ব্যবস্থাপনা একটি ধারাবাহিক ও উদ্দেশ্যভিত্তিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান (Elements of Management Process) গুলি ব্যবস্থাপনাকে কার্যকরী করে তুলতে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।
ব্যবস্থাপনা প্রক্রিয়া কি?
ব্যবস্থাপনা প্রক্রিয়া হল একটি ধারাবাহিক, সংগঠিত ও উদ্দেশ্যভিত্তিক কার্যপ্রণালী, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কাজ সম্পাদন করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে পরিকল্পনা (Planning), সংগঠন (Organizing), স্টাফিং (Staffing), নির্দেশনা (Directing), সমন্বয় (Coordinating), নিয়ন্ত্রণ (Controlling), প্রেষণা (Motivation) এবং যোগাযোগ (Communication) অন্তর্ভুক্ত।
এটি একটি অবিরাম (continuous) প্রক্রিয়া, যেখানে প্রতিটি ধাপ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। সঠিকভাবে এই প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যকারিতা, দক্ষতা এবং লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়।
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান | Elements of Management Process with Examples
ব্যবস্থাপনা একটি ধারাবাহিক ও উদ্দেশ্যভিত্তিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করে। এই প্রক্রিয়ার বিভিন্ন উপাদান একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল। শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো সংগঠন—সফল পরিচালনার জন্য এই উপাদানগুলির সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদানগুলো নিম্নে আলোচনা করা হল –
পরিকল্পনা (Planning)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল পরিকল্পনা। পরিকল্পনা কোনো প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি। এটি ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে, যা প্রতিষ্ঠানের নির্দিষ্ট্য লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়তা করে। সঠিক পরিকল্পনা ছাড়া কোনো প্রতিষ্ঠান বা সমাজ উন্নতির দিকে অগ্রসর হতে পারে না।
পরিকল্পনা হল ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত রূপরেখা তৈরি করা। এটি লক্ষ্য অর্জনের প্রথম ধাপ এবং দিকনির্দেশনা প্রদান করে। তাই পরিকল্পনা (Planning) হল ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য পূর্বেই কাঠামোবদ্ধ কৌশল ও সিদ্ধান্ত নির্ধারণের একটি প্রক্রিয়া। এটি ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি সম্পদ ব্যবস্থাপনা, সময় পরিচালনা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহায়তা করে।
Henri Fayol বলেছেন – “Planning is deciding in advance what to do, how to do, when to do and who is to do it.” — অর্থাৎ পরিকল্পনা হল আগে থেকেই নির্ধারণ করা—কি করা হবে, কীভাবে করা হবে, কখন করা হবে এবং কে করবে।
W. H. Newman বলেছেন – “Planning is deciding in advance what is to be done.” — অর্থাৎ পরিকল্পনা হল পূর্বেই নির্ধারণ করা যে কী করা হবে।
তাই পরিকল্পনা ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রস্তুতকৃত একটি নকশা বা কর্মসূচির তালিকা, যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। এটি একটি প্রক্রিয়া যা ভবিষ্যতের কর্মকাণ্ড নির্ধারণ করে এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহের অগ্রাধিকার প্রণয়ন করে।
Example:
একটি স্কুলে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা পরিকল্পনার একটি বাস্তব উদাহরণ।
সংগঠন (Organizing)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল সংগঠন। সংগঠন মূলত শৃঙ্খলা, সহযোগিতা ও লক্ষ্য অর্জনের একটি কাঠামো। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে লোকজন শুধু একসঙ্গে থাকে না। বরং দায়িত্ব ভাগ করে নিয়ে মিলেমিশে কাজ করে, যাতে করে বড় একটি উদ্দেশ্য সহজে এবং কার্যকরভাবে পূরণ করা যায়।
সংগঠন হলো কাজের কাঠামো তৈরি করা এবং দায়িত্ব বণ্টন করা। এটি পরিকল্পনাকে বাস্তবায়নের উপযোগী করে তোলে।
Louis A. Allen বলেছেন – “Organizing is the process of identifying and grouping the work to be performed.” — অর্থাৎ সংগঠন হল কাজগুলোকে চিহ্নিত করে সেগুলিকে বিভিন্ন গ্রুপে ভাগ করার প্রক্রিয়া।
তাই বলা যায়, সংগঠন একটি কাঠামোবদ্ধ বা কাঠামোগত দল বা গোষ্ঠীকে বোঝায়, যেখানে কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে, কিছু ব্যক্তি বা সদস্য একটি সুসংগঠিত পদ্ধতিতে একত্রিত হয়ে কাজ করেন। এটি সাধারণত একটি নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও কাঠামো অনুযায়ী কাজ করে থাকে।
Example:
বিদ্যালয়ে শিক্ষক, ক্লার্ক ও অন্যান্য কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা।
স্টাফিং (Staffing)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল স্টাফিং। স্টাফিং হলো উপযুক্ত কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়ন করা। এটি মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।
Koontz and O’Donnell বলেছেন – “Staffing is the function of manning the organization structure.” — অর্থাৎ স্টাফিং হলো সংগঠনের কাঠামো অনুযায়ী উপযুক্ত লোক নিয়োগ ও স্থাপন করা।
Example:
বিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান।
নির্দেশনা (Directing)
নির্দেশনা হলো কর্মীদের কাজের জন্য দিকনির্দেশনা প্রদান ও নেতৃত্ব দেওয়া। এটি কর্মীদের সক্রিয় করে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে।
Ernest Dale বলেছেন – “Directing is the process of instructing, guiding and inspiring people.”
