গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | 10 Formative and Summative Evaluation

শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন করার ক্ষেত্রে গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন ব্যবস্থা। এখানে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য (Difference between Formative and Summative Evaluation) গুলি উল্লেখিত হল।

Index

গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | Difference between Formative and Summative Evaluation

শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার মূল্যায়নের জন্য গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এখানে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টি মূলক মূল্যায়নের পার্থক্য (Difference between Formative and Summative Evaluation) যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় তা আলোচনা করা হল –

প্রথমত – সংজ্ঞা (Definition)

Benjamin S. Bloom বলেছেন – “Formative evaluation is used to monitor learning progress during instruction and to provide continuous feedback.” অর্থাৎ, শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের জন্য যে মূল্যায়ন করা হয়, তাকে গঠনমূলক মূল্যায়ন বলা হয়।

Michael Scriven বলেছেন – “Summative evaluation is conducted at the end of an instructional period to judge the overall effectiveness of learning.” অর্থাৎ, শিক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে শিক্ষার্থীর মোট অর্জন নির্ধারণের জন্য যে মূল্যায়ন করা হয়, তাকে সমষ্টিমূলক মূল্যায়ন বলা হয়।

দ্বিতীয়ত – শিক্ষার্থীর ভূমিকা (Students Role)

কোনো প্রকল্প বা কর্মসূচি চলাকালীন প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীদের অগ্রগতি হচ্ছে কিনা তা গঠনমূলক মূল্যায়নের সাহায্যে যাচাই করা হয়। ফলে এই মূল্যায়নে শিক্ষার্থী সক্রিয়ভাবে নিজের দুর্বলতা ও শক্তি বুঝতে পারে।

কোনো প্রকল্প বা কর্মসূচির শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলি শিক্ষার্থীদের মধ্যে কতখানি সংঘটিত হয়েছে এবং তারা কতখানি পারদর্শিতা অর্জন করেছে তা সমষ্টিমূলক মূল্যায়নের সাহায্যে যাচাই করা হয়। ফলে এই মূল্যায়নে শিক্ষার্থী প্রধানত ফলাফল গ্রহণকারী হিসেবে থাকে।

তৃতীয়ত – শিক্ষাকাল (Education period)

কোনো একটি শিক্ষাবর্ষব্যাপী গঠনমূলক মূল্যায়ন পরিচালনা করা হয়।

সমষ্টিমূলক মূল্যায়ন অনুষ্ঠিত হয় কোনো একটি সেমিস্টার (6 মাস অন্তর) বা একটি শিক্ষাবর্ষের শেষে।

চতুর্থত – মূল্যায়ন (Evaluation)

গঠনমূলক মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার প্রত্যাশিত গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা এবং নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে কিনা সে বিষয়ে ধারাবাহিক তদারকি ও feedback প্রদানে সাহায্য করে।

সমষ্টিমূলক মূল্যায়নের মাধ্যমে কোনো কর্মসূচি বা প্রকল্পের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে অবহিত হওয়া যায়। প্রকল্পটির ধারাবাহিকতা বজায় রাখা হবে নাকি সমাপ্তি ঘোষণা করা হবে এই বিষয়ে সিদ্ধান্তগ্রহণে এই মূল্যায়ন সাহায্য করে।

পঞ্চমত – উদ্দেশ্য (Educational Objectives)

গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষার্থীর শিখন-অগ্রগতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে উন্নয়নের সুযোগ সৃষ্টি করা।

অন্যদিকে, সমষ্টিমূলক মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষণ শেষে শিক্ষার্থীর সামগ্রিক সাফল্য নির্ধারণ করা।

ষষ্ঠত – কৌশল (Techniques)

গঠনমূলক মূল্যায়নে সাধারণত শিক্ষককৃত অভীক্ষা কিংবা আদর্শায়িত অভীক্ষা (যেমন-পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহের উপযোগী প্রশ্নগুচ্ছ ইত্যাদি) প্রয়োগ করা হয়।

সমষ্টিমূলক মূল্যায়নে সর্বজনগ্রাহ্য, নির্ভরযোগ্য ও যথার্থ কৌশল ব্যবহৃত হয়। (যেমন- মাধ্যমিক পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ইত্যাদি)।

সপ্তমত – প্রকৃতি (Nature)

গঠনমূলক মূল্যায়ন উন্নয়নমূলক ও সহায়তামূলক প্রকৃতির।

সমষ্টিমূলক মূল্যায়ন বিচারমূলক ও সিদ্ধান্তমূলক প্রকৃতির।

অষ্ঠমত – সময় (Timing)

গঠনমূলক মূল্যায়ন শিক্ষণ চলাকালীন বিভিন্ন পর্যায়ে পরিচালিত হয়। অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের জন্য গঠনমূলক মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

সমষ্টিমূলক মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পরিচালিত হয়। অর্থাৎ পরবর্তী শিক্ষাবর্ষের জন্য সমষ্টিমূলক মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

নবমত – প্রতিক্রিয়া (Feedback)

গঠনমূলক মূল্যায়নে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হয়, যা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য সহায়ক

সমষ্টিমূলক মূল্যায়নে সাধারণত নম্বর বা গ্রেড দেওয়া হয়, তাৎক্ষণিক সংশোধনের সুযোগ থাকে না।

দশমত – উদাহরণ (Examples)

গঠনমূলক মূল্যায়ন (Formative Evaluation)-এর উদাহরণ — ক্লাস টেস্ট, প্রশ্নোত্তর, অ্যাসাইনমেন্ট, মৌখিক প্রশ্ন।

