স এখানে বিবেচনা করা হয় না।
Latest Education Articles
- ক্রেডিট সিস্টেম কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Credit System in Education
- গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | 10 Formative and Summative Evaluation
- গ্রেডিং পদ্ধতি কাকে বলে | সুবিধা ও অসুবিধা | Grading System in Education
- গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education
- পরিমাপক স্কেলের প্রকার ও তার ব্যবহার | 4 Types of Measurement Scales – Use and Examples
গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





1 thought on “গ্রেডিং পদ্ধতির প্রকারভেদ | Types of Grading System in Education”