শিক্ষামূলক তথ্যকে উপস্থাপন ও তার বিচার বিশ্লেষণের জন্য জনপ্রিয় লেখচিত্র হল ওজাইভ। সাধারণভাবে ওজাইভ কি, ওজাইভ এর বৈশিষ্ট্য (Meaning and Characteristics of Ogive Graph) গুলি এখানে বিস্তারিত আলোকপাত করা হল।
ওজাইভ কি |What is Ogive Graph?
ক্রমসমষ্টিমূলক বা ক্রমযৌগিক শতকরা পরিসংখ্যা বিভাজন বা ওজাইভ হল এমন একটি রেখাচিত্র যেখানে ক্রমসমষ্টিমূলক শতকরা পরিসংখ্যা বিভাজন প্রকাশ করা হয়ে থাকে। তাই যে জ্যামিতিক চিত্রের সাহায্যে শতাংশ বিন্দুর দ্বারা কোনো পরিসংখ্যানের মানকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয় তাকে ওজাইভ (Ogive) বলে।
ওজাইভ (Ogive Graph) হল এমন একটি লেখচিত্র যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ক্রমযৌগিক শতকরা পরিসংখ্যা (Cumulative Percentages Frequency Distribution) থেকে আঁকা হয়। এটি “Less than Ogive” ও “More than Ogive” দুই ধরনের হতে পারে।
👉 Croxton এবং Cowden এর মতে –
“Ogive is a cumulative frequency graph which shows the number of values below or above a particular point in a dataset.” অর্থাৎ, ওজাইভ হলো একটি সঞ্চিত বারম্বকের উপর ভিত্তি করে তৈরি মসৃণ বক্ররেখা, যা একটি নির্দিষ্ট মানের কম বা বেশি কতগুলো মান রয়েছে তা প্রকাশ করে।
ওজাইভ লেখচিত্রের আকৃতি অনেকটা ইংরেজি S এর মত। অর্থাৎ এই লেখচিত্র শ্রেণীর নিম্নসীমা থেকে উর্ধ্বসীমার দিকে অগ্রসর হয় এবং শতকরা পরিসংখ্যা পর্যন্ত গিয়ে যুক্ত হয়।
Ogive Graph
ওজাইভ এর বৈশিষ্ট্য | Characteristics of Ogive Graph
ওজাইভ হল এক ধরনের রৈখিক জ্যামিতিক চিত্র। ওজাইভ এর বৈশিষ্ট্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
ক্রমযোগিক শতকরা ফ্রিকোয়েন্সির ভিত্তি (Based on Cumulative Percentages Frequency)
ওজাইভ লেখচিত্র সবসময় শতকরা ক্রমযৌগিক পরিসংখ্যা বা Cumulative Percentages Frequency ব্যবহার করে আঁকা হয়। অর্থাৎ, প্রতিটি শ্রেণী পর্যন্ত কতগুলো মান জমা হয়েছে, সেই তথ্য এই গ্রাফে দেখানো হয়। ফলে এটি তথ্যের ধাপে ধাপে বৃদ্ধি বা হ্রাস বোঝাতে সক্ষম।
মসৃণ কার্ভ আকারে প্রকাশ (Smooth Curve Representation)
Ogive সাধারণত একটি Smooth Curve আকারে আঁকা হয়। এটি একদিকে থেকে অন্যদিকে ক্রমাগত বাড়তে থাকে এবং মাঝপথে ভাঙা বা খাড়া লাফানো (sudden jump) থাকে না। এজন্য গ্রাফটি সহজে পড়া ও বোঝা যায়। অর্থাৎ পরিসংখ্যায় কোন শূন্য মান থাকলে, সে ক্ষেত্রে ওজাইভ নির্ণয় করা যায় না।
দুই ধরনের রূপ (Two Types of Ogive)
ওজাইভ দুইভাবে উপস্থাপন করা যায়। অর্থাৎ ওজাইভ গ্রাফ সাধারণত দুই ধরনের হয়, যথা –
- Less than Ogive: যেখানে প্রতিটি মানের নিচে কত ডেটা আছে তা দেখানো হয়। এটি “Less than cumulative frequency” এর ভিত্তিতে তৈরি হয়। উদাহরণ – কতজন শিক্ষার্থী ৫০ -এর কম নম্বর পেয়েছে।
- More than Ogive: যেখানে প্রতিটি মানের উপরে কত ডেটা আছে তা দেখানো হয়। এটি “More than cumulative frequency” এর ভিত্তিতে তৈরি হয়। উদাহরণ – কতজন শিক্ষার্থী ৫০ -এর বেশি নম্বর পেয়েছে।
মিডিয়ান নির্ণয়ে সহায়ক (Helpful in Finding Median)
Less than ogive এবং More than ogive যদি একই গ্রাফে আঁকা হয়, তাহলে তাদের ছেদবিন্দু (Point of Intersection) ডেটার Median নির্দেশ করে। অর্থাৎ ওজাইভ গ্রাফ থেকে Median বের করার খুব কার্যকর একটি উপায়।
কোয়ার্টাইল ও পারসেন্টাইল নির্ণয় (Quartiles and Percentiles Determination)
Ogive এর মাধ্যমে শুধু Median নয়, বরং Quartiles, Deciles, এবং Percentiles বা শতাংশ বিন্দু ও শতাংশ সারি প্রভৃতি সহজে নির্ণয় করা যায়। কারণ এই মাপগুলো সবই Cumulative Percentages Frequency এর উপর নির্ভরশীল।
বণ্টনের সামগ্রিক চিত্র প্রকাশ (Representation of Distribution Trend)
Ogive থেকে তথ্য বা ডেটার একটি Cumulative View দেয়। অর্থাৎ, নির্দিষ্ট একটি মান পর্যন্ত মোট কতগুলো observation রয়েছে তা বোঝা যায়। এর ফলে ডেটার সামগ্রিক প্রবণতা বা বণ্টনের ধরণ সহজে চিহ্নিত করা সম্ভব হয়।
তুলনামূলক বিশ্লেষণে ব্যবহার (Useful for Comparative Study)
একাধিক তথ্যের বা ডেটাসেটের উপর যদি Ogive আঁকা হয়, তবে সহজেই বোঝা যায় কোন গ্রুপের ডেটা কীভাবে বণ্টিত হয়েছে। তাই এটি দুটি তথ্যের তুলনামূলক বিশ্লেষণ বা Comparative Analysis-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাই বলা যায়, তথ্য বিশ্লেষণে কেবল সংখ্যা বা টেবিল দিয়ে সব সময় তথ্য বোঝানো যায় না। এজন্য বিভিন্ন লেখচিত্র উপস্থাপনের প্রয়োজন হয়। Ogive Graph হল এমন একটি গুরুত্বপূর্ণ গ্রাফ যা Cumulative Percentages Frequency Distribution থেকে অঙ্কন করা হয়।
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
ওজাইভ কি | ওজাইভ এর বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Ogive Graph থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. Ogive গ্রাফ কোন ধরণের তথ্য থেকে আঁকা হয়?
