আধুনিক শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দান একটি গুরুত্বপূর্ণ দিক। একটি ভালো নেতৃত্ব যেকোন প্রতিষ্ঠানের সফলতা নির্ধারণে সহায়ক। নেতৃত্ব কাকে বলে? ও নেতৃত্বের বৈশিষ্ট্য বা গুনাবলী (Characteristics of Leadership) গুলি কি কি? সেগুলি এই পোস্টের আলোচ্য বিষয়।
নেতৃত্ব কাকে বলে? (What is Leadership?)
Leader শব্দটি এসেছে Lead শব্দ থেকে। যার বিভিন্ন অর্থ বর্তমান, যেমন – To excel, To be advance, To guide প্রভৃতি।
নেতৃত্ব হল এমন এক ক্ষমতা (Ability) যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যদের দিকনির্দেশনা, প্রভাব ও পরিচালনা করতে সক্ষম হন। অর্থাৎ “The ability to lead or guide other people.” তাই নেতৃত্ব এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি সাধারণ লক্ষ্য অর্জন করে। (Leadership is a process where by an individuals to achieve common goal.)
নেতৃত্ব কাকে বলে? (What is Leadership?) এ বিষয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ নেতৃত্বের সংজ্ঞা দিয়েছেন, সেগুলি হল –
Livington বলেছেন – নেতৃত্ব হল সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় ইচ্ছা অন্যদের মধ্যে জাগিয়ে তোলার সামর্থ্য।
Davis (1981) বলেছেন – নেতৃত্ব হল উৎসার সঙ্গে লক্ষ্য পূরণের জন্য অন্যদের প্ররোচিত করা। এটি একটি মানবিক উপাদান যা গোষ্ঠীকে একত্রিত করে এবং উদ্দেশ্য পূরণের জন্য অনুপ্রাণিত করে।
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “Leadership is the action of leading a group of people or an organization.” অর্থাৎ লিডারশিপ বা নেতৃত্ব (Leadership) হল একটি দল বা সংগঠনকে পরিচালনা করার ক্রিয়া বা প্রক্রিয়া।
ভ্যান ফ্লিট (Van Fleet)-এর মতে, “Leadership is an influence process directed at shaping the behaviour of others” অর্থাৎ নেতৃত্ব একটি প্রভাব-প্রক্রিয়া যা অন্যদের আচরণ পরিবর্তনে ব্যবহৃত হয়।
কিথ ডেভিস (Keith Davis) বলেছেন – “Leadership is the process of encouraging and helping others to work enthusiastically toward objectives”. অর্থাৎ নেতৃত্ব উদ্দেশ্য অর্জনের জন্য অন্যান্য মানুষদের স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত ও সাহায্য করার একটি প্রক্রিয়া।
পিটার ড্রাকার (Peter Drucker) বলেছেন – “Leadership is lifting a person’s vision to higher sights.” অর্থাৎ নেতৃত্ব মানুষের দৃষ্টিভঙ্গিকে উচ্চতর লক্ষ্যে উন্নীত করে এবং তাদের সক্ষমতা বাড়ায়। এখানে নেতৃত্বকে উন্নয়নমূলক শক্তি হিসেবে দেখা হয়েছে।
আবার, ডাব্লিউ. গ্রিফিন (R. W. Griffin)-এর মতে, “Leadership can be defined as the ability to influence others”. অর্থাৎ অন্যকে প্রভাবিত করার ক্ষমতাকে বলে নেতৃত্বI
তাই নেতৃত্ব বলতে বোঝায় এক ধরনের জৈব মানসিক প্রবৃত্তি বা ক্ষমতা, যা একটা নির্দিষ্ট কাজ করতে পারে। একটা দল বা গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে, এককথায় নেতৃত্ব যে দান করে তাকে নেতা বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকে কিংবা তাদের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে আসার ক্ষমতাকেই নেতৃত্ব বলা হয়।
নেতৃত্বের বৈশিষ্ট্য | Characteristics of Leadership
নেতৃত্ব হল নির্দেশদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন উপযুক্ত নেতা সহজে তার নেতৃত্বের মাধ্যমে অন্য ব্যক্তিদের প্রভাবিত করতে পারেন। তাই নেতৃত্ব কর্মী দলকে প্রয়োজনীয় নির্দেশ, সহযোগিতা ও অনুপ্রাণিতকরণের বা প্রেষণার মাধ্যমে সঠিক কর্মপন্থা নির্ধারণের সহায়তা করে।
নেতৃত্বের বৈশিষ্ট্য বা গুণাবলী গুলি (Characteristics of Leadership) নেতৃত্বকে গ্রহণযোগ্য করে তোলে। নেতৃত্বে যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণাবলী বর্তমান সেগুলি হল –
লক্ষ্যনির্ভরতা (Goal Directedness)
নেতৃত্ব দান একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর প্রক্রিয়া। তাইনেতৃত্ব নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে পরিচালিত হয়। অর্থাৎ নেতৃত্ব দানের ক্ষেত্রে নেতা লক্ষ্য নির্ধারণ করেন, পরিকল্পনা করেন এবং দলকে সেই পথে পরিচালিত করেন। তাই সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে নেতৃত্ব পরিচালিত হয়।
দূরদর্শিতা (Vision)
নেতৃত্ব হল দূরদর্শিতার প্রক্রিয়া। অর্থাৎ নেতৃত্বে অন্যতম বৈশিষ্ট্য হল দূরদর্শিতা। এর ফলে ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। দূরদর্শিতা নেতৃত্বদান প্রক্রিয়াকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে।
সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা (Decision-Making Skill)