— অর্থাৎ নির্দেশনা হলো কর্মীদের নির্দেশ দেওয়া, পথপ্রদর্শন করা এবং উৎসাহিত করার প্রক্রিয়া।
Example:
প্রধান শিক্ষক শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে নির্দেশ দেন।
সমন্বয় (Coordinating)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল সমন্বয়। সমন্বয় হল বিভিন্ন কাজ ও বিভাগের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। এটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে একত্রিত করে।
Mary Parker Follett বলেছেন – “Coordination is the orderly arrangement of group efforts.” — অর্থাৎ সমন্বয় হলো দলগত প্রচেষ্টাকে সুশৃঙ্খলভাবে সাজানো।
Example:
বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রেখে পরীক্ষা পরিচালনা করা।
নিয়ন্ত্রণ (Controlling)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হলো কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সংশোধন করা। এটি নিশ্চিত করে যে কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে।
George R. Terry বলেছেন – “Controlling is the process of checking whether work is going according to plan.” — অর্থাৎ নিয়ন্ত্রণ হলো কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাই করার প্রক্রিয়া।
Example:
বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মান যাচাই করা।
প্রেষণা (Motivation)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান গুলির মধ্যে অন্যতম হল প্রেষণা। প্রেষণা হলো কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করা। এটি কর্মদক্ষতা উন্নত করে।
Stephen P. Robbins বলেছেন – “Motivation is the process of stimulating people to action.” — অর্থাৎ প্রেষণা হলো মানুষকে কাজের জন্য উৎসাহিত করার প্রক্রিয়া
Example:
শিক্ষকদের পুরস্কার প্রদান বা প্রশংসা করা।
যোগাযোগ (Communication)
ইংরাজী ‘Communication’ (যোগাযোগ) শব্দটি ল্যাটিন শব্দ ‘Communicare’ থেকে এসেছে। এই ‘Communicare’ শব্দটি মূল শব্দ ‘Communis’ থেকে উদ্ভূত, যার অর্থ হল – ‘to share’ or ‘to be in relation with’ অর্থাৎ ভাগ করা বা সাধারণ করা। তাই যোগাযোগ হলো তথ্য ও ধারণা আদান-প্রদানের প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনার সকল স্তরে অপরিহার্য। আর ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান হিসেবে যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান সকল ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
Keith Davis বলেছেন – “Communication is the process of passing information from one person to another.” — অর্থাৎ যোগাযোগ হলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য প্রেরণের প্রক্রিয়া।
Example:
বিদ্যালয়ে নোটিশ বোর্ড বা মিটিংয়ের মাধ্যমে তথ্য আদান-প্রদান।
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদানসমূহ একটি প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি। পরিকল্পনা থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রতিটি ধাপ একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং সমন্বিতভাবে কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানে এই উপাদানগুলির সঠিক প্রয়োগ প্রতিষ্ঠানকে আরও কার্যকর, সুশৃঙ্খল এবং উন্নত করে তোলে।
👉 আপনি যদি এই ধরনের শিক্ষামূলক কনটেন্ট নিয়মিত পেতে চান
🌐 Edubitan.in ভিজিট করুনএবং এখনই বন্ধুদের শেয়ার করুন
তথ্যসূত্র | Reference
- বন্দ্যোপাধ্যায়, পি. (2010). শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন. কলকাতা: রীতা বুক এজেন্সি।
- মুখোপাধ্যায়, এস. (2014). শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা. কলকাতা: প্রগ্রেসিভ পাবলিশার্স।
- Bush, T. (2003). Theories of educational leadership and management (3rd ed.). Sage Publications.
- Hoy, W. K., & Miskel, C. G. (2013). Educational administration: Theory, research, and practice (9th ed.). McGraw-Hill Education.
- Lunenburg, F. C., & Ornstein, A. C. (2012). Educational administration: Concepts and practices (6th ed.). Wadsworth Cengage Learning.
- Sergiovanni, T. J., Burlingame, M., Coombs, F., & Thurston, P. (2009). Educational governance and administration (6th ed.). Pearson Education.
- Online Sources
প্রশ্ন – ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান কি কি?
উত্তর – ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদানগুলি হল – পরিকল্পনা (Planning), সংগঠন (Organizing), স্টাফিং (Staffing), নির্দেশনা (Directing), সমন্বয় (Coordinating), নিয়ন্ত্রণ (Controlling), প্রেষণা (Motivation) এবং যোগাযোগ (Communication)।
প্রশ্ন – ব্যবস্থাপনার চারটি উপাদান কি কি?
উত্তর – ব্যবস্থাপনা চারটি উপাদান হল – পরিকল্পনা (Planning), সংগঠন (Organizing), স্টাফিং (Staffing), নির্দেশনা (Directing)।
Latest Education Articles
- উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্য গুলি আলোচনা | 10 Characteristics of Good Management
- নেতৃত্ব কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও নেতৃত্বের বৈশিষ্ট্য | What is Leadership and Characteristics of Leadership
- নেতৃত্বের তত্ত্ব হিসেবে আচরণগত তত্ত্ব ও ট্রেইট বা সংলক্ষন তত্ত্ব | Theory of Leadership in Educational Management
- নেতৃত্বের পরিধি আলোচনা | Scope of Leadership in Management
- নেতৃত্বের প্রকারভেদ – গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও উদাসীন নেতৃত্ব | Types of Leadership Styles
- ব্যবস্থাপনা কাকে বলে ও ব্যবস্থাপনার 14 মূলনীতি আলোচনা | Meaning, Definition and 14 Principles of Management
ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান | Elements of Management Process with Examples সম্পূর্ণ পোস্টটি করার জন্য ধন্যবাদ।





