ওজাইভ এর সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Ogive Graph

লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ লেখচিত্র হল ওজাইভ। এই ওজাইভ এর সুবিধা ও অসুবিধা (Merits and Demerits of Ogive Graph) গুলি লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

ওজাইভ এর সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Ogive Graph

ওজাইভ হল একটি শতকরা ক্রমযোগিক পরিসংখ্যা লেখচিত্র (Cumulative Frequency Curve), যা বিভিন্ন তথ্যের বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ওজাইভ এর সুবিধা ও অসুবিধা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি এখানে আলোচনা করা হল –

ওজাইভ এর সুবিধা | Merits of Ogive Graph

লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে একটি অন্যতম লেখচিত্র হল ওজাইভ। এই লেখচিত্রের বিভিন্ন সুবিধা বর্তমান, সেগুলি হল –

তুলনামূলক বিশ্লেষণ (Comparative Analysis)

দুটি ওজাইভ অঙ্কন করে দুটি ভিন্ন ডেটা সেটের মধ্যে তুলনা সহজে করা যায়। অর্থাৎ দুটি দলের স্কোরের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তা নির্ণয় করা সহজ হয়।

কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় (Central Tendency)

ওজাইভের মাধ্যমে কেন্দ্রীয় প্রণতার পরিমাপ হিসেবে গড়, মধ্যমমান সহজেই নির্ণয় করা যায়। যার ফলে তথ্যকে সহজে বিচার বিশ্লেষণ করা যায়।

বিষমতার পরিমাপ নির্ণয় (Measure of Variability)

বিষমতার বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে ব্যবহার ওজাইভের অনেক সুবিধা জনক। যেমন – বিষমতার পরিমাপ হিসেবে কোয়ার্টাইল (Q1, Q2, Q3) -এর মান সহজে নির্ণয় করা যায়।

শতাংশ বিন্দু ও শতাংশ সারি নির্ণয় (Percentile Point and Percentile Rank)

ওজাইভ ব্যবহার করে শতাংশ বিন্দু (PP) এবং শতাংশ সারি (PR) সহজেই নির্ণয় করা যায় ও ফলাফল সম্পর্কে মন্তব্য করা যায়।

ডেটা বিশ্লেষণে কার্যকর (Effective in Data Analysis)

শিক্ষাগত গবেষণা, সমাজবিজ্ঞান ও অর্থনীতিতে ডেটার বিস্তার ও প্রবণতা বুঝতে ওজাইভ ব্যবহার খুব কার্যকর। অর্থাৎ গবেষণা তত্ত্বের সার্বিক মান নির্ণয়ের ক্ষেত্রে, লেখচিত্রের সাহায্যে কোনো স্কোরের তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে এবং শিক্ষামূলক তথ্যগুলিকে বিচার বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করার সুবিধা জনক।

ওজাইভ এর অসুবিধা | Demerits of Ogive Graph

লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ওজাইভের বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও এর বিভিন্ন অসুবিধা পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নলিখিত –

সরাসরি ফ্রিকোয়েন্সি দেখা যায় না (Does Not Show Exact Frequency)

ওজাইভ থেকে সরাসরি শ্রেণি অনুযায়ী ফ্রিকোয়েন্সি জানা যায় না; কেবল সঞ্চিত মান বোঝা যায়। কারণ ওজাইভ অঙ্কনের সময় ফ্রিকোয়েন্সিকে শতকরা হারে পরিবর্তন করে নেওয়া হয়।

ডেটা প্রস্তুতির জটিলতা (Complex Preparation of Data)

ওজাইভ আঁকার জন্য প্রথমে cumulative frequency টেবিল প্রস্তুত করতে হয়, যা সময়সাপেক্ষ। অর্থাৎ ওজাইভ অঙ্কন করতে X অক্ষে শ্রেণীর উচ্চ সীমা বা (Upper Limit) এবং Y অক্ষে পরিসংখাকে শতকরা হারে প্রকাশ করে অঙ্কন করতে হয়। তাই এর জন্য সময় বেশি লাগে।

সঠিকতা নির্ভরতা (Dependence on Accuracy)

টেবিল বা গ্রাফ আঁকায় সামান্য ভুল হলে সম্পূর্ণ বিশ্লেষণ ভ্রান্ত হতে পারে। অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে শতকরা হারে পরিবর্তন করতে সমস্যা হলে বা মান সঠিকভাবে না প্রতিস্থাপন করলে ওজাইভ ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

ক্ষুদ্র ডেটার জন্য উপযুক্ত নয় (Not Suitable for Small Data)