উপযুক্ত নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যুক্ত প্রক্রিয়া। অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছেন বা নেতার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নেতৃত্ব দলের কাজকে সহজ ও দ্রুত করে তোলে।
যোগাযোগ দক্ষতা (Communication Skill)
নেতৃত্ব হল যোগাযোগের দক্ষতা। কারণ নেতৃত্বের মাধ্যমে ব্যক্তির অন্য ব্যক্তির সঙ্গে সহজে যোগাযোগ রাখতে পারেন। নেতৃত্ব উপযুক্ত দক্ষতা যুক্ত প্রক্রিয়া।
অভিযোজন ক্ষমতা (Adaptability)
নেতৃত্বের মধ্যে অভিযোজন ক্ষমতা, পরিলক্ষিত হয়। কারণ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উপযুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য।তাই ব্যক্তির অভিযোজন ক্ষমতা নেতৃত্বের অন্যতম দিক।
আত্মবিশ্বাস (Self-Confidence)
নেতৃত্ব হল আত্মবিশ্বাসের প্রক্রিয়া। আচ্ছা নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তি আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ। কারণ উপযুক্ত নেতৃত্ব দান আত্মবিশ্বাসের মাধ্যমে তৈরি হয়।
দায়িত্বশীলতা (Accountability)
নেতৃত্বের মধ্যে দায়িত্বশীলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ নেতৃত্ব দায়িত্বশীল প্রক্রিয়া। এই দায়িত্বশীলতা নেতৃত্বকে আরোও বেশি নির্ভরযোগ্য ও বিশ্বাসী করে তোলে।
তাই বলা যায়, নেতৃত্বের বৈশিষ্ট্য গুলি সর্বজনীন প্রকৃতির। যে কোন শিক্ষাগত সংগঠন বা ব্যক্তিগত সংগঠনের ক্ষেত্রে নেতৃত্ব একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এর ফলে সেই প্রতিষ্ঠানের সাফল্য ত্বরান্বিত হয়ে থাকে। নেতৃত্ব একটি গতিশীল ও প্রভাবশালী প্রক্রিয়া যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাফল্যের ভিত্তি তৈরি করে।
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
নেতৃত্ব কাকে বলে? নেতৃত্বের বৈশিষ্ট্য (What is Leadership and Characteristics of Leadership) থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. নেতৃত্ব (Leadership) বলতে বোঝায় –
ক) কেবল নির্দেশ প্রদান করা
খ) দলকে শাস্তি প্রদান করা
গ) অন্যদের প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালনা করা
ঘ) প্রশাসনিক নিয়ম তৈরি করা
Show Answer
✅ উত্তর ⟶ গ) অন্যদের প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালনা করা
Q. নিম্নের কোনটি নেতৃত্বের একটি প্রধান বৈশিষ্ট্য –
ক) অলসতা
খ) দূরদর্শিতা
গ) নির্লিপ্ততা
ঘ) অনিয়মিততা
Show Answer
✅ উত্তর ⟶ খ) দূরদর্শিতা
তথ্যসূত্র | Reference
- বন্দ্যোপাধ্যায়, পি. (2010). শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন. কলকাতা: রীতা বুক এজেন্সি।
- মুখোপাধ্যায়, এস. (2014). শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা. কলকাতা: প্রগ্রেসিভ পাবলিশার্স।
- Bush, T. (2003). Theories of educational leadership and management (3rd ed.). Sage Publications.
- Hoy, W. K., & Miskel, C. G. (2013). Educational administration: Theory, research, and practice (9th ed.). McGraw-Hill Education.
- Lunenburg, F. C., & Ornstein, A. C. (2012). Educational administration: Concepts and practices (6th ed.). Wadsworth Cengage Learning.
- Sergiovanni, T. J., Burlingame, M., Coombs, F., & Thurston, P. (2009). Educational governance and administration (6th ed.). Pearson Education.
- Online Sources
প্রশ্ন – নেতৃত্বের সংজ্ঞা কি?
উত্তর – নেতৃত্বের সংজ্ঞায় কিথ ডেভিস (Keith Davis) বলেছেন, “Leadership is the process of encouraging and helping others to work enthusiastically toward objectives”. অর্থাৎ নেতৃত্ব উদ্দেশ্য অর্জনের জন্য অন্যান্য লোকদের স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত ও সাহায্য করার একটি প্রক্রিয়া।
প্রশ্ন – নেতৃত্ব শব্দের অর্থ কি?
উত্তর – সাধারণ অর্থে নেতৃত্ব হল নির্দেশদানের মাধ্যম। তাই নেতৃত্ব হল এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সহজে তার নিজস্ব প্রতিভা বা নেতৃত্বের মাধ্যমে পরিচালিত করতে পারে।
প্রশ্ন – অক্সফোর্ড ডিকশনারি লিডারশিপ কি?
উত্তর – অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী লিডারশিপ হল -, “Leadership is the action of leading a group of people or an organization.” অর্থাৎ লিডারশিপ বা নেতৃত্ব (Leadership) হল একটি দল বা সংগঠনকে পরিচালনা করার ক্রিয়া বা প্রক্রিয়া।
প্রশ্ন – নেতৃত্ব শব্দের মূল অর্থ কি?
উত্তর – নেতৃত্ব হল বিশেষ কোনো লক্ষ্য অর্জনের জন্য অন্যদেরকে প্রভাবিত করার ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকে কিংবা তাদের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে আসার ক্ষমতাকেই নেতৃত্ব বলা হয়।