(A) Raw Data
(B) Grouped Frequency Distribution
(C) Cumulative Percentages Frequency Distribution
(D) Cumulative Frequency Distribution
Show Answer
✅ উত্তর ⟶ (C) Cumulative Percentages Frequency Distribution
Q. Ogive দ্বারা সহজে কোনটি নির্ণয় করা যায়?
(A) Mean
(B) Mode
(C) Median
(D) Harmonic Mean
Show Answer
✅ উত্তর ⟶ (C) Median
Q. Less than ogive সাধারণত কোন দিক থেকে আঁকা হয়?
(A) নিচ থেকে উপরের দিকে (Left to Right ↑)
(B) উপরের থেকে নিচে (Right to Left ↓)
(C) বাম থেকে ডানে (Left to Right →)
(D) ডান থেকে বামে (Right to Left ←)
Show Answer
✅ উত্তর ⟶ (C) বাম থেকে ডানে (Left to Right →)
Q. Ogive গ্রাফের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ নির্ণয় করা সম্ভব নয়?
(A) Median
(B) Percentile
(C) Quartile
(D) Mean
Show Answer
✅ উত্তর ⟶ (D) Mean
Q. কোন গ্রাফ দ্বারা “Below a certain value তে কত observations আছে” তা বোঝানো যায়?
(A) Histogram
(B) Bar Graph
(C) Less than Ogive
(D) More than Ogive
Show Answer
✅ উত্তর ⟶ (C) Less than Ogive
Q. Ogive এর অপর নাম কি?
(A) Frequency Polygon
(B) Cumulative Frequency Curve
(C) Histogram
(D) Bar Diagram
Show Answer
✅ উত্তর ⟶ (B) Cumulative Frequency Curve বা শতকরা ক্রমযোগিক পরিসংখ্যা লেখচিত্র
👉 আপনি কি শিক্ষার্থী বা শিক্ষক বা গবেষক? আজই আপনার ডেটা বিশ্লেষণে Ogive ব্যবহার করে দেখুন এবং ফলাফল আমাদের সাথে শেয়ার করুন! আরও শিক্ষামূলক ও পরিসংখ্যানিক টিপস পেতে আমাদের Edubitan.com -এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।
তথ্যসূত্র | Reference
- Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
- Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
- Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
- Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
- Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
- Meaning and Characteristics of Ogive Graph
প্রশ্ন – Ogive এর অপর নাম কি?
উত্তর – Ogive এর অপর নাম হল -শতকরা ক্রমযোগী পরিসংখ্যা লেখচিত্র বা Cumulative Percentages Frequency Distribution.
প্রশ্ন – Ogive কে আবিষ্কার করেন?
উত্তর – Ogive শব্দটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত ইংরেজ গণিতবিদ ও পরিসংখ্যানবিদ Sir Francis Galton (1822–1911)। তিনি মূলত Cumulative Frequency Curve কে বোঝাতে “Ogive” শব্দটি ব্যবহার করেন এবং Median, Quartiles, Percentiles নির্ণয়ের জন্য এই গ্রাফের প্রয়োগ শুরু করেন।
প্রশ্ন – ওজাইভ গ্রাফ থেকে কি নির্ণয় করা যায়
উত্তর – Ogive গ্রাফের Median, Quartiles, Deciles, এবং Percentiles বা শতাংশ বিন্দু ও শতাংশ সারি প্রভৃতি সহজে নির্ণয় করা যায়।
প্রশ্ন – Ogive দেখতে কেমন?
উত্তর – ওজাইভ লেখচিত্রের আকৃতি অনেকটা ইংরেজি S এর মত দেখতে।
Latest Education Articles
- আদর্শ বিচ্যুতি কাকে বলে, ধর্ম ও নির্ণয়ের সূত্র | Standard Deviation
- আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য | Difference Between Histogram and Frequency Polygon
- ওজাইভ এর সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Ogive Graph
- ওজাইভ কি | ওজাইভ এর বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Ogive Graph
- কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে | বিভিন্ন প্রকার | 3 Types of Measures of Central Tendency
- গড় কাকে বলে | গড়ের ধর্ম ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ | Meaning, Properties and Characteristics of Mean






1 thought on “ওজাইভ কি | ওজাইভ এর বৈশিষ্ট্য | Meaning and Characteristics of Ogive Graph”