নেতৃত্ব হলো কাউকে সঠিকভাবে পরিচালনা করার প্রক্রিয়া। নেতৃত্বের বিভিন্ন ধরনের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে মধ্যে পার্থক্য ও তুলনা (Difference Between Democratic and Autocratic Leadership) বিষয়ে আলোকপাত করা হল।
শিক্ষায় গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য ও তুলনা | 10 Difference Between Democratic and Autocratic Leadership in Education
নেতৃত্ব দানের বিভিন্ন প্রকারভেদ এর মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্ব (Democratic and Autocratic Leadership) গুরুত্বপূর্ণ। কাজের বিভিন্নতা অনুযায়ী শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে নেতৃত্বদান পরিবর্তিত হয়ে থাকে। এখানে গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য ও তুলনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হল ।
ধারণাগত পার্থক্য
যে নেতৃত্ব দান প্রক্রিয়ায় নেতা অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব (Democratic Leadership) বলে।
আবার, যে নেতৃত্বদান প্রক্রিয়ায় নেতা বা নেতৃত্বদানকারী অংশগ্রহণকারীদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা না করে বা মতামত না নিয়ে নিজেই একা সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব (Autocratic Leadership) বলে।
সিদ্ধান্ত গ্রহণ
গণতান্ত্রিক নেতৃত্বদানে অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকে।
আবার, স্বৈরতান্ত্রিক নেতৃত্বে এর বিপরীত ধর্মী অবস্থা দেখা যায়। এক্ষেত্রে নেতা নিজেই এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মতামতের কোন মূল্য থাকে না
নেতৃত্বের ধরন
গণতান্ত্রিক নেতৃত্ব সহযোগিতামূলক প্রকৃতির হয়ে থাকে। আর এখানে দলের সমস্ত সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা লক্ষ্য করা যায়। তাই এটি স্বাধীন প্রকৃতির।
আবার, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নিয়ন্ত্রণমূলক হয়ে থাকে। এক্ষেত্রে বস বা প্রতিষ্ঠানের প্রধানের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। আই এটি নিয়ন্ত্রণমূলক বা স্বাধীনতাবিহীন বা কর্তৃত্বমূলক হয়ে থাকে।
যোগাযোগ ব্যবস্থা
গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক মতামত বিনিময় ঘটে থাকে। ফলে এটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা সংঘটিত হয়।
আবার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব যেহেতু নেতার সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে। তাই এই যোগাযোগ ব্যবস্থা একমুখী প্রকৃতির।
সম্পর্কগত দিক
গণতান্ত্রিক নেতৃত্বে নেতা ও অংশগ্রহণকারীদের বা দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকে। ফলে তারা নিজেদের মতামত বিনিময় করতে পারে।
স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যেহেতু কর্তৃত্বমূলক তাই নেতা ও দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্কের অভাব পরিলক্ষিত হয়।
অংশগ্রহণকারীদের ভূমিকা
গণতান্ত্রিক নেতৃত্বদানে অংশগ্রহণকারীদের ভূমিকা বেশি দেখা যায়। অর্থাৎ অংশগ্রহণকারীরা এখানে সক্রিয় ভূমিকা পালন করে। তাই সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক নেতৃত্বদানে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আবার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কর্তৃত্বমূলক হওয়ার ফলে দলের বা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সীমিত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।
সিদ্ধান্তের গতি
গণতান্ত্রিক নেতৃত্বে যেহেতু সকলের সহযোগিতা ও মতামতের উপর গুরুত্ব আরোপ করা হয় সে ক্ষেত্রে গণতান্ত্রিক নেতৃত্বদানে সিদ্ধান্তের গতি অনেকটা ধীর প্রকৃতির হয়ে থাকে।
কিন্তু স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যেহেতু নেতা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন, অপরের সিদ্ধান্তের উপর নির্ভর করেন না ফলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত সংঘটিত হয়।
সৃজনশীলতা
গণতান্ত্রিক নেতৃত্বে সৃজনশীলতার পরিলক্ষিত হয়। যেহেতু দলের সদস্য বা অংশগ্রহণকারী বা প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে মতামত বিনিময়ের সুযোগ থাকে ফলে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহনে সৃজনশীলতা অনেক বেশি পরিলক্ষিত হয়।
স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যেহেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে সেক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়।
পরিবেশ
গণতান্ত্রিক নেতৃত্ব দেন প্রক্রিয়া মুক্ত ও স্বাধীন প্রকৃতির। অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্ব মুক্ত পরিবেশে সংঘটিত হয়।