ছোট আকারের ডেটার জন্য ওজাইভ তেমন কার্যকর নয়; বড় ডেটা সেটে এটি বেশি কার্যকর। আবারো স্কোরের ফ্রিকুয়েন্সির মধ্যে যদি শূন্য অবস্থান করে তবে ওজাইভ লেখচিত্র অঙ্কন করা সম্ভব হয় না।

ব্যাখ্যা সবসময় সহজ নয় (Interpretation Not Always Simple)

অনভিজ্ঞ শিক্ষার্থীর কাছে ওজাইভের গ্রাফ ব্যাখ্যা করা বা সঠিক মান বের করা কঠিন হতে পারে। আবার ওজাইভ থেকে শতাংশ সারি, শতাংশ বিন্দু, মধ্যম মান, চতুর্থাংশ বিচ্যুতি প্রভৃতি নির্ণয় করার ক্ষেত্রে গাণিতিক জটিলতা দেখা দেয়।

SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর

ওজাইভ এর সুবিধা ও অসুবিধা (Merits and Demerits of Ogive Graph) থেকে বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –

Q. ওজাইভ (Ogive) ব্যবহার করার প্রধান সুবিধা কোনটি?

(A) এটি শুধুমাত্র সংখ্যাগত তথ্য দেখাতে ব্যবহৃত হয়
(B) এটি Accumulative frequency বা সঞ্চিত বার্তাকে সহজে দেখায়
(C) এটি শুধুমাত্র বর্গক্ষেত্রের আকারে প্রদর্শিত হয়
(D) এটি ভিজ্যুয়ালাইজেশনের জন্য উপযুক্ত নয়

Show Answer

✅ উত্তর ⟶ B) এটি Accumulative frequency বা সঞ্চিত বার্তাকে সহজে দেখায়।

ব্যাখ্যা: Ogive গ্রাফের মূল সুবিধা হলো এটি সঞ্চিত ফ্রিকোয়েন্সি দেখাতে সাহায্য করে, যা ক্রমানুসারে তথ্য বিশ্লেষণ সহজ করে।

Q. ওজাইভের প্রধান অসুবিধা কোনটি?

(A) এটি সঞ্চিত ফ্রিকোয়েন্সি দেখায়
(B) এটি সঠিক তথ্যের চিত্র সরবরাহ করে না
(C) এটি ক্রমানুসারে তথ্য সাজায়
(D) এটি তুলনা করতে সুবিধাজনক

Show Answer

✅ উত্তর ⟶ B) এটি সঠিক তথ্যের চিত্র সরবরাহ করে না।

Q. ওজাইভ ব্যবহার করার অসুবিধার উদাহরণ কোনটি?

(A) সঠিক বার্তা পাওয়া যায় না
(B) data সহজে তুলনা করা যায়
(C) trend দেখা যায়
(D) cumulative frequency সহজে বের করা যায়

Show Answer

✅ উত্তর ⟶ A) সঠিক বার্তা পাওয়া যায় না।

Q. ওজাইভ গ্রাফ কোন ধরনের ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে?

(A) Individual frequency
(B) Cumulative frequency
(C) Relative frequency
(D) Percentage frequency

Show Answer

✅ উত্তর ⟶ B) Cumulative frequency

Q. Ogive গ্রাফ কোন axis-এ cumulative frequency দেখায়?

(A) X-axis
(B) Y-axis
(C) কোনোটিতেই নয়
(D) X ও Y উভয়

Show Answer

✅ উত্তর ⟶ B) Y-axis

Q. Ogive গ্রাফের মাধ্যমে কোন তথ্য সহজে বোঝা যায়?

(A) Individual class frequency
(B) Trend ও distribution
(C) Random qualitative data
(D) Detailed percentage frequency

Show Answer

✅ উত্তর ⟶ B) Trend ও distribution

তথ্যসূত্র | Reference

  • Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
  • Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
  • Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
  • Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
  • Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
  • Merits and Demerits of Ogive Graph
  • Advantages and disadvantages of ogive curve
  • Advantages and disadvantages of ogive graph

প্রশ্ন – Ogive এর ব্যবহার?

উত্তর – ওজাইভের ব্যবহার হল — মিডিয়ান, কোয়ার্টাইল ও পারসেন্টাইল নির্ণয়, সঞ্চিত ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডেটার প্রবণতা বোঝাতে সাহায্য, দুটি ডেটাসেটের তুলনামূলক বিশ্লেষণ প্রভৃতি।

প্রশ্ন – ওগিভ এর অপর নাম কি?

উত্তর – ওগিভ এর অপর নাম শতকরা ক্রমযোগিক পরিসংখ্যান লেখচিত্র।

Latest Education Articles

ওজাইভ এর সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Ogive Graph সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

1 thought on “ওজাইভ এর সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of Ogive Graph”

Leave a Comment

✅ Copied with source!