সমষ্টিমূলক মূল্যায়ন (Summative Evaluation)-এর উদাহরণ — বার্ষিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, চূড়ান্ত মূল্যায়ন।

SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর

গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়ন থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –

Q. শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? WBSET, P1 – Dec, 25

A. প্লেসমেন্ট মূল্যায়ন
B. ডায়াগনোসিস মূল্যায়ন
C. ফর্মেটিভ মূল্যায়ন
D. সামিটিভ মূল্যায়ন

Show Answer

✅ উত্তর ⟶ C. ফর্মেটিভ মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন।

Q. শ্রেণীকক্ষে পাঠদানের শেষে কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়?

A. প্লেসমেন্ট মূল্যায়ন
B. ডায়াগনোসিস মূল্যায়ন
C. ফর্মেটিভ মূল্যায়ন
D. সামিটিভ মূল্যায়ন

Show Answer

✅ উত্তর ⟶ D. সামিটিভ মূল্যায়ন বা সমষ্টিমূলক মূল্যায়ন বা অন্তিম মূল্যায়ন।

Q. নিম্নলিখিত কোনটি সমষ্টিমূলক মূল্যায়নের উদাহরণ?

A. ক্লাস টেস্ট
B. মৌখিক প্রশ্নোত্তর
C. বার্ষিক পরীক্ষা
D. দৈনিক অ্যাসাইনমেন্ট

Show Answer

✅ উত্তর ⟶ C. বার্ষিক পরীক্ষা

Q. গঠনমূলক মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

A. বিচারমূলক প্রকৃতি
B. নম্বর নির্ভরতা
C. উন্নয়নমূলক ও সহায়তামূলক ভূমিকা
D. চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান

Show Answer

✅ উত্তর ⟶ C. উন্নয়নমূলক ও সহায়তামূলক ভূমিকা

Q. কোন শিক্ষাবিদ গঠনমূলক মূল্যায়নের সঙ্গে ধারাবাহিক প্রতিক্রিয়ার ধারণা যুক্ত করেছেন?

A. John Dewey
B. Benjamin S. Bloom
C. Michael Scriven
D. B. F. Skinner

Show Answer

✅ উত্তর ⟶ B. Benjamin S. Bloom

Q. কোন শিক্ষাবিদ সমষ্টিমূলক মূল্যায়নের ধারণা প্রদান করেন?

A. Benjamin S. Bloom
B. Jean Piaget
C. Michael Scriven
D. Jerome Bruner

Show Answer

✅ উত্তর ⟶ C. Michael Scriven

তথ্যসূত্র | Reference

  • Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
  • Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
  • Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
  • Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
  • Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
  • Difference between formative and summative evaluation with examples

প্রশ্ন – গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়ন কি?

উত্তরগঠনমূলক মূল্যায়ন – যখন শিক্ষণ শিখন প্রক্রিয়া চলাকালীন তার উৎকর্ষ প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা তা বিচার করার জন্য যে মূল্যায়ন ব্যবস্থা তাকে গঠনমূলক মূল্যায়ন বলে। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতা পাঠদান চলাকালীন বিচার বিবেচনা করা হয়।
সমষ্টিগত মূল্যায়ন – যে মূল্যায়ন শিখন শিক্ষণ প্রক্রিয়ার সমাপ্তিতে করা হয়, তাকে সমষ্টিগত মূল্যায়ন বলে। এটি নির্দিষ্ট সময়ের শেষে শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতা বিচার করা হয়ে থাকে। যেমন – ফাইনাল পরীক্ষা।

প্রশ্ন – গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়ন একসাথে ব্যবহার করা কেন জরুরি?

উত্তর – গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়ন একসাথে ব্যবহার করা জরুরি কারণ এতে শেখার প্রক্রিয়া এবং চূড়ান্ত ফলাফল—দুটোই সঠিকভাবে মূল্যায়ন করা যায়। Formative and summative evaluation একসাথে থাকলে একটি কার্যকর assessment system in education গড়ে ওঠে।

প্রশ্ন – কোন ধরনের মূল্যায়ন শিখনের উন্নতিতে বেশি কার্যকর?

উত্তর – শিখনের উন্নতিতে গঠনমূলক মূল্যায়ন বেশি কার্যকর কারণ এটি শেখার সময় শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে। Formative assessment শিক্ষার্থীর learning outcomes উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশ্ন – আধুনিক শিক্ষায় formative ও summative evaluation কীভাবে ব্যবহার করা হয়?

উত্তর – আধুনিক শিক্ষায় formative ও summative evaluation একসাথে ব্যবহার করা হয় continuous assessment, programme evaluation, এবং curriculum improvement-এর জন্য। ডিজিটাল টুল ও LMS-ভিত্তিক সিস্টেমে এই দুই ধরনের মূল্যায়নের সমন্বিত ব্যবহার দেখা যায়।

প্রশ্ন – সমষ্টিমূলক মূল্যায়নের সীমাবদ্ধতা কী?

উত্তর – সমষ্টিমূলক মূল্যায়নের প্রধান সীমাবদ্ধতা হলো এটি শেখার শেষে পরিচালিত হয়, ফলে শিক্ষার্থীর ভুল সংশোধনের সুযোগ কম থাকে। তবুও summative evaluation শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেডিং ও সার্টিফিকেশনের জন্য অপরিহার্য।

Latest Education Articles

গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য | Formative and Summative Evaluation সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

✅ Copied with source!