আর অপরদিকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব যেহেতু কর্তৃত্বমূলক, ফলে এখানে কাজের পরিবেশ কঠোর ও নিয়ন্ত্রিত থাকে।
তুলনামূলক বিশ্লেষণ
গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্ব (Democratic and Autocratic Leadership) উভয়ই নেতৃত্বের প্রকার হিসেবে মিল থাকলেও উভয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। গণতান্ত্রিক নেতৃত্ব সাধারণত উন্নয়নমূলক ও দীর্ঘমেয়াদি টিমওয়ার্কের জন্য উপযোগী। অন্যদিকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দ্রুত কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। সুতরাং বলা যায় –
- সৃজনশীলতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ → গণতান্ত্রিক নেতৃত্ব বেশি উপযোগী।
- দ্রুত সিদ্ধান্ত ও শৃঙ্খলা প্রয়োজন → স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বেশি কার্যকর।
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য (Difference Between Democratic and Autocratic Leadership) থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. গণতান্ত্রিক নেতৃত্বে বেশি গুরুত্ব দেওয়া হয় –
A. একক সিদ্ধান্ত
B. দলের সদস্যদের মতামত
C. কঠোর নিয়ন্ত্রণ
D. দ্রুত শাস্তি
Show Answer
✅ উত্তর ⟶ B. দলের সদস্যদের মতামত
Q. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
A. অংশগ্রহণমূলক সিদ্ধান্ত
B. দ্বিমুখী যোগাযোগ
C. একক সিদ্ধান্ত গ্রহণ
D. মুক্ত আলোচনা
Show Answer
✅ উত্তর ⟶ C. একক সিদ্ধান্ত গ্রহণ
Q. কোন নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ তুলনামূলকভাবে বেশি সময় নেয়?
A. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
B. গণতান্ত্রিক নেতৃত্ব
C. উভয়ই সমান
D. কোনোটি নয়
Show Answer
✅ উত্তর ⟶ B. গণতান্ত্রিক নেতৃত্ব
Q. কোন পরিস্থিতিতে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বেশি কার্যকর?
A. দলগত সৃজনশীল কাজ
B. জরুরি ও সংকটময় পরিস্থিতি
C. দীর্ঘমেয়াদী পরিকল্পনা
D. মুক্ত আলোচনার পরিবেশ
Show Answer
✅ উত্তর ⟶ B. জরুরি ও সংকটময় পরিস্থিতি
তথ্যসূত্র | Reference
- বন্দ্যোপাধ্যায়, পি. (2010). শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন. কলকাতা: রীতা বুক এজেন্সি।
- মুখোপাধ্যায়, এস. (2014). শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা. কলকাতা: প্রগ্রেসিভ পাবলিশার্স।
- Bush, T. (2003). Theories of educational leadership and management (3rd ed.). Sage Publications.
- Hoy, W. K., & Miskel, C. G. (2013). Educational administration: Theory, research, and practice (9th ed.). McGraw-Hill Education.
- Lunenburg, F. C., & Ornstein, A. C. (2012). Educational administration: Concepts and practices (6th ed.). Wadsworth Cengage Learning.
- Sergiovanni, T. J., Burlingame, M., Coombs, F., & Thurston, P. (2009). Educational governance and administration (6th ed.). Pearson Education.
- Difference Between Democratic and Autocratic Leadership
- Online Sources
প্রশ্ন – গণতান্ত্রিক নেতৃত্ব শৈলীর অপর নাম কি?
উত্তর – গণতান্ত্রিক নেতৃত্ব শৈলির অপর নাম হল অংশগ্রহণমূলক নেতৃত্ব বা স্বাধীন নেতৃত্ব।
প্রশ্ন – হিটলারের নেতৃত্ব কেমন ছিল?
উত্তর – হিটলারের নেতৃত্ব ছিল অত্যন্ত কেন্দ্রীভূত, কঠোর এবং নিয়ন্ত্রণমূলক। এটি স্বল্পমেয়াদে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে মানবাধিকার লঙ্ঘন, ভয়ভীতি এবং সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
Latest Education Articles
- উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্য গুলি আলোচনা | 10 Characteristics of Good Management
- নেতৃত্ব কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও নেতৃত্বের বৈশিষ্ট্য | What is Leadership and Characteristics of Leadership
- নেতৃত্বের তত্ত্ব হিসেবে আচরণগত তত্ত্ব ও ট্রেইট বা সংলক্ষন তত্ত্ব | Theory of Leadership in Educational Management
- নেতৃত্বের পরিধি আলোচনা | Scope of Leadership in Management
- নেতৃত্বের প্রকারভেদ – গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও উদাসীন নেতৃত্ব | Types of Leadership Styles
- ব্যবস্থাপনা কাকে বলে ও ব্যবস্থাপনার 14 মূলনীতি আলোচনা | Meaning, Definition and 14 Principles of Management
গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য ও তুলনা | 10 Difference Between Democratic and Autocratic Leadership সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।





